পোস্টার রং দিয়ে এলোমেলো পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20230717_225437.jpg


আজ আবারও নতুন পোস্ট নিয়ে চলে আসলাম। অনেক দিন পর আবারও পেইন্টিং নিয়ে আসলাম। একদম এলোমেলো কিছু পেইন্টিং করেছি। আমি জানি আপনারা হয়তো দেখে বলবেন এমন বাজে পেইন্টিং কেউ করে। তবে ইচ্ছে করছিল পেইন্টিং করার তারজন্য একটু করলাম। মনের মধ্যে যা আসছিল তাই একে নিলাম। আপনাদের এত সুন্দর সুন্দর পেইন্টিং দেখে সবসময় মুগ্ধ হয়ে যাই। তাই মাঝে মাঝে নিজেও একটু চেষ্টা করি।


আজ কি পোস্ট করবো খুঁজে পাচ্ছিলাম না। তারজন্য মনে যা আসলো তাই রং তুলি দিয়ে সাজিয়ে নিলাম। সম্পূর্ণ শেষ করার পর দেখতে অনেকটা ওয়ালমেটের মতো দেখাচ্ছে। এভাবে পেইন্টিং করে দেয়ালে টানিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো শুরু করা যাক:


𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

IMG_20230717_144117.jpg


★ সাদা পেপার

★ পোস্টার রং

★ তুলি


𒆜১ম ধাপ𒆜

IMG_20230717_144657.jpg


IMG_20230717_144649.jpg


প্রথমে গাঢ় সবুজ রং দিয়ে কিছু ঘাসের মতো এঁকে নেব।


𒆜২য় ধাপ𒆜

IMG_20230717_145010.jpg


IMG_20230717_145005.jpg


এবার সেই ঘাসের মধ্যে হালকা সবুজ কালার দিয়ে পাতা এঁকে নেব।


𒆜৩য় ধাপ𒆜

IMG_20230717_145236.jpg


IMG_20230717_145231.jpg


এখন প্রতিটা ঘাসের মাথার উপরে হলুদ কালার দিয়ে ফোঁটা দিয়ে দেবো।


𒆜৪র্থ ধাপ𒆜

IMG_20230717_145902.jpg


IMG_20230717_145441.jpg


এবার লাল কালার রং দিয়ে সুন্দর ভাবে ফুল এঁকে নেব।


𒆜৫ম ধাপ𒆜

IMG_20230717_150236.jpg


এবার ফাঁকা জায়গা হালকা নীল কালার করে নেব।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20230717_150802.jpg


এবার সবশেষে দূর আকাশে কিছু উড়ন্ত পাখি এঁকে নেব। তাহলেই শেষ হয়ে যাবে পোস্টার রং দিয়ে এলোমেলো পেইন্টিং করা।


IMG_20230717_225620.jpg


সম্পূর্ণ পেইন্টিং শেষ হবার পর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। যাই হোক আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই পেইন্টিং এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে খুবই সুন্দর ফুলের দৃশ্য প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
ফটোগ্রাফির মাধ্যমে দারুন উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। এভাবে সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পোস্টের রং দিয়ে অনেক সুন্দর পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার পেইন্টিংটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

পোস্টার রং দিয়ে এলোমেলো পেইন্টিংটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ ভালো পেইন্টিং করতে পারেন দেখছি। সাদা পেপার, পোস্টার রং ও তুলি দিয়ে বেশ নিখুঁতভাবে অঙ্কনটি সম্পন্ন করেছেন। অনেক সুন্দর ভাবে ছয়টি ধাপের মাধ্যমে পেইন্টিংটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

পোস্টার রং দিয়ে এলোমেলো পেইন্টিং দেখে খুবি ভালো লেগেছে আমার।ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু প্রতিদিন পোস্ট খুঁজে পাওয়া সত্যিই একটা কঠিন ব্যাপার । মাঝে মাঝে মনে হয় এলোমেলো কিছু করি । তারপরেও আপনি পোস্টার রং দিয়ে বেশ ভালো একটি আর্ট করেছেন । আপনি যতটা খারাপ বলছেন অতটা খারাপ হয়নি । ফুলগুলো আমার কাছে বেশ ভালই লাগলো । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

পোস্টার রং দিয়ে চমৎকার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। পেইন্টিং দেখে খুব সুন্দর লাগে। এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি বরাবরই জানি আপু আপনি দারুন দারুন পেইন্টিং করতে পারেন। আজকে আপনি যে পেন্টিং তৈরি করেছেন দেখে আমি আমার অনেক ভালো লেগেছে। যদিও আপনি এলোমেলো পেইন্টিং করেছেন তারপর দেখতে খুবই চমৎকার লাগছে। পেইন্টিং এর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছ থেকে এমন উৎসাহ পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু পোস্টার রঙ দিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং আজ আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এ ধরনের পেইন্টিং গুলো করা শেষ হলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

পেইন্টিং করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর পেইন্টিং গুলো দেখতেও আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি পোস্টার রং দিয়ে অনেক সুন্দর করে এলোমেলো পেইন্টিং করেছেন। অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার করা এই পেইন্টিংটি। আপনি কিন্তু অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন এটা বলতে হয়। কালারটা ও অনেক সুন্দর করে ফুটে উঠেছে। ফুলগুলোর সুন্দর্য দেখে আমি তো আরো বেশি মুগ্ধ হলাম।

 3 years ago 

আপনার এই পেইন্টিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। ফুলগুলোর কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, উপরের অংশে পাখি দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে পেইন্টিংটা দেখতে। এত সুন্দর করে ভাগ করে নিলেন দেখে সত্যি মুগ্ধ হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38