ভিন্ন ধরনের ইলুউশন আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।


IMG_20230917_181547.jpg


আমার এই আর্ট কয়েকদিন আগেই করেছি কিন্তু পোস্ট করা হয়নি। কিছু দিন আগে সন্ধ্যার দিকে ছেলের সাথে বসে তার খেলা দেখছি। এমন সময় আমার ছেলে বলে আম্মু আমাকে খাতা কলম দাও। আমিও তোমার মতো ফুল আঁকবো। এরপর সে খাতা কলম নিয়ে আঁকাআঁকি শুরু করে। অনেকক্ষণ এভাবে চলে এরপর বলে এবার তুমি আঁকো। আমার জন্য সুন্দর ফুল এঁকে দাও। কিন্তু কি আঁকবো বুঝতে পারছি না। এরপর মনে যা আসলো তাই আঁকতে শুরু করি। তখন চিন্তা করলাম ছবি তুলে নেই যদি সুন্দর হয় তাহলে পোস্ট করতে পারবো। সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে। তার মানে ছবি তুলে রাখাতে লাভ হলো☺️।


তারপর আর্ট দেখে বুঝতে পারলাম এটা ইলুউশন আর্ট। অনেক দিন পর আবারও ইলুউশন আর্ট নিয়ে আসলাম। আগে প্রায় প্রতিসপ্তাহে ইলুউশন আর্ট পোস্ট করা হতো। কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে করা হয় না। আজ আবারও এই আর্ট করে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে অনেক সময় লাগে। বিশেষ করে কালার করতে আর দাগ দেওয়ার সময় বেশি খেয়াল রাখতে হয়। কালোর মধ্যে সাদা ছোট ফুল দেখে ছেলে খুব খুশি হয়েছে। অনেক সময় ছেলের সাথে খেলার ছলে অনেক কিছু আঁকা হয় কিন্তু ছবি তুলা হয়না। চিন্তা করেছি এখন থেকে ছবি তুলে রাখবো কাজে লাগবে। তাহলে চলুন ধাপগুলো শুরু করা যাক:

𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜

IMG_20230916_002636.jpg


১. আর্ট পেপার

২. স্কেল

৩. কালো কলম

৪. ছেলের খেলনার গোল অংশ


𒆜১ম ধাপ𒆜

IMG_20230916_002737.jpg


প্রথমে গোল চাকা নিয়ে খাতার মাঝখান বরাবর ছোট একটি গোল বৃত্ত এঁকে নেবো। কম্পাস দিয়েও করা যায় কিন্তু আমার ছেলে এটা দিয়ে আঁকতে বললো তাই এঁকে নিলাম।


𒆜২য় ধাপ𒆜

IMG_20230916_002959.jpg


এবার সেই বৃত্তের চারপাশে একইভাবে আরও অনেক গুলো বৃত্ত এঁকে নেবো।


𒆜৩য় ধাপ𒆜

IMG_20230916_003239.jpg


IMG_20230916_003234.jpg


বৃত্তের ভিতরে দাগ দেওয়ার সুবিধার জন্য মাঝখান বরাবর বিন্দু দিয়ে নিলাম।


𒆜৪র্থ ধাপ𒆜

IMG_20230916_003437.jpg


IMG_20230916_004348.jpg


এবার প্রতিটা বৃত্তের ভিতরে প্যাচানো দাগ দিয়ে নেবো।


𒆜৫ম ধাপ𒆜

IMG_20230916_004514.jpg


এখন বৃত্তের চারপাশে বর্গক্ষেত্রের মতো দাগ দিয়ে নেবো।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20230916_005625.jpg


IMG_20230916_005605.jpg


এবার বৃত্তের ভিতরে ছাড়া বাকি খালি অংশ কালো কলম দিয়ে কালো কালার করে নেবো। তাহলেই শেষ হয়ে যাবে ভিন্ন ধরনের ইলুউশন আর্ট।


