একটি থ্রি ডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240424_001919747.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে অনেকদিন পরে একটি থ্রিডি আর্ট নিয়ে উপস্থিত হয়েছি । থ্রিডিআর্ট গুলো আগা গোড়াই করতে আমার কাছে খুব ভালো লাগে । এই আর্ট করা মোটামুটি সহজ আছে তবে ছবি তুলতে গেলে একেবারে মাথাটা খারাপ হয়ে যায় । আজকে অনেকদিন পরে আর্টটি করেছি এই কারণে ছবি তুলতে একেবারেই পারছিলাম না অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ছবিটা তুলতে পেরেছি । প্রথমে কিছু ছবি তুলেছি সেটা কিছুতে থ্রিডি আর্ট মনে হচ্ছিল না তারপরে আবার অনেক চেষ্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে আর্টটি কে থ্রিডি করার চেষ্টা করেছি । পরে কিছুটা হলে থ্রিডি ভাবটা আনতে পেরেছি । আর এই আর্টটি শেষ করতে আমার ছেলে আমাকে সাহায্য করেছে । পাশের যে কালো অংশটুকু রয়েছে সেই রংটুকু আমার ছেলে করে দিয়েছে । কারণ আমি কাজ করার সময় ওকে যদি একটু করতে দেই ও খুব খুশি হয় জোর করে হলেও সে করার চেষ্টা করে । এজন্য মাঝে মাঝে আমি ওকে দেই । আর চিন্তা করি আল্লাহ যদি নষ্ট করে ফেলে তাহলে তো আবার নতুন করে করতে হবে । তারপরও সুন্দরভাবে করতে পেরেছে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
পেন্সিল
ইরেজার
স্কেল
কালো পেন্সিল
রং পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240424_001632.jpg20240424_001620.jpg
20240424_001606.jpg20240424_001549.jpg

প্রথমে a4 সাইজের একটি সাদা কাগজ নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি । তারপর ৫ সেন্টিমিটার মাপ নিয়ে বাঁকা করে দুটো দাগ দিয়েছি । তারপর দাগ দুটো একটার সাথে আরেকটা মিলিয়ে দিয়েছি ও মাথার দিকে একটু গোল করে দিয়েছি নিচের দিকেও গোল করে মিলিয়ে দিয়েছি । এরপর চিকন করে নিচের দিকে ছোট ছোট দাগ দিয়ে নিয়েছি ।

20240424_001536.jpg20240424_001522.jpg
20240424_001507.jpg20240424_001454.jpg

এরপর ওই দাগের থেকে নিচের দিকে বাঁকা করে আরো একটি দাগ দিয়ে নিয়েছি । নিচের দিকে একটি ঘর এঁকে নিয়েছি । এই ঘরটি আমি নয় সেন্টিমিটার ও নিচের দিকে ছয় সেন্টিমিটার করে মেপে নিয়েছি । এরপর তার নিচের দিকে ছোট আরও একটি ঘর এঁকে নিয়েছি চার সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার মাপ দিয়ে । তারপর কোনার থেকে আরেকটি দাগ দিয়ে দাগের সাথে মিলিয়ে দিয়েছি । উপরে যে প্রথমে দুটো পাঁচ সেন্টিমিটার দাগ দিয়েছিলাম সেটা বাদামি কালারের রং দিয়ে রং করতে শুরু করেছি ।

20240424_001442.jpg20240424_001418.jpg
20240424_001404.jpg20240424_001350.jpg

এরপর বাদামি কালারের সাথে একটু কালো রং মিশিয়ে রং করে দিয়েছি । তারপর নিচের দিকে একটু শেডের মতো করে কালো রং করে দিয়েছি । তারপর ছোট ছোট কিছু কালো দাগ দিয়ে দিয়েছি । এরপর মুখের অংশটুকু কালো রং দিয়ে রং করে দিয়েছি । এরপর নিচের কোনার অংশটুকু কালো রং দিয়ে রং করে নিয়েছি । এই অংশটুকু আমার ছেলের রং করেছে । উপরের দিকে পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগিয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে দাগগুলোকে মিশিয়ে নিয়েছি ।

20240424_001314.jpg20240424_001257.jpg
20240424_001234.jpg20240424_001126.jpg

এরপর পাশ দিয়ে কালো রঙের বর্ডার দিয়ে দিয়েছি এবং মাঝে পানি পড়ার জায়গাটুকু কিছু না করে খালি রেখেছি । এরপর নিচে বাট টাবের ভেতরে নীল কালারের রং দিয়ে রং করে দিয়েছি এবং উপর থেকে যে পানির অংশটা পড়ছে সেটাও ব্লু কালারের রং দিযয়ে রং করে দিয়েছি । নিচেরটুকু ব্লু কালার রং দিয়ে দিয়েছি । এরপর কালোর ভিতর হালকা হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে মিশিয়ে নিয়েছি । এরপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গেলে বিভিন্ন সাইড থেকে ছবি তুলে একটি থ্রিডি ভাব আনার চেষ্টা করেছি ।এভাবেই আমার বাথটাবের ভেতরে পানি পড়ার থ্রিডি আর্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে ।

