পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন

earth-hour-4747363_1920.jpg

Source

বর্তমানে একটি বিষয় সবসময় আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই সেটা হচ্ছে, আমাদের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে আমাদের পৃথিবীতে গ্রীন হাউসের ইফেক্ট খুব বেশি পরিমাণে বেড়েই চলেছে। এমতাবস্থায় আমাদের পরিবেশগত যেসব অবস্থান রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এছাড়াও মানব সৃষ্ট অনেকগুলো কারণ রয়েছে যার কারণে আমাদের এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কল্পনা করুন, আজ থেকে ১০০ বছর আগেও আমাদের এই সুন্দর পৃথিবীতে এতগুলো কলকারখানা কিংবা ফ্যাক্টরি ছিল না। কিন্তু বর্তমানে সব জায়গায় বড় বড় কলকারখানা এবং ফ্যাক্টরিতে ভরে গেছে।

এইসব ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে অনেক ক্ষতিকারক কিছু পদার্থ যেমন কার্বন-ডাই-অক্সাইড কার্বন মনডাই-অক্সাইড আরও বিশেষ বিষাক্ত গ্যাস। যেগুলো আমাদের পৃথিবীর ওজন লেয়ারে গিয়ে একটি আলাদা আবরণ সৃষ্টি করে। যার কারণে সেখানে তাপমাত্রা আটকে থাকে অর্থাৎ পৃথিবীকে আরও উষ্ণ করতে সেই ইফেক্ট সাহায্য করছে। তাই আমাদের উচিত এই পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করা। প্রতিনিয়ত কত যে বন কাটা হচ্ছে তার কিন্তু হিসেব নেই কিন্তু তার বিপরীতে আমরা অনেক কম গাছ লাগাই এই পৃথিবীতে।

গাছ লাগানোর থেকে ভালো কোন উপায়ে আমার জানা নেই যদিও আরো অনেক কিছু উপায় বর্তমানে আবিষ্কৃত হয়েছে তবে গাছ লাগানোর মধ্যে যে শান্তি রয়েছে সেটা হয়তো অন্য কোন কাজের মধ্যে নেই। কারণ এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব আপনার এবং আমার সকলেরই শুধুমাত্র সরকার কিংবা কিছু কয়েকটা জনগোষ্ঠীর নয়। তাই পরিবেশ রক্ষার্থে আপনি আপনার নিজ নিজ এলাকা থেকে উদ্যোগ গ্রহণ করতে পারেন। গাছ রোপন করার কর্মসূচি পালন করতে পারেন। যদিও এখন গাছ লাগানোর উপযুক্ত সময় নয়। তবে আমি সাজেস্ট করব আপনার আশেপাশেই কিংবা আপনার বাসায় যদি কোন ফাঁকা জায়গা থাকে তাহলে সেখানে গাছ রোপন করুন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62776.69
ETH 1766.08
USDT 1.00
SBD 0.39