CamScanner 09-16-2023 17.07.jpg


সম্পূর্ণ আর্ট শেষ হবার পর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। যাই হোক আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্ট এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্ট এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার ইলুউশন আর্ট অনেক দুর্দান্ত হইছে আপু। আসলে এই ধরনের আর্ট করতে বেশ দক্ষতার এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ইলুউশন আর্ট করেছেন। এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই আর্ট করতে আমার অনেক সময় লেগেছিল। এই ধরনের আর্ট করতে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এবার আপনার মাধ্যমে চমৎকার একটি ইলুউশন আর্ট দেখতে পেলাম আপু।আসলে এ ধরনের আর্ট করতে একটু সময় লাগে। আর বেশি সময় নিয়ে আঁকলে তা দেখতেও সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি ভিন্ন ধরনের ইলুউশন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বেশি সময় নিয়ে আঁকলে যেকোনো আর্ট দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ।

 3 years ago 

বাচ্চারা অনুকরণ প্রিয়। তাই তো আপনি যখন আঁকতে বসেন সেও চলে আসে। আসলে বড়দের থেকেই তারা শেখার চেষ্টা করে।ইলুউশন আর্ট আমার ভীষণ ভালো লাগে। তবে এই ধরনের আর্ট কখনো করিনি। ইলুউশন আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চারা অনুকরণ প্রিয়। আমাকে আঁকতে দেখে এখন সেও মাঝে মাঝে খাতা কলম নিয়ে বসে পড়ে। একবার এই ধরনের আর্ট করে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

এই ইল্যুইশন আর্ট গুলো খুব সাবধানে করতে হয় একটু এলোমেলো হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।তারপরও আপনি আর্টগুলো ভালই করেছেন । এই আর্ট গুলো আগে প্রথম আমি যখন করেছি তখন কেউ করত না ইদানিং দেখি অনেকেই করছে দেখতে ভালো লাগে ।

 3 years ago 

আপু আপনার কাছ থেকেই এই আর্ট শেখা। আমি সবসময় আপনার আর্ট দেখতাম আর নিজে নিজে আঁকার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অতিশয় চমৎকার ছিল আপনার আজকের এই আর্ট। প্রথমে আপনি বিত্ত করে নিয়েছেন গোল একটি জিনিস দিয়ে, এরপর বৃত্তের মাঝখানে খুব সুন্দর ভাবে দাগ টেনে টেনে সুন্দরভাবে সাজিয়েছেন। খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন পোস্টের সৌন্দর্য। খুব ভালো লাগলো এত সুন্দর একটি দক্ষতা সম্পন্ন আর্ট দেখতে পেরে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এ ধরনের ইলুউশন আর্টগুলো আমার ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে এঁকে শেয়ার করলেন। খুব ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আমার মতো আপনার কাছেও এই ধরনের আর্ট ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

এই ধরনের অংকন আগে আমি দেখিনি একদম নতুন লাগলো অংকন টা। খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে আমার এই আর্ট নতুন লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

ইলুউশন আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি বেশ চমৎকার একটি আর্ট তৈরি করেছেন আপু। এই আর্ট গুলো তৈরি করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা একটু ভুল হয়ে গেলেই সম্পূর্ণ আর্ট খারাপ হয়ে যায়। এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু এই আর্টগুলো করার সময় খুব সাবধানে করতে হয় তা না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

আপু আমি বরাবরই জানি আপনি আর্টে খুব দক্ষ। আরে দক্ষতাকে কাজে লাগে আপনি আজকে খুব সুন্দর একটি ইলুউশন আর্ট তৈরি করেছেন। এই আর্ট তৈরি করার প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া তারপরও আপনাদের মতো এত ভালো পারিনা তবে ভালো করার চেষ্টা করি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ইলুউশন আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর আগে এধরনের আর্ট দেখিনি। আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু। বেশ সবাই নতুন নতুন আইডিয়া গুলো শেয়ার করেছেন। এধরনের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু। এখানে সবার মধ্যেই বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে যা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38