কালো কলম দিয়ে সুন্দর ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240417_005333.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো । নতুন নতুন আর্ট করতে ইদানিং খুবই ভালো লাগে কিন্তু আর্ট সবসময় করা যায় না তারপরও সময় সুযোগ বুঝে করার চেষ্টা করি । জলরঙের আর্টগুলো করতে যেমন ভালো লাগে সেই রকম কালো কলম দিয়ে এ ধরনের আর্ট করতে অনেক ভালো লাগে । কালো কলম দিয়ে যে কত ধরনের আর্ট করা যায় তা আর্ট করতে বসলেই বোঝা যায় । এ ধরনের আর্টগুলো প্রথমে যখন শুরু করি তখন মনে হয় কিছুই হবে না পরে আর্ট করতে করতে এত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যায় দেখতে আসলেই খুব ভালো লাগে । আজকে কালো কলম দিয়ে ফুলের ডিজাইন অঙ্কন করেছি ।আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে ঝটপট শেয়ার করে দিলাম । যদিও আর্টটি অনেক আগে করে রেখেছিলাম কিন্তু দেওয়াই হয়েছিল না । একসাথে অনেকগুলো করে রেখেছিলাম তাই একটি একটি করে দিতে পারলাম । এখন সব আর্ট শেষ হয়ে আসছে বেড়াতে এসেছি তাই নতুন করে কিছুই করতে পারছিনা । পুরনো জিনিসগুলো খুঁজে খুঁজে দেয়ার চেষ্টা করছি । বাসায় গিয়ে আবার নতুন করে সবকিছু করার চেষ্টা করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা কাগজ
পেন্সিল
কম্পাস
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240417_005156.jpg

প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি ।

20240417_005138.jpg

তারপরে বৃত্তের ভিতর বাঁকা করে ছয়টি দাগ দিয়ে দিয়েছি ।

20240417_005115.jpg

এরপর প্রতি দাগেদাগে মিলিয়ে পাঁপড়ির মত করে নিয়েছি ।

20240417_005102.jpg

এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ।

20240417_005046.jpg

তারপর বড় পাঁপড়ির ভিতর ছোট ছোট পাঁপড়ি এঁকে নিয়েছি ।

20240417_005027.jpg

এরপর এক সাইড থেকে দাগিয়ে দাগিয়ে ডিজাইন করতে শুরু করেছি ।

20240417_005008.jpg

দাগিয়ে দাগিয়ে দুই সাইডে ডিজাইন করে নিয়েছি ।

20240417_004952.jpg

এরপর বাইরের সাইডে যে ফাঁকা জায়গা ছিল সে জায়গার মাঝখানে একটি করে দাগ দিয়েছি ।

20240417_004926.jpg

তারপর সেই দাগের পাশ দিয়ে ছোট ছোট করে আরো দাগ দিয়ে নিয়েছি ।

20240417_004802.jpg

এরপর সে দাগের মাথায় মাথায় ছোট ছোট দাগ দিয়ে দিয়ে ডিজাইন করে দিয়েছি ।

20240417_004737.jpg

তারপর মাঝের দিকে কিছু অংশ ফাঁকা ছিল সেগুলো দাগিয়ে ভরে দিয়েছি ।

20240417_010620.jpg

এরপর মাঝখানে ফাঁকা জায়গা ছিল সেটার ভিতরে গোলগোল করে ডিজাইন করে দিয়েছি । তারপর আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে ছবি তুলে নিয়েছি ।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

কলম দিয়ে খুবই সুন্দর ডিজাইন করেছেন। আসলে এই ডিজাইনগুলো দেখতে অনেক ভালো লাগে। এগুলো করতে অনেক সময়েরও প্রয়োজন। আসলে আপনার দক্ষতা এবং ধৈর্য ধরে তৈরি করার মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সময় নিয়ে করা হয় দেখে ডিজাইনগুলো একটু সুন্দরভাবে ফুটে ওঠে।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে কালো কলম দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ডিজাইন দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে মানুষের হাতের আর্ট এত সুন্দর হয় কিভাবে আমি ভেবে উঠতে পারিনা। প্রত্যেকটি স্টেপ আপনি বেশ দারুন ভাবে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।

