সময় সবকিছু ঠিক করে দেয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে লাগে এই কথাটা ছোট, কিন্তু অনেক গভীর। অনেক সময় যখন খুব কষ্টে থাকি, ভেঙে পড়ি, তখন আশপাশ থেকে এই কথাটাই সবচেয়ে বেশি শুনি সময় সব ঠিক করে দেবে। তখন মনে হয়, এই কথাটা শুনে কী হবে? আমি তো এখনই ব্যথা পাচ্ছি, এখনই ভেঙে গেছি, এখনই কষ্টটা অসহ্য লাগছে। সময় তখন বোকার মতো একা বসে থাকা, চুপ করে কান্না করা বা ভেতরে হাজার প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়ার মতো লাগে।কিন্তু ধীরে ধীরে যখন দিন চলে যায়, তখন বুঝি কিছু কিছু ব্যথা সত্যিই কমে আসে। যেটা মনে হতো জীবন শেষ করে দেবে, সেটাই একসময় এমন লাগে হয়তো হওয়াটাই উচিত ছিল। আগে যেটা নিয়ে সারাক্ষণ মন খারাপ থাকতো, সেটার কথা এখন মনে পড়ে হাসি পায় বা তেমন গুরুত্বই লাগে না। এই জিনিসটাই সময়ের কাজ।

সময় কাউকে বদলে দেয়, কাউকে দূরে নিয়ে যায়, কাউকে কাছে আনে, আবার কারও গুরুত্ব একেবারে শেষ করে দেয়। আর এই বদল গুলো হয় খুব নিঃশব্দে। আপনি হয়তো টেরও পান না যে আপনি ধীরে ধীরে আগের চেয়ে শক্ত হয়ে যাচ্ছেন, নতুন করে ভাবতে শিখছেন, কিংবা কারও অভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন।কখনো কখনো আমরা এমন কিছু সিদ্ধান্ত নেই বা এমন কিছু মানুষের ওপর নির্ভর করি, যাদের ছাড়া জীবন কল্পনাও করি না। কিন্তু সময় এমনভাবে সেই নির্ভরতাগুলো ভেঙে দেয়, যে আমরা না চাইলেও নতুনভাবে ভাবতে শুরু করি। তখনই বোঝা যায়, সময় ঠিক করে না শুধু পরিস্থিতি সময় আমাদেরও বদলে দেয়।আপনি যদি এখন খুব খারাপ সময়ের মধ্যে থাকেন, তাহলে বলবো, হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে, এখন খারাপ লাগছে, কিন্তু এই সময়টাও পার হবে। আজ যেটা আপনাকে এতটা দুর্বল করে দিচ্ছে, সেটা একদিন খুব ছোট একটা স্মৃতি হয়ে থাকবে। তখন আপনি হয়তো ভাববেন এই জিনিসটা নিয়েই এত ভেবেছিলাম?

সময় সব কিছু ঠিক করেই দেয় হয়তো আগের মতো করে দেয় না, কিন্তু এমন একটা জায়গায় এনে দেয়, যেখানে আপনি আর আগের কষ্টটা টের পান না। হয়তো সেই জায়গাটা আরও সুন্দর, আরও শান্ত। তাই সময়কে সুযোগ দিন, কারণ ওর কাজ ও ঠিকই করে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42