শুভ জন্মাষ্টমী উপলক্ষে ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ ৭ সেপ্টেম্বর, ২০২৩। রোজ: বৃহস্পতিবার।



হ্যাল্লো বন্ধুরা

আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজ আবারো হাজির হলাম একটি নতুন ম্যান্ডেলা আর্ট পোষ্ট নিয়ে৷ আশা করছি আপনাদের ভালো লাগবে।


আজ পবিত্র জন্মাষ্টমী জয়ন্তী। মানে শ্রী কৃষ্ণ এর আবির্ভাব তিথি। যদিও আমাদের দেশে সরকারি ছুটি ছিলো গতকাল। তবে, পঞ্জিকা মতে বা শাস্ত্র মতে আমি উপবাস ব্রত আজকে পালন করছি। তো আজকে অফিসে বসে বসে লাঞ্চের পর হাতের কাছে কাগজ পেয়ে মনে হলো জন্মাষ্টমী উপলক্ষে একটি ম্যান্ডেলা আর্ট করি। সেই আর্ট টিই আপনাদের সাথে শেয়ার করবো।



উপকরণ





  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার


প্রথমেই আমি পেন্সিল দিয়ে একটি ময়ূরের পালক, বাঁশি, এবং এর পাশে একটি ননীর হাড়ি এঁকে নিয়েছি। শ্রীকৃষ্ণ এর দুটি অন্যতম সিম্বল এই জিনিসগুলো। শ্রী কৃষ্ণ এর হাতে সর্ব্দা বাঁশি থাকে এবং ননী তার ভীষণ প্রিয়। তাই এই জিনিস গুলোর কথাই মাথায় এসেছিলো।


এবারে আমি আস্তে ধীরে একে একে এগুলোর ভেতরের ডিজাইন গুলো করে নিবো। সেগুলোর আর ডিটেইলস এ গেলাম না। আশা করি আপনারা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন।







ফাইনাল লুক





এই ছিলো আমার আজকের আয়োজন। আশা করি খুব দ্রুত অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সেই শুভকামনা রইলো।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশ সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু অনেক ভালো লেগেছে আপনার এই অসাধারণ একটি আর্ট দেখতে পেরে। পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে দক্ষতার সাথে আজকের কাজ সম্পন্ন করেছেন আপনি, আর এই সুন্দর কাজ দেখতে পেরে অনেক খুশি হলাম।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করে এমন প্রশংসা করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু।সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট গুলো সম্পন্ন করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।প্রতিটি ধাপ ও বর্ণনা খুবই সুন্দরভাবে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আগামী জন্য।

 3 years ago 

আপনার সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ ভাই। 😇😇

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আপনি যে ম্যান্ডেলা আর্টটি করেছেন দেখতে অসাধারণ হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে এবং কারো তা দেখতেও খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপের বর্ণনা দিয়েছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি জন্মাষ্টমী উপলক্ষে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনারা ম্যান্ডেলা আর্ট অসাধারন হয়েছে। আপনার ম্যান্ডেলা আর্ট ময়ূরের পালক এবং বাঁশি এর কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করলো করতে অনেক সময় লাগে। আসলে ধৈর্য ধরে কোন কিছু করলে কাজগুলো খুব চমৎকার হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুনভাবে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি বেশ দক্ষতার সাথে আর্ট তৈরি করেছেন। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে তৈরি করে আমাদের মাঝে প্রতিটা স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 3 years ago 

জন্মাষ্টমী উপলক্ষে খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ময়ূরের পালক এর মধ্যে আপনি খুবই সুন্দর কিছুর ডিজাইন তৈরি করেছেন। ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করার ফলে এটা দেখতেও সুন্দর লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38