ক্ষমা করতে পারা মানুষই আসলে শক্তিশালী

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজে প্রায়ই ভুল বোঝাবুঝি, আঘাত কিংবা কষ্টের মুহূর্ত তৈরি হয়। কেউ ইচ্ছা করে, আবার কেউ না বুঝেই আমাদের মন ভেঙে দেয়। তখন রাগ, ক্ষোভ বা প্রতিশোধের আগুনে ভেতরটা জ্বলে ওঠে। অনেকেই ভাবে প্রতিশোধই শক্তির প্রমাণ। কিন্তু বাস্তবে এর বিপরীতটাই সত্য ক্ষমা করতে পারা মানুষই আসল শক্তিশালী।

কারণ, প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা কঠিন। ক্ষমা করার জন্য লাগে বড় হৃদয়, ধৈর্য আর মানসিক দৃঢ়তা। যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কষ্টকে মেনে নিয়ে অন্যকে নতুন সুযোগ দিতে পারে, তার ভেতরেই থাকে প্রকৃত শক্তি।ক্ষমা মানে কষ্ট ভুলে যাওয়া নয়, বরং কষ্টের ঊর্ধ্বে উঠে নিজের মনকে শান্ত রাখা। যে মানুষ ক্ষমা করতে জানে, তার ভেতরে দয়া, সহানুভূতি আর মানবতার আলো জ্বলে। সে শুধু অন্যকে নয়, নিজেকেও মুক্ত করে। কারণ, রাগ ক্ষোভ ধরে রাখলে মন ভারী হয়, শান্তি নষ্ট হয়। অথচ ক্ষমা করলে মন হালকা হয়, জীবনে আসে প্রশান্তি।

শক্তিশালী মানুষরা জানে, মানুষের ভুল হওয়া স্বাভাবিক। তাই তারা ভুলকে শোধরানোর সুযোগ দেয়। এতে সম্পর্ক টিকে থাকে, ভালোবাসা বাড়ে, আর জীবন হয় সুন্দর। অন্যদিকে যারা ক্ষমা করতে জানে না, তারা শুধু নিজেদের মনকেই কষ্ট দেয়।ক্ষমা দুর্বলতার নয় বরং মহত্বের পরিচয়। যিনি ক্ষমা করতে পারেন, তিনি প্রমাণ করেন যে তার হৃদয় বড়, মানসিকতা দৃঢ় এবং তিনি অন্যের ভুলের ঊর্ধ্বে উঠতে সক্ষম। আর এটাই প্রকৃত শক্তির প্রকাশ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58688.74
ETH 1576.97
USDT 1.00
SBD 0.38