কীভাবে আমরা নিজের কাছে সৎ হতে পারি?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নিজের কাছে সৎ থাকা ব্যাপারটা বললেই সহজ মনে হয়, কিন্তু যখন সত্যিই সেটা করতে যাই, তখন বোঝা যায় আসলে কতটা কঠিন। অনেক সময় আমরা নিজের ভুলগুলো মেনে নিতে চাই না, কারণ সেটা স্বীকার করা মানে নিজের মুখোশ খুলে ফেলা। কিন্তু আমি যতবার নিজেকে প্রশ্ন করেছি, ততবারই বুঝেছিসত্যিটা যত কঠিন হোক, সেটা মেনে নেওয়াই আসলে শান্তির পথ।

নিজের কাছে সৎ থাকার মানে শুধু ভালো-মন্দ স্বীকার করা না, বরং নিজের ভেতরের ইচ্ছেগুলো, ভয়গুলো, দ্বিধাগুলো ঠিকঠাক চিনে ফেলা। আমি যখন নিজের কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহে থাকি, তখন নিজেকে জিজ্ঞাসা করি "তুই এটা কেনো করেছিস?" এই প্রশ্নটা যত সোজা, উত্তরটা ততটাই গভীর হতে পারে। মাঝে মাঝে উত্তরটা দিতে কষ্ট হয়, কারণ সেটা হয়তো এমন কিছু দেখিয়ে দেয় যা আমি নিজেই মানতে চাই না।

আমার মনে হয়, নিজের সাথে সৎ থাকতে হলে আগে নিজেকে সময় দিতে হয়। বাইরে যতোই ব্যস্ততা থাকুক, নিজের জন্য একটু নীরব সময় খুব দরকার। তখনই নিজের ভেতরের আওয়াজটা শোনা যায়। আর হ্যাঁ, ভুল করলেও নিজেকে দোষ না দিয়ে বুঝে নেওয়া।আমি মানুষ, আমার ভুল হতেই পারে। কিন্তু সেটা নিয়ে যদি আমি পালাই, তাহলে সেই ভুলটা আমাকে ধীরে ধীরে খেয়ে ফেলবে।

আরেকটা জিনিস আমি শিখেছি, নিজের কাছে সৎ থাকার জন্য কাউকে সন্তুষ্ট করার দরকার নেই। আমি যদি জানি আমি কী করছি আর কেন করছি, তাহলেই যথেষ্ট। বাইরের সবাই বুঝবে না, সেটা স্বাভাবিক। কিন্তু আমি যেন নিজেকে মিথ্যে না বলি।এই জিনিসটাই এখন আমার কাছে সবচেয়ে বড়।

সবশেষে বলি, নিজের কাছে সৎ থাকা মানে নিজেকে ভালোবাসা। নিজের ভুল, নিজের গল্প।সবকিছু নিয়েই নিজেকে গ্রহণ করা। এটা কঠিন, কিন্তু একবার শুরু করলে, মনে হয় ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে আসছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42