রং তুলির ছোঁয়ায় আমার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240510_003123221.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করব । এই আর্টটি খুবই অনিচ্ছা সত্ত্বে ছেলের জোরাজোরিতে আঁকতে হয়েছিল । কোন রকমে ওকে ফাঁকি দেয়ার জন্য আর্টটি করতে বসা হয়েছিল । জাস্ট ওকে থামানোর জন্য । ও শুধু বারবার বলছে যে মা youtube থেকে বের করে সুন্দর একটি আর্ট করো আমি বললাম যে আমি নিজের থেকেই সুন্দর আর্ট করব আজকে । করতে করতে এরকম একটা গাছের আর্ট করে ফেললাম এবং গাছগুলোকে ফুল দিয়ে ভরে দিলাম যাতে সুন্দর দেখা যায় নিচে কিছু ফুল ছিটিয়ে দিলাম যাতে আরো বেশি সুন্দর লাগে । করতে করতে সম্পূর্ণ আর্টটি মোটামুটি খারাপ লাগছে না ভালই লাগছে এইজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম ।

20240510_002422.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মোটা কাগজ
রং
তুলি
কটনবার্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240510_002654.jpg


প্রথমে একটি মোটা কাগজ নিয়েছি এ কাগজ গুলা কদিন আগে জুতা কিনেছিলাম সে জুতার প্যাকেটগুলা আমি এভাবে কেটে কেটে সাইজ করে রেখেছি যাতে আর্ট করতে পারি । এর উপরে আর্ট করতে সুবিধা হয় এই জন্য রেখে দিয়েছিলাম । এরপর কাগজে উপরের দিক থেকে ব্লু কালারের রং দিয়ে রং করতে শুরু করেছি ।

20240510_002641.jpg


তারপর ওপর থেকে প্রায় অর্ধেকের বেশি অংশ ব্লু কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20240510_002629.jpg


এরপর নিচের দিকটা বাঁকা বাঁকা করে একটু কালো কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20240510_002615.jpg


তারপর তার ওপরের দিকটা সবুজ কালারের রঙ দিয়ে রং করে দিয়েছি ।

20240510_002601.jpg


এরপর সবুজ কালারের ভিতরে ছোট ছোট হলুদ রং দিয়ে ফুল এঁকে নিয়েছি । তারপর মাঝখান দিয়ে বড় একটি গাছ এঁকে নিয়েছি কালো রং দিয়ে ।

20240510_002543.jpg


তারপর হলুদ কালারের রঙ দিয়ে গাছের ফুলগুলো আঁকতে শুরু করেছি । পুরা গাছটা ভর্তি করে হলুদ কালারের রং দিয়ে ফুল এঁকে নিয়েছি ।

20240510_002527.jpg


তারপর হলুদের ভেতরে অরেঞ্জ কালারের রং দিয়ে দিয়েছি ফুলগুলোকে আরো বেশি সুন্দর দেখানোর জন্য । তারপর নিচে হলুদ কালারের ভিতর ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার দিয়ে ।

20240510_002506.jpg


এরপর নিচের দিকে কালো রংটা দিয়ে একটু ঘাস ঘাস এঁকে নিয়েছি ।

20240510_002422.jpg


তারপর কালো রং দিয়ে ছোট ছোট কয়েকটা পাখি এঁকে নিয়েছি । এরপর এক সাইডে আমি আমার নাম লিখে নিয়েছি তারপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240510_002405.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ ছেলের আবদারে সুন্দর একটা চিত্র অংকন দেখতে পেলাম।খুব সুন্দর হয়েছে আপনার করা অংকন টা। গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ছেলের আবদারে মাঝে মাঝে আমাকে চিত্র অঙ্কন করতে হয় ।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

রং তুলি দিয়ে খুবই সুন্দর একটি আর্ট করেছেন। বিশেষ করে গাছের এই আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ও দক্ষতার সাথে অংকন করলেন। আর ধাপে ধাপে শেয়ার করলেন, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার রং তুলি দিয়ে করা আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

যাক অন্তত আপনার ছেলের বলাতে খুব সুন্দর একটা আর্ট করে ফেললেন আপু। আর তাই জন্য আমরাও কিন্তু আপনার থেকে অনেক সুন্দর একটি আর্ট দেখতে পেলাম। আসলে গাছের মধ্যে ফুলগুলো এবং গাছের নিচে ফুল গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ছবিটা তারপর আপনার ছেলে খুশি হয়েছিল তাইনা। সব মিলিয়ে বেশ অসাধারণ লেগেছে আপনার পুরো আর্ট।

 2 years ago 

এ আর্ট একেবারে জোরপূর্বক করা হয়েছে ছেলে কিছুতেই ছাড়ছিল না এজন্য ঝটপট আর্টটি করে ফেলেছি । ও অনেক খুশি হয়েছিল নিজেও এঁকেছে আমার সাথে ।

 2 years ago 

বোঝাই যাচ্ছে আপনার ছেলে অংকন করা দেখতে অনেক বেশি পছন্দ করে, ছেলের জোরাজুরিতে অবশ্য দারুন একটা অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। আপনি বরাবরি অনেক সুন্দর অঙ্কন করেন এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর অংকন দেখেছি। নতুন আরেকটা অংকন দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। চেষ্টা করে যাবেন এরকম সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার।

 2 years ago 

আমার চিত্রগুলো বরাবরই আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

যাক তাহলে আপনার ছেলের আবদার রেখেছেন। আজকে আপনি রং তুলি দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। তবে গাছের মধ্যে ফুলগুলো আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। মনে হচ্ছে তাজা একটি গাছ দাঁড়িয়ে আছে। আর এই আর্ট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। খুব সুন্দর একটা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ফুল এবং সবকিছু মিলিয়ে আর্টটি কিন্তু অনেক ভালো লেগেছিল আমার কাছেও।

 2 years ago 

বাহ আজকে আপনি রং তুলি দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। রং তুলির আর্ট গুলো এমনিতে বেশ চমৎকার হয়। এবং গাছের মধ্যে ফুল ও গাছের নিচেও হলুদ ফুলগুলোর কারণে আর্ট দেখতে অসাধারণ লাগতেছে। সত্যিই এই আর্ট যদি কাউকে গিফট করেন সে অনেক খুশি হবে। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তা ঠিক বলেছেন গাছের নিচে ফুলগুলো দেয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল।

 2 years ago 

ছেলেকে ফাঁকি দিতে গিয়ে কোনরকম আর্ট করতে গিয়ে বেশ ভালোই আর্ট করে ফেলেছেন দেখছি। বেশ চমৎকার হয়ে গিয়েছে আর্ট টি। বেশ ভালো লাগলো আমার কাছে ।আপনার ছেলেও নিশ্চয়ই খুশি হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ফাঁকি দিতে দিতে আর্টটি কিন্তু ভালই করে ফেলেছিলাম ও নিজেও এঁকেছিল ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38