20240424_001204.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি এই থ্রিডি আর্টের মাধ্যমে বাস্তবিক একটা দৃশ্যকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যেটা দেখে আমি প্রথমে একেবারে বাস্তবিক ভেবেছিলাম। আপনার ছেলেকে যদি এই কাজগুলো করার প্রতি উৎসাহিত করেন, তাহলে একসময় সে খুব ভালো কিছু করতে পারবে এগুলোর প্রতি। এই থ্রিডি আর্টের কালো অংশটুকু সে করেছিল শুনে ভালো লাগলো। আপনার থ্রিডি আর্ট গুলো অনেক সুন্দর হয়। এই আর্টগুলো করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় আর দক্ষতারও। যেন মনে হচ্ছে সত্যি কারের পানি। খুব সুন্দর লাগলো পুরোটাই।

 2 years ago 

আগ্রহ মানে আঁকার প্রতি ওর অনেক আগ্রহ আমি তো বেশিরভাগ সময়েই ওর জন্যই আঁকতে পারি না । আমার আর্ট করার মাঝখানে ও সব সময় আঁকে । মাঝে মাঝে তো আপনাদের সাথে শেয়ার করেছি । ধন্যবাদ আপু ।

 2 years ago 

আপু,প্রথমের ছবিটি দেখে তো আমার ইউটিউবের প্লে বাটনের মতো মনে হচ্ছিলো।হি হি কিন্তু ভালোভাবে দেখলাম আপনি অসাধারণ আর্ট করেছেন।থ্রি ডি আর্ট করতে বেশ সময় লাগে আর আপনার ছেলেও রং করে দিয়েছিল জেনে ভালো লাগলো।আসলে এগুলো দেখতে ভালো লাগলেও ফুটিয়ে তোলা অনেক কঠিন কাজ।ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে এ ধরনের আর্ট করতে সত্যি অনেক সময় লাগে সময় নিয়ে করার পরে ছবি তুলতে আরো বেশি সময় লাগে । ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

 2 years ago 

বেশ চমৎকার একটি থ্রিডি আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চমৎকার থ্রিডি আর্ট আমাকে মুক্ত করেছে। আমার খুব ইচ্ছে রয়েছে এই জাতীয় আর্ট শেখার। কার্যপ্রণালী ধাপে ধাপে খুব সুন্দর ভাবে অংকন করার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। ভালো লাগলো আপু আপনার এই আর্ট।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে অনেক ভালো লাগলো ।

 2 years ago 

থ্রিডি অংকন গুলো অনেকটা জিবন্ত লাগে মনে হয় বাস্তবে ঘটে যাচ্ছে।আপনার আগের থ্রিডি গুলো দেখেছি আমার কাছে খুবই ভাল লাগে।আজকে আরো নতুন একটি থ্রিডি একেছেন সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর অংকন্টা শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারলে আসলেই জীবন্ত লাগে ।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আর্টস তৈরি করতে অনেক ধৈর্য প্রয়োজন সেগুলো আপনার মধ্যে সম্পূর্ণরূপে রয়েছে। প্রতিটি ধাপ আপনি নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন।আমাদের মাঝে অনেক ভালো লেগেছে আমার কাছ থেকে শুভকামনা রইল আপু ধন্যবাদ।

 2 years ago 

ধৈর্য ও সময় নিয়ে তৈরি করেছি বলে কিছুটা ফুটিয়ে তুলতে পেয়েছি । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

এই জাতীয় আর্ট গুলো শেখার আমার খুবই ইচ্ছে রয়েছে। আমার খুবই ভালো লাগে এমন সুন্দর সুন্দর আর্ট দেখলে। খুব সুন্দর করে আপনি থ্রিডি আর্ট করে দেখিয়েছেন। বেশ চমৎকার হয়েছে দৃশ্যপট।

 2 years ago 

আপু আঁকার চেষ্টা করবেন করতে করতে হয়ে যাবে আগে তো আমিও পারতাম না করতে করতে ইদানিং পারি।

 2 years ago 

আপনার অংকন করা থ্রিডি আর্ট গুলো আমার কাছে দারুন লাগে এর আগেও অসাধারণ সুন্দর বেশ কয়েকটি থ্রিডি আর্ট দেখেছি। দারুন এঁকেছেন আপু এক কথায় অসাধারণ সুন্দর। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার থ্রিডি আর্টগুলো আপনার কাছে সবসময় ভালো লাগে যেনে সত্যি অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

খুবই সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। থ্রিডি আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে সম্পন্ন করেছেন এটি আপনি। কালার করাতে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটি আপনার কাছে খুব সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো আপু ।

 2 years ago 

বাথটাবের ভিতরে পানি পড়ার থ্রিডি আর্টটি দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দরভাবে আর্টটি আপনি কমপ্লিট করেছেন। থ্রিডি আর্ট গুলো করতে সহজ হলেও ছবি তুলতে গেলে খুবই ঝামেলায় পড়তে হয় । আর্টটি করতে আপনার ছেলে আপনাকে হেল্প করেছে জেনে আরো বেশি ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তা ঠিকই বলেছেন আপু আর্টটি কিন্তু যেমন তেমন করে ফেলা যা তবে ছবি তুলতে না পারলে তখন কিন্তু একেবারে মাথা খারাপ হয়ে যায় । আমি অনেক চেষ্টা করে ছবিটা তুলেছি ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38