ডট দিয়ে একটি নকশার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি আর্ট শেয়ার করবো। আজকের আর্টটি একটু ভিন্ন রকম ভাবে করার চেষ্টা করেছি। এক ধরনের আর্ট করতে করতে একঘেয়েমি চলে আসে। এজন্য আর্টের ভিন্নতা আনার জন্য বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। আজকে আমি বেশ কিছু ডট দিয়ে একটি নকশা এঁকেছি। এ ধরনের ডিজাইনগুলো সাধারণত রাঙ্গুলি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেশ কিছু ডট দিয়ে সুন্দর কোন ফুলের ডিজাইন। রাঙ্গুলি সাধারণত শুকনা রং দিয়ে করা হয়। আমি আজকে কলম এবং পেন্সিল দিয়ে আর্টটি করেছি। আর্টটি করার পর আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবারস্কেল
কলম
সাইন পেন
প্রথমে উপরে তিনটি, তারপরের লাইনে চারটি, তারপরের লাইনে পাঁচটি, আবার চারটি, তিনটি করে ডট দিয়েছি।
এখন স্কেল দিয়ে কতগুলো ডট মিলিয়ে নিচের দিকে একটি ত্রিভুজ এঁকেছি। তারপর মাঝ থেকে উপরের দিকে আরো একটি ত্রিভুজ এঁকেছি।
এখন ত্রিভুজটির বাইরের দিকে দাগ দিয়ে নিচের বক্সের মত এঁকে নিয়েছি। তারপর একটি ঘরে লম্বা লম্বা করে তিনটি দাগ দিয়েছি। মাঝের ঘরে একটি ফুল এঁকেছি।
একই রকম ভাবে সবগুলো ঘরেই দাগ দিয়েছি।
এখন পেন্সিল দিয়ে বাইরের দিকে ঘুরিয়ে ফুলের মত এঁকেছি। এখানে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যাতে ভুল হলে ঠিক করতে পারি। এভাবেই সবগুলো ঘরেই এঁকেছি। মাঝে দিয়ে ডট দিয়ে কিছু ডিজাইন করেছি।
এখন ভিতরের কিছু কিছু অংশ হলুদ রং করেছি। সব শেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। সময় নিয়ে আমার আর্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বেশ কিছু ডট দিয়ে আপনি দারুন একটি নকশার আর্ট করেছেন আপু। আর্টের ভিন্নতা আনার জন্য দারুন একটি কাজ করেছেন। নতুন কিছু শিখার সুযোগ হল আপনার এই আর্টটি দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। এ ধরনের আর্ট আমি আগে যদিও কোনদিন করিনি। আপনার কাছ থেকে শিখে নিলাম, সুযোগ পেলে আমিও কোনো একদিন এ ধরনের আর্ট করব ।
একই ধরনের আর্ট করতে ভালো লাগে না। এজন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে।
একই ধরনের আর্ট না করে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট করার ব্যাপারটা বেশ ভালো আপু।
সাদা কাগজের উপর অনেকগুলো ডট পরবর্তিতে ডট গুলোকে মিলিয়ে দারুন একটি নকশার আর্ট অঙ্কন করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে মাঝের ফুলের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আমার কাছে কালার করার কারণে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
বেশ অসাধারন একটি আর্ট তৈরি করে ফেলেছেন৷ খুবই সুন্দর ভাবে এই আর্ট আপনি তৈরি করেছেন৷ এর মধ্যে আপনি খুবই ভালোভাবে এবং নিখুঁতভাবে সবগুলো ডিজাইন ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে রং এর সংমিশ্রণ খুবই সুন্দরভাবেই দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য৷
আর্টটি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
ডট দিয়ে করা আর্টটি দেখতে খুবই চমৎকার হয়েছে।বিন্দু থেকে বৃত্ত হয় সেরকম বিন্দু দিয়ে সুন্দর করে অসাধারণ আর্ট করে বেশ ভালোভাবেই উপস্থাপন করেছেন আপু।অসাধারণ আর্ট পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
ডট দিয়ে এরকম বিভিন্ন ডিজাইনগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটা আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
একই ধরনের কাজ কর্ম করতে আমাদের কারোরই খুব একটা বেশি ভালো লাগে না সবসময়ই ভিন্ন ভিন্ন কাজ করতে আমরা অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে রয়েছে অন্যরকম এক আনন্দ, ডট দিয়ে খুবই সুন্দর একটা নকশা অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে আনন্দ রয়েছে। এক ধরনের কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু নকশা টি দেখতে চমৎকার হয়েছে। আপনার নকশা টি দেখে মুগ্ধ হলাম। আপনি নকশা টি আর্ট করার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু পোস্ট টি দারুণ ভাবে উপস্থাপন করার জন্য।
আমার নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
ডট দিয়ে আর্ট ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছিল আপু। তবে যতই নিচে যাচ্ছিলাম ততই যেন মাথা আওলাই যাচ্ছিল। আপনি ডট দিয়েই দারুণ একটা আর্ট করেছেন 🌼
ভাইয়া ঠান্ডা মাথায় করলে খুব একটা কঠিন না। চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।
ছোট ছোট ডট এবং সাদা কাগজ ও রঙিন কলমের সমন্বয়ে অনেক সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করেছেন আপনি। আপনার নকশার আর্ট দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আমার নকশাটি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।