★কালো কলম দিয়ে সুন্দর একটি ডিজাইন আর্ট★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230617_004409.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটা আর্টপোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । নতুন নতুন আর্টপোস্ট নিয়ে হাজির হতে আমার কাছে খুব ভালো লাগে। এজন্য আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আর্ট করার জন্য। তবে আর্ট করতে একটু সময়ের ব্যাপার আছে এজন্য খুব একটা হুটহাট বসা হয় না। আর বাসায় ছোট বাচ্চা হয়েছে সেই কারণে আরো আর্ট করতে বসা হয় না। কারণ ও আর্ট করতে দেখলে ও চলে আসো আর্ট করার জন্য। বাসায় মেহমান থাকার কারণে ও তাদেরকে নিয়ে ব্যস্ত আছে আমি সেই ফাঁকে কিছু আঁকার চেষ্টা করেছি। নিজের লোকজন বলে আঁকতে পেরেছি তা না হলে মেহমান রেখে কখনো এই ধরনের কাজ করা সম্ভব হয় না । আর আমি সব ধরনের আর্ট করি। জল রং দিয়ে আর্ট করতে পছন্দ করি এবং জল রং দিয়ে মাঝে মাঝে আর্ট করি। তবে ইদানিং ঝামেলার কারণে জল রং নিয়ে বসা হচ্ছে না। তবে আশা আছে খুব শিগগিরই সুন্দর কিছু আর্ট করার।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
পেন্সিল
কালো কলম
কম্পাস
সবুজ পেন্সিল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230617_004321.jpg20230617_004309.jpg

20230617_004259.jpg


প্রথমে পেন্সিল দিয়ে মাঝখানে একটা গোল দিয়েছি ।তারপর বাইরের দিকে গোল গোল করে মোট ছয়টা গোল দিয়েছি। এরপর একটা গোলের সাথে দাগ দিয়ে মাঝের গোলের সাথে মিলিয়ে দিয়েছি। তারপর ওপরের দিকে গোলে গোলে মিলিয়ে দিয়েছি।

20230617_004246.jpg20230617_004229.jpg

20230617_004218.jpg


তারপর ভেতরের দিকের দাগগুলো একটা গোলের সাথে আরেকটা গোলে মিলিয়ে দিয়েছি।এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি।

20230617_004208.jpg20230617_004152.jpg

প্রত্যেকটা দাগের উপর দিয়ে ডাবল করে দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি। দাগগুলো মিলিয়ে দেওয়ার পরে মাঝে একটু ফাঁকা অংশ তৈরি হয়েছে, সেই ফাঁকা অংশের ভিতরে চিকন চিকন করে দাগ ও ফোঁটা ফোঁটা দিয়ে ডিজাইন করেছি। এরপর তার দুইপাশ দিয়ে আরও দুটো দাগ দিয়ে দিয়েছি।

20230617_004142.jpg


তারপর মাঝে যে ফাঁকা অংশটুকু তৈরি হয়েছে সেই ফাঁকা অংশটুকুর ভেতরে দাগিয়ে ডিজাইন করা শুরু করেছি ।

20230617_004129.jpg20230617_004118.jpg

এরপর প্রত্যেকটা ফাঁকা অংশ দাগিয়ে দাগিয়ে ভরে দিয়েছি এবং মাথার দিকে যে ফাকা অংশটুকু ছিল সেটুকু কালো কলম দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি।

20230617_004105.jpg


এরপর বাইরের সাইডে ডিজাইন করতে শুরু করেছি।

20230617_004046.jpg20230617_004027.jpg

এরপর বাইরের সাইডে গোল গোল করে সম্পূর্ণ ডিজাইনটুকু কমপ্লিট করেছি । তারপরে মাঝের গোল টুকু সবুজ কালারের পেন্সিল দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি।

20230617_004012.jpg


তারপর আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে.। এরপর আমি আমার নাম লিখে নিয়েছি ও সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি।

