একটি কালারফুল ম্যান্ডেলার আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। আজকে একটি কালারফুল ম্যান্ডেলার আর্ট করেছি। সব সময় সাদা কালো ম্যান্ডেলার আর্ট করি। তাই আর্টের ভিন্নতা আনার জন্য কালারফুল ম্যান্ডেলার আর্ট করলাম। ম্যান্ডেলার আর্ট করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কিছু কিছু ম্যান্ডেলার আর্ট আছে এমনিতেই করা যায়। আবার কিছু কিছু ম্যান্ডেলার আর্ট স্কেল এবং কম্পাস দিয়ে মেপে করা হয়। যেগুলো মেপে করা হয় সেগুলো আমার কাছে বেশি সুন্দর লাগে। কারণ এগুলোর প্রতিটি ডিজাইন সমান হয়। মেপে না করলে প্রতিটি ডিজাইন সমান হয় না। দেখতে এত সুন্দর লাগে না। যাই হোক আজকের ম্যান্ডেলার আর্টটি কালার করার পর দেখতে খুব সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20241028193455.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
রং পেন্সিল
স্কেল
কম্পাস



প্রথমে লম্বা এবং আড়াআড়ি দুটি দাগ দিয়েছি। তারপর অনেকগুলো বৃত্ত এঁকেছি।


IMG20241028191025.jpgIMG20241028191146.jpg

বৃত্তের মাঝে কোনাকুনি করে স্কেল দিয়ে আরো কতগুলো দাগ দিয়েছি। তারপর বাইরের ঘরে পাতার মতো এঁকেছি।


IMG20241028191527.jpgIMG20241028191644.jpg

ভিতরের ঘরে আবারো ফুলের পাপড়ির মতো এঁকেছি। তার উপরে আবারো কিছু পাপড়ি এঁকেছি।


IMG20241028191830.jpgIMG20241028192008.jpg

ভিতরের পাপড়ির ভিতর আরো একটি করে দাগ দিয়েছি। তারপর ভিতরে ছোট ছোট কিছু ডিজাইন করেছি।


IMG20241028192141.jpgIMG20241028192314.jpg

বাইরের পাতাগুলোর উপরে ডিজাইন করেছি। বৃত্তের ভিতরে গোল গোল ডিজাইন করেছি।


IMG20241028192428.jpgIMG20241028192634.jpg

ভিতরের অংশে কমলা কালারের রং করেছি এবং বাইরের পাতাগুলোর ভিতরে নীল কালারের রং করেছি।


IMG20241028192825.jpgIMG20241028193200.jpg

ভেতরের দিকে আরও কিছু রং করে সব শেষ আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20241028193328.jpgIMG20241028193335.jpg


IMG20241028193348.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_3413.png

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের চিত্রগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট ডিজাইন থাকার কারণে এই ধরনের চিত্র গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

 last year 

এ ধরনের চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এ জন্য সময় পেলে আঁকার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

IMG_3407.png

IMG_3408.png

IMG_3409.png

 2 years ago 

চমৎকার একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে যে কোনো কিছু যখন আর্ট করে কালার করা হয় তখন যেন ঐ জিনিষটা পূর্ণতা পায়। আপনার ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে।

 last year 

আর্টের ভিন্নতা আনার জন্য কালার করেছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বৃত্তকে কেন্দ্র করে চমৎকার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখতে অসাধারণ সুন্দর লাগছে আপু বিশেষ করে এই ফুলের সৌন্দর্যটা ফুটিয়ে তোলার ক্ষেত্রে কালারফুল ভাবে কেটে তুলেছেন যার কারণে সবার কাছে সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগবে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বৃত্তকে কেন্দ্র করে ম্যান্ডেলার আর্ট করলে সেগুলো দেখতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি একটা ভিন্ন রকমের ফুলের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আর্টের ভিন্নতা না আনলে নিজের কাছে ভালো লাগে না। এজন্য মাঝে মাঝে ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আমিও করেছিলাম। আপনি ঠিকই বলেছেন যে ম্যান্ডেলা আর্ট গুলি স্কেল এবং কম্পাস দিয়ে মেপে মেপে করা হয় সেগুলোর সৌন্দর্য অসম্ভব সুন্দর হয়। দেখতেও দারুন দেখায়। তবে ম্যান্ডেলা আর্ট গুলি ধৈর্য এবং সময় সাপেক্ষ আর্ট। আজকে তো কালারফুল একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আর্ট টি সম্পূর্ণ করার প্রসেসগুলো ও সুন্দর করে উপস্থাপন করেছেন। ভীষণ ভালো হয়েছে আজকের আর্ট টি।

 last year 

আপনিও ম্যান্ডেলার আর্ট করেছিলেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরে বাহ আপু, আপনি তো বেশ সুন্দর এবং অদ্ভুত রঙের কম্বিনেশনে ম্যান্ডেলার আর্টটি বানিয়েছেন। ম্যান্ডেলা আর্ট বানাতে আমার খুব ভালো লাগে। বর্তমানে ফিউজানের জন্য নানান ধরনের আর্ট বানানো যায়। আপনিও সেরকমই একটা কিছু বানিয়েছেন। যা দেখতে খুবই ভালো হয়েছে।

 last year 

ঠিক বলেছেন আপু বর্তমানে বিভিন্ন ধরনের আর্ট করা যায়। সেগুলো দেখতে ভালো লাগে।

 2 years ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি কালারফুল ম্যান্ডেলার আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। পুরো আর্ট টি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করেছেন।

 last year 

আমার আর্টগুলো আপনি সবসময় দেখেন জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো অসাধারণ লাগে আমার। যাইহোক আপনার ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ম্যান্ডেলার আর্ট আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39