পানি ভরা কলসের রঙিন মান্ডালা আর্ট। ১০% লাজুক খ্যাঁককে।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বাড়ি থেকে আসার পর ছেলেকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। গ্রামে খোলামেলা পরিবেশ আর ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে। এখন ঢাকায় সেই সব কিছু নেই বলে অনেক বিরক্ত করে। এতটাই বিরক্ত করে আমি খাওয়া আর গোসলের পর্যন্ত সময় পাইনা। বাড়ি থেকে আসার পর আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছি আর ছেলেকে সামলাতে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি।
এত সমস্যার মাঝেও ইচ্ছে হলো আজ একটা আর্ট আপনাদের সাথে শেয়ার করার। আমার এই আর্ট হয়তো খুব সহজ তবে এই আর্ট আমি তিন বার করেছি। প্রথম দু'বার ছেলে নষ্ট করে দিয়েছে। তারপর তিনবারের মাথায় আঁকতে পারলাম। এতটা বিরক্ত লেগেছে তারপরও ধৈর্য ধরে থাকতে হয়। যাই হোক চলুন তাহলে আমার সেই আর্ট আপনাদের দেখিয়ে দেই।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ আর্ট পেপার
★ সাইনপেন
★ পেন্সিল
★ রাবার
★ কম্পাস
★ স্কেল
𒆜আর্টের ধাপসমূহ𒆜
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি কম্পাসের সাহায্যে একটি গোল বৃত্ত এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এরপর সেই বৃত্তের উপর কলসির ডিজাইন করে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার সম্পূর্ণ কলসি ফুটিয়ে তোলার জন্য কালো কালার সাইনপেন দিয়ে কালার করে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এখন কলসির মুখে পানি কালার দিয়ে পানি ডিজাইন করে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এরপর কলসির গলায় লাল কালার সাইনপেন দিয়ে ডিজাইন করে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার গোলাপি কালার দিয়ে সুন্দর ভাবে ডিজাইন করে নেব।
𒆜শেষ ধাপ𒆜
সবশেষে বাকি অংশ বিভিন্ন কালার দিয়ে সুন্দর ভাবে ডিজাইন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের পানি ভরা কলসের রঙিন মান্ডালা আর্ট। আমার কাছে কালার করার পর দেখতে খুবই সুন্দর লেগেছে।
এবার আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব। অনেক দিন পরে আর্ট করে খুব ভালো লেগেছে। এই আর্ট সম্পূর্ণ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার আর্ট দেখে সত্যি আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে নিখুঁতভাবে কলসের রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন । দেখতে খুবই সুন্দর লাগছে। আমি প্রথমে মনে করেছিলাম কলসের আলোচিত্র পরে দেখে আপনি খুব সুন্দর কলসের আর্ট করেছেন। এই ধরনের আর্ট দেখতে খুবই সুন্দর লাগে। বিভিন্ন কালারের মাধ্যমে কলসের ডিজাইন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কাছে এরকম আর্ট খুবই ভালো লাগে এবং মাঝেমধ্যেই করি। আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
আজকে আমি আপনার এই সুন্দর একটি আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। যেহেতু আমার সামনে চারুকলা বিভাগে ফাইনাল পরীক্ষা তবুও এত সুন্দর ভাবে আর্ট করতে শিখি নাই। কিছুটা নিজের দিক থেকে হতাশা বোধ করছি আমি পারিনা। তবে আপনার এই সুন্দর কলস আর্ট করার দৃশ্য আমাকে উৎসাহ প্রদান করল নিজেকে এই বিষয়ে প্রস্তুত করার জন্য।
আপনার কাছে এতটাই ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। আপনার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো।
আপু আপনার পানি ভরা কলসের রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার কাছে আজকে পোস্টটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক শুভকামনা রইল।
আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ বিভিন্ন রঙের হওয়ায় এটি দেখতে খুবই কালারফুল লাগছে। তাছাড়া এই আর্ট টি দূর থেকে সবাইকে আকৃষ্ট করছে। এমন সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু প্রত্যেকটি ছেলে মেয়েদের ক্ষেত্রেই একই অবস্থা। এরা গ্রামের খোলা মেলা পরিবেশে থাকার পরে শহরে আসলে খুবই বিরক্ত করে। যাই আপনার ছেলে এত বিরক্তির পরে ও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পানি ভরা কলসের রঙিন মান্ডালা আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছেন। কলসের ম্যান্ডেলাটি আসলেই অনেক সুন্দর হয়েছে। এর প্রতিটি উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা উপহার দেওয়ার জন্য।
খুব সুন্দর জলে ভরা কলসী এঁকেছেন। বিশেষ করে রঙের ভ্যারিয়েশনের জন্য আরো দৃষ্টিনন্দন লাগছে ছবি টা। পেনটা আরো যদি সরু হতো তাহলে পটচিত্রের কলসী মনে হত। আজকনী কাজ করা কলসী।