টাকাটা হালাল করা উচিত!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা যারা সব সময় সৎপথে চলার চেষ্টা করি, হয়তো সেটা সবসময় সম্ভব হয় না। কারণ, আমাদের চারপাশে এত অন্যায়-অবিচার থাকে যে, আমরা সবাই চাইলেও কখনোই ১০০% সৎপথে থাকতে পারি না। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা। কারণ, মানুষ মন থেকে চাইলে সবকিছুই সম্ভব। আমরা হয়তো সেভাবে মন থেকে চাই না, এবং সে কারণেই ওই ব্যাপারটি আমাদের মধ্যে আসে না। যাইহোক, আমরা হয়তো পুরোপুরি সৎ হতে পারি না, কিন্তু অল্প হলেও যেন আমাদের টাকাগুলো হালাল পথে ইনকাম করতে পারি—সেই চেষ্টা আমরা সবসময় করি।

কিন্তু এখানে একটি ব্যাপার আমরা সবসময় ভুলে যাই। যেমন ধরুন, আমি কোনো একটি হালাল পদ্ধতিতে টাকা ইনকাম করছি, তখন আমি ধরেই নেই যে টাকাটা হালালভাবেই আসছে। কিন্তু এর ভেতরে যে অনেক ব্যাপার থাকে, সেগুলো আমরা কোনোভাবেই খেয়াল করতে চাই না কিংবা হয়তো পারি না। এর মধ্যে বিশেষ একটি বিষয় হলো—আমাদের ইনকামের পদ্ধতি হয়তো হালাল, কিন্তু আমরা কাজ কতটুকু ঠিকভাবে করছি, সেটাই বড় প্রশ্ন।

যেমন ধরুন, আমি একটি ভালো জায়গায় চাকরি পেলাম—আমার নিজের যোগ্যতায়। অবশ্যই, এটা হালাল উপার্জন। অর্থাৎ, আমার হালাল ব্যবসা বা হালাল চাকরি। কিন্তু যদি সেই চাকরিতে বহাল হওয়ার পরে আমি আর কোনো কাজ না করি, বরং সব দায়িত্ব অন্যের ওপর তুলে দেই, আর নিজে কোনো শ্রম না দিয়েই শুধু বেতন গ্রহণ করি—তাহলে সেটি আর কখনোই হালাল হবে না। কারণ, আমি সেই টাকাটি প্রকৃত অর্থে উপার্জন করছি না।

এইভাবেই আমরা হালাল উপার্জনকেই হারাম বানিয়ে ফেলি। হালাল-হারাম হয়তো আরবি শব্দ, কিন্তু আমি এখানে বোঝাতে চাইছি যে, আমরা যে টাকাটা উপার্জন করি, সেটি অবশ্যই সৎপথে, নিজের পরিশ্রম দিয়ে অর্জন করতে হবে। তাহলেই আমাদের উপার্জন প্রকৃত অর্থে বৈধ হবে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 60288.06
ETH 1572.33
USDT 1.00
SBD 0.47