জল রং দিয়ে নতুন একটি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240107_235104324.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে সারাদিন নির্বাচনের খবর দেখতে দেখতে কোথা দিয়ে যে সময়টা চলে গিয়েছে টেরই পেলাম না । কিছু একটা বানাবো সে সময়টুকু হয়ে উঠছিল না এজন্য ফোন ঘাটতে ঘাটতে এই আর্টটি পেয়ে গেলাম আর তাই নিয়ে হাজির হলাম ।অনেক দিন আগে আমি আর আমার ছেলে দুজনে মিলে করেছিলাম । আমার ছেলের আর্টের ছবিটা তুলতে তখন ভুলে গিয়েছিলাম ওরটাও অনেক সুন্দর হয়েছিল । আমারটা রয়ে গিয়েছে এখন সে আটটি নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম । জল রঙের এই আর্টগুলো করতে সব সময় খুব ভালো লাগে যখনই সময় পাই রং তুলি নিয়ে বসে যায় । রং তুলি দিয়ে আর্ট পারি আর না পারি কিন্তু রংতুলি নিয়ে সবসময় বসতে আমার কাছে ভালো লাগে অথচ সময় করে উঠতে পারি না । তারপরও চেষ্টা করি মাঝে মাঝে ।

20240107_234025.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240107_234456.jpg20240107_234443.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে আর্ট পেপারটি একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি । তারপর উপরের দিকে সাদা ও নীল রঙ মিলিয়ে রং করা শুরু করেছি এবং নিচের দিকে শুধু নীল রং দিয়ে রং করে দিয়েছি ।

20240107_234429.jpg20240107_234412.jpg

এরপর নীল রঙের মাঝামাঝি কালো রং দিয়ে একটু পাহাড়ের মত এঁকে নিয়েছি এবং পাহাড়ের মাঝে একটু সাদা রং দিয়ে ঝর্ণার মত এঁকে নিয়েছি ।

20240107_234357.jpg20240107_234327.jpg

তারপর নিচ দিয়ে ঝর্ণার পানি পড়ছে এরকম ফেনা ফেনা জাতীয় তৈরি করে নিয়েছি সাদা রং দিয়ে ।

20240107_234312.jpg20240107_234254.jpg

এরপর সাদা রং দিয়ে একটি চাঁদ এঁকে নিয়েছি ও পাহাড়ের পেছন দিয়ে সবুজ সবুজ গাছ এঁকে দিয়েছিল । লতাপাতা জাতীয় গাছ ।

20240107_234225.jpg20240107_234148.jpg

এরপর সবুজ লতাপতার উপরে হলুদ কালারের রং দিয়ে ফুল ফুল একটা ভাব এনেছি ও পানির ফেনাটাকে সাদা রং দিয়ে আরো একটু ডিপ করে নিয়েছি ।

20240107_234106.jpg20240107_234047.jpg

এরপর সাদা সাদা রং দিয়ে আকাশের তারা এঁকে নিয়েছি এবং নিচ দিয়ে আরো একটু সাদা রং দিয়ে পানি পানি ভাব এনেছি ।এভাবে করে আমার জল রং এর সুন্দর একটি আর্ট করা হয়ে গিয়েছে ।

20240107_234025.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আসলে আপু কিছুদিন আগে আমিও সেইম একটি আর্ট করেছিলাম। পাহাড়, সবুজ প্রকৃতি ঝর্না ও সাগর।
তবে আমার কাছে আপনার আর একটু বেশি ভালো লেগেছে। আপনার পেইন্টিংটির প্রশংসা করতে হয়।

 3 years ago 

আপনার আর্টটি যদিও আমি দেখে নি তবে আমার আর্টটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু ।

 3 years ago 

পাহাড়ের সাথে ঝর্ণা আবার পাহাড়ের পেছনে সবুজ গাছ সেই সাথে চাঁদের সৌন্দর্য সবমিলিয়ে দারুন একটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। জল রং দিয়ে নিখুঁত একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবকিছুই মিলিয়ে আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া ।

