সাদা কালো থ্রিডি ইলুউশন আর্ট
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
অনেক দিন অসুস্থ থাকার কারণে কোনো ধরনের পোস্ট শেয়ার করা হয়নি। আজ অনেক দিন পর আর্ট করতে বসে মনে হয়েছিল হয়তো ভুলেই গিয়েছি। কিন্তু যখন আঁকা শুরু করলাম তখন দেখি না সব ঠিকই আছে। তারপরও আমার আজকের এই আর্ট সম্পূর্ণ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। এই ধরনের আর্ট করতে আমার কাছে সবসময়ই ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে সাদা কালো থ্রিডি ইলুউশন আর্ট নিয়ে এসেছি। এই আর্ট করে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সম্পূর্ণ আর্ট শেষ করার পর সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাদা কালো মিলে যেন একাকার হয়ে গিয়েছে। অনেক সময় রঙিন আর্টের থেকেও সাদা কালো আর্ট বেশি ভালো লাগে। এই আর্টের কালো কালার করতে গিয়ে অনেক বারবার হিমশিম খেতে হয়েছিল। অনেক সময় আর্ট দেখলে মনে হয় খুবই কঠিন কিন্তু আঁকতে গেলে মনে হয় খুবই সহজ। আবার অনেক সময় সহজ আর্টকেও কঠিন লাগে। তবে মন দিয়ে ভালোবেসে যেকোনো কাজ করলে সহজ লাগে। যাই হোক চলুন আজকের আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা আর্ট পেপার
২. স্কেল
৩. পেন্সিল
৪. কালো কলম
৫. রাবার
৬. কম্পাস
𒆜১ম ধাপ𒆜
প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার বৃত্তকে মাঝখানে রেখে বর্গক্ষেত্রের মতো দাগ টেনে নেবো।
𒆜৩য় ধাপ𒆜
এরপর বৃত্তের মাঝখানে স্কেল ধরে দাগ টেনে নেবো।
𒆜৪র্থ ধাপ𒆜
এখন চাঁদা দিয়ে প্রথমে গোল রাউন্ড দিয়ে নেবো। এরপর হাত দিয়ে দেবো। এভাবে দু'পাশে এঁকে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এবার বৃত্ত ছাড়া বর্গক্ষেত্রের মধ্যে স্কেল ধরে দু'পাশে দাগ টেনে নেবো।
𒆜৬ষ্ট ধাপ𒆜
এবার প্রথমে বৃত্ত কালো কালার করে নেবো। এক ঘর ফাঁকা রেখে কালার করতে হবে।
𒆜শেষ ধাপ𒆜
এখন সবশেষে বৃত্তের চারপাশের ছোট ছোট ঘর কালো কালার করে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের সাদা কালো থ্রিডি ইলুউশন আর্ট ।
সম্পূর্ণ আর্ট শেষ হবার পর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। যাই হোক আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্ট এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্ট এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন। এরকম থ্রিডি ইল্যুশন আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আজকের আপনার আর্ট টাও আমার অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কাছেও এই ধরনের আর্ট ভালো লাগে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সাদাকালো থ্রিডি ইল্যুশন আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। থ্রিডি আর দেখতে গিয়ে হিমশিম খেয়ে যাই। এ আর্ট দেখে বোঝা যায় না যে আসলেই কি তৈরি করেছে। থ্রিডি আর্ট এর দিকে তাকালে চোখ ধাঁধা লেগে যায়। অসাধারণ একটি আর্ট আপনি তৈরি করেছেন আপু। আসলে আমি এই আর্ট তৈরি করতে পারি না। তবে চেষ্টা করা হয়নি।
আপু একবার চেষ্টা করে দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
থ্রিডি আর্ট করতে বেশ সময় লাগে। কিন্তু করার পর বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু একটু ভুল হলেই থ্রিডির আর্ট আর বোঝা যায় না। আর ফটোগ্রাফিটি করা বেশ কঠিন থ্রিডি আর্ট এর। আপনার করা থ্রিডি আর্টটি দেখতে বেশ সুন্দর লাগছে।ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভ কামনা আপনার জন্য।
ঠিক বলেছেন আপু থ্রিডি আর্ট এর ফটোগ্রাফি করা অনেক কঠিন। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনার আজকের সাদা কালো থ্রিডি ইলুউশন আর্টটি খুব চমৎকার হয়েছে। আর এ ধরনের আর্ট দেখতে একটু ভিন্ন রকম লাগে। যথাযথ বর্ণনার পাশাপাশি সুন্দর ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনও করেছেন। ধন্যবাদ আপু এভাবে এগিয়ে যান এই কামনা করি ভালো থাকবেন।
আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
খুবই চমৎকার একটা থ্রিডি চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের চিত্রগুলো অংকন করা অনেক কঠিন কেননা আমি বারবার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। এই ধরনের চিত্রগুলো দেখলে যেন চোখের মধ্যে ধাঁধা লেগে যায়।
ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের চিত্রাগুলো দেখলে অনেক সময় চোখে ধাঁধা লেগে যায়। আপনি আরেকবার চেষ্টা করে দেখবেন আশা করি হয়ে যাবে। ধন্যবাদ।
আসলে আপু অনেকদিন পর আর্ট করতে গেলে সত্যি মনে হয় যেন সবকিছু ভুলে গিয়েছি ।তারপর যখন শুরু করা হয় তারপর সবকিছু আবার আগের মতই মনে হয় ।বেশ ভালো লেগেছে আপনার আজকের আর্ট টি দেখতে ।বেশ ভালো লাগে এই আর্ট গুলো।চোখ একদম ধাঁধিয়ে যায় । ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু অনেক দিন পর আর্ট করতে বসলে অন্যরকম লাগে। হ্যাঁ এই আর্ট দেখলে একদম চোখ ধাঁধিয়ে যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
সাদা কালো খুব সুন্দর একটি থ্রিডি ইলিউশন একেছেন অনক সুন্দর হয়েছে এমনিতে থ্রিডি ম্যাজিকের মতো আপনার দারুব অংকন এটাকে আরো সুন্দর করেছে শুভ কামনা রইলো।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমাদের এ ব্লগে যারা কাজ করেন তারা প্রত্যেকে খুব সুন্দর সুন্দর আর্ট তৈরি করেন। আর এর ফুল ক্রেডিট হলো আমার বাংলা ব্লগ কমিউনিটির। আপু আপনি আজকে খুবই সুন্দর একটি থ্রিডি ইলুউশন আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া এই ব্লগে সবাই খুব সুন্দর আর্ট করে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সাদা কালো থ্রিডি ইলুউশন আর্ট। আসলে এই সমস্ত আট পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি বেশ ধৈর্য সহকারে পোস্টটি তৈরি করেছেন। আসলে কালো কালার করার কারণে দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। ধন্যবাদ ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া কালো কালারের জন্যই দেখতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ।
অনেক সুন্দর করে একটা সাদা কালো থ্রিডি ইলুউশন আর্ট করেছেন তো আপনি। এরকম আর্টগুলো করতে এমনিতেই অনেক সময় লাগে তবে দেখতে অনেক ভালো লাগে। সাদা কালো হওয়ার কারণে আমার কাছে এটি সবথেকে বেশি ভালো লেগেছে। আর অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে এটা। সত্যি বলতে হচ্ছে একেবারে চোখ ধাঁধানো আর্ট শেয়ার করেছেন। এটি করতে সময় লেগেছিল তা দেখে বুঝতে পারছি।
আপনার কাছেও সাদা কালো আর্ট গুলো অনেক ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।