অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারানো ঠিক নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবাই কমবেশি অন্যকে খুশি করতে চাই। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষ সবাইকে আনন্দ দিতে গিয়ে অনেক সময় নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন আর ইচ্ছেগুলোকে আড়াল করে রাখি। প্রথমে মনে হয় এতে কোনো সমস্যা নেই, কারণ অন্যের মুখে হাসি ফোটাতে পারাটা এক ধরনের সুখ। কিন্তু ধীরে ধীরে যখন দেখি আমরা শুধু অন্যের প্রত্যাশা পূরণ করছি অথচ নিজের চাওয়াগুলোকে অবহেলা করছি, তখন ভেতরে ভেতরে একটা শূন্যতা তৈরি হয়।

অন্যকে খুশি করার জন্য বারবার নিজের সীমা অতিক্রম করা মানে হলো নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা। জীবনে ভারসাম্য থাকা জরুরি যতটা সম্ভব অন্যকে ভালোবাসা, সাহায্য করা এবং খুশি করা প্রয়োজন, তেমনি নিজের অনুভূতি আর চাওয়াকেও সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নাহলে একসময় বুঝতে হবে, আমরা নিজের জন্য কিছুই করিনি।নিজেকে হারিয়ে ফেলার সবচেয়ে বড় ক্ষতি হলো আত্মবিশ্বাসের ঘাটতি। সবকিছু অন্যের খুশির জন্য করলে ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। তখন আমরা নিজেকে আর খুঁজে পাই না, বরং শুধু অন্যের ইচ্ছাকে মানিয়ে চলি। এটা শুধু সম্পর্কের মধ্যে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমস্যা তৈরি করে।

অন্যকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্ন ত্যাগ করা, নিজের মতামতকে চেপে রাখা কিংবা নিজের সুখকে ছোট করে দেখা এসব কোনোভাবেই সঠিক নয়। বরং সত্যিকার সম্পর্ক আর ভালোবাসা হলো যেখানে আমরা একে অপরকে নিজের মতো করে গ্রহণ করি। যদি কাউকে খুশি রাখতে গিয়ে আমাকে আমার নিজের পরিচয় হারাতে হয়, তবে সেটা প্রকৃত ভালোবাসা নয়, সেটা শুধু চাপ।

তাই আমাদের মনে রাখা উচিত, অন্যকে খুশি করা সুন্দর একটি গুণ, কিন্তু সেটা কখনোই নিজের সত্তা হারানোর বিনিময়ে নয়। আমরা যদি নিজেদের প্রতি সৎ থাকতে পারি, তবে অন্যদেরও অনেক বেশি সত্যিকারের সুখ দিতে পারব। কারণ যিনি নিজের ভেতরে খুশি, তিনি ই প্রকৃত অর্থে অন্যকে খুশি করতে পারেন।

ABB.gif

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42