★কালো কলম দিয়ে একটি ফুলের আর্ট★

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20221213_004941.jpg

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি কালো কলম দিয়ে আবার একটি ফুলের আর্ট করেছি। এ ধরনের আর্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। এ ধরনের আর্টগুলো করতে খুব একটা সময় লাগে না অল্প সময় করে ফেলা যায়। হাতে যখন তেমন কোন সময় থাকে না তখন আপনি ঝটপট কাজগুলো করে ফেলতে পারেন এবং দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। এ ধরনের আর্টগুলো দেখতে কিছুটা একই রকম মনে হলেও সব ধরনের আর্টের ভিতরে একটি ভিন্নতা রয়েছে। আজকের যে আর্টটি আমি করেছি সেটি এখন আপনাদের সামনে এঁকে দেখাচ্ছি।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ

কালোকলম

পেন্সিল
কম্পাস
ইরেজার
D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20221213_004852.jpg20221213_004836.jpg

প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপরে বৃত্তের চারপাশে ছোট ছোট করে দাগ দিয়ে দিয়েছি।

20221213_004224.jpg20221213_004209.jpg

তারপর প্রত্যেকটা দাগের মাথায় গোল গোল করে মিলিয়ে দিয়েছি এবং গোলের উপর দিয়ে একটি করে পাতা এঁকে নিয়েছি।

20221213_004154.jpg20221213_004136.jpg

তারপর ওই পাতার উপর দিয়ে আরো একটি পাতা এঁকে নিয়েছি। তারপর ওই পাতার মাঝখান দিয়ে আরো একটি পাতা এঁকে নিয়েছি।

20221213_004115.jpg20221213_004056.jpg

এরপর পেন্সিলের দাগের উপরে কালো কলম দিয়ে দাগিয়ে দিয়েছি এবং গোল বৃত্তটার মাঝখানে গোল গোল করে ডিজাইন করা শুরু করেছি।

20221213_004040.jpg20221213_004027.jpg

মাঝখানের অংশটুকু ডিজাইন করা হয়ে গেলে প্রথম পাতার মাঝে দাগ দিয়ে দিয়ে ডিজাইন করে নিয়েছি।

20221213_004005.jpg20221213_003948.jpg

এরপরে একে একে পরের পাতাগুলো আমি দাগিয়ে দাগিয়ে ডিজাইন করে নিয়েছি।

20221213_003932.jpg20221213_003905.jpg

সবগুলো পাতা দাগ দিয়ে ডিজাইন করা হয়ে গেলে পাতার চারপাশ দিয়ে আবার কালো কলম দিয়ে দাগিয়ে একটু মোটা করে দিয়েছি।

20221212_233238.jpg

এরপর ফুলের বাইরের অংশটুকু কালো কলম দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি ।এরপর সুন্দর করে ছবি তুলে নিয়েছি। ব্যাস এভাবেই খুব সহজেই সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার কালো কলম দিয়ে আঁকা সুন্দর ফুল।

20221213_003821.jpg

20221212_233157.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 4 years ago 

খুবই চমৎকার একটি ফুলের দৃশ্য প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমি তো প্রথমে ভেবেছিলাম এটি পাটকাঠি অথবা ম্যাচের কাঠি দিয়ে প্রস্তুত করা।।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

এটাকে আপনি কেন যে পাটকাঠি আর ম্যাচের কাঠি দিয়ে প্রস্তুত করেছি মনে করলেন তাইতো বুঝতে পারছি না। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

কালো কলম দিয়ে ফুলের আর্টটি সুন্দর দেখাচ্ছে। ঠিক বলেছেন আপু এই ধরনের আর্ট অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা যায়।যখন পোস্ট করার জন্য হাতে কম সময় থাকলে এই ধরনের আর্ট করে পোস্ট করা যায়। ফুলের পাশে কলম দিয়ে ভরাট করতে একটু সময় লেগেছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।

 4 years ago 

ঠিক বলেছেন পুরো ফুলটা আর্ট করতে যতটা সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে পাশের ওই ভরাট অংশটুকু করতে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

 4 years ago 

যাক ভালই বুদ্ধি দিয়েছেন, হাতে সময় না থাকলে এমন আর্ট তৈরি করে ফেলবো। ব্ল্যাক পেন আর্ট টি বেশ সুন্দর লেগেছে আমার কাছে। ফুলটির ব্যাকগ্রাউন্ড কালো করে দেওয়ায় আরও বেশি সুন্দর লেগেছে।

 4 years ago 

ফ্রি ফ্রি অনেক ভালো একটি বুদ্ধি দিলাম আপু। আপনার ভালো লাগলো জেনে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খুবই চমৎকার একটি অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই অংকন দেখে খুবই ভালো লাগলো। তবে এটা জেনে খুবই ভালো লাগলো যে এই অংকন করতে তেমন বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যেই এই অংকন করা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমার অংকনটি আপনার কাছে পছন্দ হয়েছে জেনে সত্যিই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কলম দিয়ে খুবই সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকনটি আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন চিত্রটি দেখে মুগ্ধ হলাম।

 4 years ago 

আপনার মন্তব্যটি ও আমার কাছে বেশ ভালো লেগেছে । ধন্যবাদ ভাই আপনাকে মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 4 years ago 

ওয়াও দারুণ আর্ট করেছেন আপু। আপনার এত সুন্দর একটি ফুলের আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই আর্ট অনেক ইউনিক লেগেছে। আপু একদম ঠিক বলেছেন এই ধরনের আর্ট দেখতে একই রকম হলেও প্রতিটা আর্টের ভিতরে একটু ভিন্নতা খুঁজে পাওয়া যায়। ফুলের বাহিরে কালো কালার করার জন্য এই আর্ট আরও ফুটে উঠেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনার আকাঁ ফুলটি দেখতে খুব দারুণ লাগছে। আসলে এসব আর্ট করতে একটু ধৈর্য লাগে। আর আপনি এটি খুব নিক্ষুত ভাবে সম্পূর্ণ করেছেন। আপনি সত্যিই প্রশংসার পাত্রি।যাই হোক আপনার আকাঁ ফুলটি আমার কাছে ভীষন ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

যেকোনো আর্ট করতেই ধৈর্য লাগে পরিকল্পনা করে সময় নিয়ে বসতে হয়। ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 4 years ago 

ওয়াও অসাধারণ একটি আর্ট করেছেন আপনি যা দেখে তো আমি সাথে সাথেই মুগ্ধ হয়ে গেলাম। কালো সাদা হওয়ার কারণে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এটি। আমার কাছে আপনার এই আর্ট এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। সত্যিই খুবই ভালো ছিল এটি। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে একটি অঙ্কন করে আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 4 years ago 

আমার আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জিনিস সত্যি অনেক ভালো লাগলো আপু। সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কালো কলম দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

অবশ্যই আপু ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছি তা না হলে এ ধরনের আর্ট করতেই পারতাম না। ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38