ধর্মীয় গোড়ামী!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি যদি কিছু পৃথিবীর খুব ভয়ঙ্কর প্রপাগান্ডা সম্পর্কে বলতে যাই। তাহলে তার মধ্যে অন্যতম হলো ধর্মীয় । গোড়ামী।কারণ আমাদের এই এশিয়ান কান্ট্রিতে এটা আমি অনেক বেশি হতে দেখেছি। অর্থাৎ এশিয়ান কান্ট্রি গুলোতে বিশেষ করে একটু গরিব দেশগুলোতে ধর্মীয় গোড়ামী এতো বেশি হয়। সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর আমি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক। সে ক্ষেত্রে বলতে পারি যে, আমাদের দেশে তার পরিমাণ অনেক বেশি।

অর্থাৎ সবচেয়ে আশ্চর্য কিংবা বাজে ব্যাপার হলো। মানুষেরা যে সব ধর্মীয় ব্যাপার কিংবা আচার-আচরণগুলো মেনে চলে তা নয়। কিংবা সে যে ধর্মীয় কাজ করে তা ও নয়। কিন্তু যখনই কোনো ধর্মীয় প্রোপাগান্ডার জন্ম হয় কিংবা কোনো ধর্মীয় দাঙ্গার সৃষ্টি হয়। তখন সে সেখানে ঝাঁপিয়ে পরার জন্য একেবারে প্রস্তুত থাকে এবং ঝাঁপিয়ে পরাতেই শেষ হয় না। সেটা আসলে একবার বিবেচনা করারও কোনো প্রয়োজন মনে করে না যে আমি যেখানে ঝাঁপিয়ে পরছি। সেটা আসলে সঠিক নাকি ভুল এবং এই ধর্মীয় অন্ধত্বের কারণে আমাদের দেশে অনেক বেশি সমস্যা তৈরি হয়।

আসলে বেশিরভাগ সময় একটু ভালোভাবে খতিয়ে দেখলে এটা দেখা যায় যে, এই ধর্মীয় গোড়ামী গুলো একেবারেই হয় ব্যক্তিগত আক্রোশ থেকে। কিন্তু সাধারণ জনগণ কিংবা সাধারণ মানুষ এটা একেবারেই বুঝতে চায় না। অর্থাৎ তারা তাদের ধর্মীয় গোড়ামি থেকেই ওই মানুষগুলোকে সাহায্য করে। অর্থাৎ এভাবে অন্ধভাবে বিশ্বাস করে বলে কিন্তু আসলে ওই মানুষগুলোর ধর্মীয় গোড়ামী আর কখনো ই যায় না। কারণ আমরা সবাই ই আগুনে ঘি ঢালতে পছন্দ করি।কেও চাইনা যে সব সুন্দর ভাবে হোক,সব শান্ত ভাবে হোক।কিন্তু আমরা শুধু চাই সবসময় অনেক অশান্তি সৃষ্টি হোক,সবসময় সব মানুষে মানুষে অশান্তি লেগে থাকুক।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44