20230617_003950.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আপনার বাসায় যেহেতু মেহমান এসেছিল তাই একটু বেশি ব্যস্ত ছিলেন এবং কি সেই ব্যস্ততার মাঝে আপনি আঁকার চেষ্টা করেছেন, এটা জেনে ভালো লাগলো। নিজের আত্মীয় তাই আঁকতে পেরেছিলেন, না হলে তো অন্যদের সামনে আঁকা যেত না। যাইহোক অনেক বেশি ভালো লাগতেছে আপনার করা এই আর্ট। কালো কলম দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইনের আর্ট করে ফেলেছেন এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। একেবারে চোখ ধাঁধানো ছিল আপনার এই আর্টটি বলতেই হয়।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার পোষ্টটি পড়ে লেখাগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য এবং মন্তব্য করার জন্য।

 3 years ago 

কালো কলম দিয়ে অসাধারণ একটি ডিজাইন আর্ট করেছেন। এটা দেখতে আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখেই বোঝা যাচ্ছে এটা আঁকতে আপনার অনেক সময় লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

না আপু এটা আঁকতে তেমন একটা সময় লাগে না। অল্প সময়ে এঁকে ফেলতে পেরেছি।

 3 years ago 

আপু, কাজের ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় আমরা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি না। আর যদি বাসায় ছোট ছোট সোনা মনিরা থাকে, তাহলে তাদের উপস্থিতিতে কোন কাজ সম্পন্ন করা যেন অসম্ভব হয়ে পড়ে। কেননা আমার ঘরে ছোট ছেলে রয়েছে যার কারণে কোন ধরনের ডাই পোস্ট তৈরি করতে গেলে, আমাকেও একই রকম সমস্যায় পড়তে হয়। যাইহোক আপু, কালো কলম দিয়ে সুন্দর ডিজাইন অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে তো এই অংকনটি খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি অংকন আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

মাঝে মাঝে ছেলে খেলায় ব্যস্ত থাকে তখন আঁকতে পারি কিছু বলে না। কিন্তু যখন তার মন চায় তখন সেও এসে বসে পড়ে আঁকার জন্য।

 3 years ago 

প্রথমত বলবো এক নতুন ইউনিক আর্ট ডিজাইন দেখলাম ৷ সত্যি বলতে দেখে মাথা ঘুরছে তবে অসাধারণ ছিল ডিজাইন টি ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর ইউনিক একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রতিনিয়ত আপনি অনেক নতুন নতুন এবং ক্রিয়েটিভিটি আট পোস্ট আমাদেরকে উপহার দেন।
আজকের চিত্রটি সম্পন্ন ভিন্নধর্মী এবং নজর কারানো ছিল।
চিত্র প্রস্তুতির ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।।

 3 years ago 

প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দান যেটা দেখে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে আর্ট তৈরি করাটা নিজের কাছে একটু কঠিন হয়ে পড়ে। তবে আপনি কলম দিয়ে যে সুন্দর ডিজাইন আর্ট করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কলম দিয়ে করা আর্টটি আপনি পছন্দ করেছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আপু বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের সামনে কখনোই অঙ্কন করা সম্ভব নয়। যদিও বাসায় মেহমান থাকার কারণে বাচ্চারা তাদের সঙ্গে হয়তো খেলাধুলা করছিল যার কারণে আপনি সেই ফাঁকে খুবই সুন্দর একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো যদিও আপনি বরাবরই অনেক সুন্দর অঙ্কন করেন এটা আমরা সকলেই জানি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বরাবরের মতো আজকেও আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কালো কলম দিয়ে সুন্দর একটি ডিজাইন আর্ট সত্যিই মুগ্ধ করলো আমাকে। এত সুন্দর লাগছে দেখতে শুধুমাত্র কালো কালি ব্যবহার করে খুব সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন আপনি। অনেক সুন্দর হয়েছে যে কাজে আপনি ধারাবাহিকভাবে দক্ষতা প্রমাণ করে চলেছেন।

 3 years ago 

এমন অনেক আর্ট আছে শুধুমাত্র কালো কালি দিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়। আমিও মাঝে মাঝে চেষ্টা করি আর কি।

 3 years ago 

জ্বী আপু বাসায় এত কাজের ফাঁকে এবং ছোট বাচ্চারা থাকলে কিন্তু হুটহাট আর্ট করতে বসা যায় না। তার উপর আপনার বাসায় মেহমান তার পরেও আপনি এত ব্যস্ততার ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। জ্বী আপু আপনার জল রঙের আর্টের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আসলে আপু সব সময় আর্ট করা সম্ভব হয় না, এজন্য মাঝে মাঝে চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38