পরীক্ষা

board-361516_1920.jpg

Source

পরীক্ষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই ছোটবেলা থেকেই যখন পড়াশোনা করতে শুরু করলাম তখন থেকেই এই পরীক্ষা শব্দটি শুনে আমরা সকলেই অভ্যস্ত এবং পরীক্ষার আগেই আমাদের সকলেরই মানসিক চাপের মধ্যেই অনেকটা থাকতে হতো। এই বিষয়টা আপনারা সকলেই মোটামুটি ভালোভাবে জানেন। তবে পরীক্ষা যতটা শুনতে খারাপ লাগে কিন্তু তারপরও মেধা যাচাইয়ের জন্য কোন একটা পন্থা তো আমাদেরকে ব্যবহার করতেই হবে এবং এদের মধ্যে সবথেকে ভালো পন্থা হচ্ছে পরিক্ষা।

তবে উন্নত শিক্ষার ক্ষেত্রে বর্তমানে পরীক্ষার বিষয়টাকে একটু এভোয়েড করার চেষ্টা করছে। তারা ছাত্র-ছাত্রীদের ব্রেইন কে আরো ভালোভাবে বিকশিত করার জন্য বেশ কিছুটা সময় দিচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পরীক্ষাটা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এইতো আমাদের বেলায় একটি বছরে তিনটি করে পরীক্ষা ছিল। এখন ৪ মাসে দুইটা করে পরীক্ষা হচ্ছে। তারপরেও অনেক ধরনের পরীক্ষা নামক বিষয়বস্তু রয়েছে যেমন ক্লাস টেস্ট, ভাইবা, অ্যাসাইনমেন্ট এসব কিছুর নামে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন জানি একঘেয়েমি হয়ে গেছে।

শিক্ষা ব্যবস্থার নামে সবকিছুই তাত্ত্বিক বিষয়ে করার চেষ্টা করছে যদিও প্রাক্টিক্যাল বিষয়ে আমরা বেশ ভালো শিখতে পারি এবং ভালো অনুধাবন করতে পারি। তাইতো চায়না এবং জাপানের মত দেশগুলোতে তাদের কারিগরি শিক্ষা তার মান বৃদ্ধি করেছে এবং তাদের দেশ কতটা এগিয়ে যাচ্ছে এটা আমরা সকলেই ভালোভাবে বুঝতে পারছি। যাই হোক এই পরীক্ষা বিষয়টা ছোটবেলা থেকেই আমার অনেক বেশি ভয় লাগে। আপনারা এই পরীক্ষা কে কেমন ভাবে দেখেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42