সুস্থ পরিবার - মৌলিক চাহিদা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন বা আছে, যারা জীবনে সুখী হতে পারে না একমাত্র একটা সুস্থ পরিবারের অভাবে। আসলে আমাদের চারপাশে অনেক অনেক এমন মানুষ পাবেন, যারা আজীবন চেষ্টা করে গিয়েছে সুন্দর একটা পরিবার গঠন করার জন্য, সুন্দর একটা পরিবারের স্বপ্ন তারা আজীবন দেখেছে। কিন্তু দিনশেষে তারা আসলে আর যা-ই পাক না কেনো, সুস্থ পরিবার আর পায় না। আসলে এই যে অনেক মানুষ সুস্থ পরিবার পায় না, এটার কারণ কি বলতে পারেন? এইযে, এই সুস্থ পরিবার ব্যাপারটাই বা কি?আপনারা বলতে পারেন আসলে কি এই সুস্থ পরিবার?

সুস্থ পরিবারের সংজ্ঞা হয়তো এক এক জনের কাছে এক এক রকম। কারণ আমাদের কাছে সুখী পরিবার কিংবা সুস্থ পরিবার এই দুইটার চাহিদা আমাদের জন্য আলাদা আলাদা। আর আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো সুস্থ পরিবার হলো সে পরিবার, যে পরিবারের মানুষগুলো দিনের কোনো সময় বা অন্তত ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে একসাথে বসে মন খুলে হাসার মতন পরিবেশ যদি থাকে, তাহলে আমি মনে করি সেটাই একমাত্র সুস্থ পরিবার। কারণ আমাদের বেশিরভাগ মানুষের পরিবারে যেটা দেখা যায়, সেটা হলো মানুষ আসলে একসাথে বসে হাসতে হয় সেটা এই ভুলে গিয়েছে। অর্থাৎ, একটু ভালো করে বললে দেখা যায় যে এখন পরিবারের মানুষ আসলে চেষ্টা করে কীভাবে তার অন্য পরিবারের সদস্য থেকে লুকিয়ে থাকা যায়, বেঁচে থাকা যায়।

তাই আমি মনে করি আসলে মানুষের মৌলিক চাহিদার মধ্যে কোনো কিছু যদি থাকে তবে সেটা হলো সুস্থ পরিবার। কারণ আমরা অনেকেই এখন পরিবারের মানুষদেরকে, বিশেষ করে যারা মুরুব্বী রয়েছে কিংবা বাবা মা রয়েছে, তাদেরকে এক প্রকার ভয় পাই। আর যার কারণে সন্তান সন্ততি সে বাবা মার সাথে আসলে তেমন একটা সুন্দর বন্ডিং থাকে না। একে অপরকে তেমন পছন্দও করে না, যার কারণে একে অপরের কাছ থেকে যেনো অনেক অনেক দূরে যাচ্ছে দিনের পর দিন। আমি জানি না এর কোনো চটজলদি সমাধান আছে কিনা। তবে আমি মনে করি পরিবারের কিছু কিছু মানুষের মনমানসিকতা না বদলালে এটা সম্ভব নয়। কারণ পরিবারের সব মানুষের জন্য কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয় না। এই পরিবেশের জন্য দায়ী গুটিকয়েক সদস্য, যারা সবসময় চায় তাদেরকেই পরিবারের সবাই ভয় পাক!

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40