 3 years ago 

জল রং দিয়ে অসাধারণ আর্ট করেছেন। এতো সুন্দর চিত্র দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার কারার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার জলরঙের আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক ভালো লাগছে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

কালকে নির্বাচন গেলেও আগেকার মত সেরকম উত্তেজনা আর কাজ করেনি। তারপরও মাঝেমধ্যে কিছুটা নিউজ দেখা হয়েছে। অনেকদিন আগে খুব সুন্দর একটি আর্ট করে রেখেছিলেন। আপনার ছেলেও যে আপনার সঙ্গে আর্ট করে জেনে ভালো লাগলো। এরপরে আর্ট করতে বসলে ওর আর্টের ছবিও তুলে রাখবেন। আপনার আর্টটি খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

ফরিদপুর নির্বাচন টা দেখার জন্য অতটা আগ্রহ সহকারে দেখা তা না হলে আর ওরকম দেখার আগ্রহ রইতো না ।

 3 years ago 

জল রং ব্যবহার করে খুব সুন্দর একটি আর্ট করেছেন আপু। আর্ট টি দেখতে ভীষণ সুন্দর লাগছে । তবে আমার কাছে ঝর্ণা ও চাদের দৃশ্যটি খুব ভালো লেগেছে ।খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে । কালার কম্বিনেশন খুবই ভালো ছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপু ঝর্ণা ও চাঁদের দৃশ্যটি দেয়ার কারণে বেশি ফুটেছে এবং খুব ভালো লেগেছে । ধন্যবাদ ।

 3 years ago 

আপনি সবসময় জলরঙ দিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকেও একদমই অসাধারণ একটি আর্ট তৈরি করে ফেলেছেন। এই আর্টটি দেখে আমার অনেক ভালো লাগলো৷ খুবই সুন্দরভাবে আপনি এই আর্ট তৈরি করেছেন এবং জল রঙ দিয়ে আর্টগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় যা আপনার এই আর্ট দেখে বোঝা যাচ্ছে৷

 3 years ago 

আমার জলরঙের আর্টটি দেখে আপনার কাছে ভীষণ ভালো লাগলো জেনে আনন্দিত হলাম । ধন্যবাদ ।

 3 years ago 

মা ছেলে দুজনে সব সময় খুব সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন। আর তেমনি আজকেও জল রং দিয়ে অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন। আপনার ছেলের পেইন্টিং এর ফটোগ্রাফি করতে ভুলে যাওয়ার কারণে আর সেটি আমাদের মাঝে শেয়ার করেন নি। তবে এর আগেও আপনার ছেলের অনেক পেইন্টিং দেখেছি যেগুলো অনেক সুন্দর ছিল। আপনি আপনার এই পেইন্টিং টা খুব সুন্দরভাবে করেছেন এবং নিখুঁতভাবে করেছেন। যা দেখেই বুঝতে পারছি অনেক সময়ের প্রয়োজন হয়েছিল এটা করতে। আশা করছি পরবর্তীতে আপনার ছেলের পেইন্টিং এর ফটোগ্রাফি করতে এবং শেয়ার করতে ভুলবেন না।

 3 years ago 

রংতুলি নিয়ে কোন আর্ট করতে হলে আমার পক্ষে একা করা যায় না ছেলেই সবচেয়ে বেশি আগ্রহী থাকে এ ধরনের আর্ট করার এজন্য ওকে নিয়ে বসতে হয় ।

 3 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে খুব সুন্দর লেগেছে জেনে খুশি হলাম আপু ।

 3 years ago 

আপনার নতুন আর্ট দেখতে বেশ ভালো লাগলো। মা এবং ছেলে মিলে অনেক সুন্দর আর্ট করেছেন। জলরঙের আর্টগুলো এমনিতে দেখতে বেশ ভালো লাগে। তবে এই আর্টগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগবে। অনেক সুন্দর করে আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

ঠিকই বলেছেন জলরঙের আর্টগুলো এমনিতেই দেখতে ভালো লাগে তারপরে এরকম বেশি কালারফুল করে করলে আরো বেশি ভালো লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63964.42
ETH 1857.01
USDT 1.00
SBD 0.39