 2 years ago 

আর্ট করতে ভালো লাগলেও সময় সুযোগ করে সব সময় আর্ট করতে বসা হয়ে ওঠেনা। কালো কলম দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কালো কলম দিয়ে এ ধরনের ডিজাইনগুলো তৈরি করার পর দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে। আমার কাছে তো কালারফুল আর্ট এর থেকে এই ধরনের আর্ট গুলো একটু বেশিই ভালো লাগে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু সময় এর অভাবে অনেক সময় অনেক আর্ট করা হয় না । তারপরও মাঝে মাঝে করার চেষ্টা করি ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

কালো কলম দিয়ে চমৎকার ডিজাইন করেছেন আপু।এই ধরনের কাজ গুলো সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকে। আপনি খুব সুন্দর বলেছেন কলো কলম দিয়ে এ ধরনের আর্টগুলো প্রথমে যখন শুরু করা হয় তখন মনে হয় কিছুই হবে না পরে আর্ট করতে করতে এত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যায় দেখতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক শেয়ার কারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিকই বলেছেন প্রথমে শুরু করলে ভয় করে পরে আস্তে আস্তে যখন সুন্দর একটি ডিজাইন হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালোই লাগে ।

 2 years ago 

কালো কলম দিয়ে তৈরি করা আপনার এই সুন্দর ডিজাইনের আর্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে আপু।

এ ধরনের আর্টগুলো প্রথমে যখন শুরু করি তখন মনে হয় কিছুই হবে না পরে আর্ট করতে করতে এত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যায় দেখতে আসলেই খুব ভালো লাগে ।

এই ব্যাপারটা আমার সাথেও হয় আপু। যাইহোক, আজকে শেয়ার করা এই আর্টটি আপনি বেশ সুন্দরভাবে অঙ্কন করেছেন। তাছাড়া, আর্ট টি অনেক দারুন ভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন এখানে যা দেখে ভালো লাগলো।

 2 years ago 

এ ধরনের ব্যাপার গুলো মনে হয় যারা আর্ট করে সবার সাথেই হয় । ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

কোথাও বেড়াতে গেলে এই পুরাতন জিনিসগুলো বেশ কাজে দেয়। যাই হোক কলম দিয়ে করা খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো দেখে। কলম দিয়ে আর্ট করার ক্ষেত্রে কিছুটা সাবধানের সাথে করতে হয়। কারণ একটু ভুল হলে ই সম্পূর্ণটা নষ্ট হয়ে যায়। তবে আপনার আর্ট টা অনেক সুন্দর হয়েছে আপু। বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু কোথাও গেলে তখন ফোনের পুরনো জিনিস গুলোই কাজে আসে । এবার তো আসার আগে কিছুই করে আসতে পারিনি তাই খুঁজে খুঁজে যা পাচ্ছি সেটা দেওয়ার চেষ্টা করছি ।

 2 years ago 

এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো করলে সেগুলো একেবারে চোখ ধাঁধানো হয়ে থাকে। আর আপনি কালো কলম দিয়ে এই ডিজাইনটা করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আবার এটা অনেক বেশি চোখ ধাঁধানো ও হয়েছে, দেখতেও মনোমুগ্ধকর লাগছে। এগুলো প্রথমে পেন্সিল দিয়ে আঁকলেই ভালো। যদি শুরুতেই কলম দিয়ে আঁকা হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চিকন চিকন দাগ দিয়ে আরো কিছু ডিজাইন করেছেন দেখে, পুরোটা দেখতে আরো বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনার আর্ট সত্যি অনেক সুন্দর।

 2 years ago 

আমার ডিজাইনটা আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে ভালো লাগলো । এগুলো প্রথমে পেন্সিল দিয়ে করলে ভুল হলে সেটা ঠিক করা যায় আর সরাসরি কলম দিয়ে করলে আর ঠিক করা যায় না ।

 2 years ago 

আসলে আপু কাজের দক্ষতা থাকলে ধীরে ধীরে যদি সে কাজটি শুরু করা যায় যখন কাজটি শেষ হয়ে যায় তখন আসলেই দেখে পছন্দ হয়ে যায়। আপনি দারুন একটি ডিজাইন তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর আপনার এই কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ডিজাইনটা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

কালো কলম দিয়ে সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করে দেখিয়েছেন। এধরনের কাজ গুলো আপনি অনেক সুন্দর ফুটিয়ে তুলতে পারেন। ফুলটি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। ইউনিক একটি আর্ট ছিলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38