একটি থ্রিডি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ইলিউশন আর্ট শেয়ার করবো। এই আর্টগুলো প্রথম প্রথম যখন করতে যেতাম তখন খুব ভুল হতো। কারণ খুব ধৈর্য সহকারে এই আর্ট গুলো করতে হতো। তারপর একসময় করতে করতে শিখে ফেলেছি। এজন্য খুব একটা ভুল হয় না এখন। এই আর্টগুলো কলম দিয়ে আঁকতে হয় জন্য খুব সাবধানে আঁকতে হয়। কারণ কলমের আর্ট গুলো একবার ভুল হলে ঠিক করা যায় না। তাছাড়া আমি সবসময় এই আর্টগুলো স্কেল দিয়ে মেপে করি। এতে দেখতে ভালো লাগে। স্কেল দিয়ে মেপে করার কারণে অনেক সময় লাগে এই আর্টগুলো করতে। হঠাৎ করে দেখলে মনে হয় যে অল্প সময় আঁকা গিয়েছে। কিন্তু আর্ট করতে বসলে বোঝা যায় যে কত সময় লাগে। কিন্তু এই আর্টগুলো করার পর আর্টের দিকে তাকালে একেবারে চোখ ধাঁধিয়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে এরকম আর্টগুলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231113193034.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কলম



প্রথমে চারকোনা একটি ঘর এঁকেছি। তারপর ঘরের চার কোনায় কোনা করে চারটি দাগ দিয়ে আবারও একটি ঘর এঁকেছি।


IMG20231113190711.jpgIMG20231113190827.jpg

একই রকম ভাবে বেশ কয়েকটি ঘর এঁকেছি নিচের ছবির মত করে।


IMG20231113190932.jpgIMG20231113191412.jpg

মাঝখানে কোনাকুনি করে কতগুলো দাগ দিয়েছি। প্রতিটি ঘরে ইলিউশন আর্ট করেছি। এভাবে সবগুলো ঘর ভর্তি করেছি একই রকমভাবে আর্ট করে।


IMG20231113191501.jpgIMG20231113191626.jpg
IMG20231113191751.jpgIMG20231113192106.jpg

IMG20231113192408.jpg


এখন উপরের কোনার অংশে পেন্সিল দিয়ে রং করেছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20231113192511.jpgIMG20231113192536.jpg

একই রকম ভাবে চার কোনায় পেন্সিল দিয়ে রং করে হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি। তারপর ভিতরে আরও ছোট ছোট বেশ কিছু পেন্সিলের কাজ করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231113192710.jpgIMG20231113192918.jpg

IMG20231113193013.jpg


IMG20231113192958.jpg


IMG20231113193004.jpg


এভাবেই আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি প্রতি সপ্তাহেই আপনার আর্ট পোস্ট দেখার চেষ্টা করি। দারুন আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনার এই আর্ট করার দক্ষতা আবারও আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি প্রতি সপ্তাহে একটি অথবা দুটি আর্ট শেয়ার করি। আপনি সেগুলো দেখেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু থ্রিডি অংকন গুলো এমনিতেই অনেক দারুন হয়। খুব ভাল লাগছে।অনেক ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আমার থ্রিডি ইলিউশন আর্ট দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

থ্রিডি ইলিউশন গুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি করে এই আর্ট গুলো করতে অনেক ভালো লাগে। আমিও অবশ্য ডিজিটাল আর্টের মাধ্যমে এই আর্ট গুলো করে থাকি। তবে আপা আপনার আজকের আর্টি কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। দারুন ছিল আজকের থ্রিডি ইলিউশন আর্টটি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই আর্টগুলো করতেও ভালো লাগে আবার দেখতেও খুব চমৎকার লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি ইলিউশন আর্টটি দারুন হয়েছে আপু। আপনি বরাবরই চমৎকার আঁকেন।আজকের আর্টটিও দেখতে খুব সুন্দর লাগছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা ও বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবসময় আমার আর্ট গুলো দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনিতো খুব চমৎকারভাবে থ্রিডি ইলিউশন আর্ট করেছেন। এইগুলো করা অনেক জটিল। তবে এটিই ঠিক এই আর্টগুলো কলম দিয়ে করার কারণে একটু ভুল হলে আর্টগুলো নষ্ট হয়ে যায়। আর দাগগুলো মেপে সমান করে করতে হয়। তবে আপনার থ্রিডি ইলিউশন আর্ট অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে থ্রিডি ইলিউশন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এগুলো করা জটিল হলেও করতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রি ডি আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে। আপু চমৎকার আর্ট করেন।আপনি মাঝে মাঝে থ্রি ডি আর্ট শেয়ার করেন।যে গুলো দেখতে অসাধারণ। অনেক ধন্যবাদ আপু চমৎকার আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার থ্রিডি আর্টগুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ ! অসাধারণ একটি থ্রিডি আর্ট অঙ্কন করেছেন আপনি। থ্রিডি আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার আর্ট টি দেখতেও চমৎকার লাগছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে। সুন্দর একটি থ্রিডি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

থ্রি আর্টগুলো দেখতে আমার কাছেও ভালো লাগে। আজকে ইলিউশন আর্ট এর মধ্যে থ্রিডি ভাব দেয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর করে থ্রিডি আর্ট করেছেন। থ্রিডি আট গুলো আমার কাছে অনেক জটিল লাগে। এই আর্টগুলো করতে খুব সাবধানে করতে হয়। তবে এটি ঠিক কলম দিয়ে আর্ট করতে দাগগুলো একটু বেশ কম হলে আর্ট গুলো নষ্ট হয়ে যায়। এই কারণে আর্ট গুলো খুব সাবধানে করতে হয়। আর আপনার থ্রিডি আর্ট দেখে বোঝা যাচ্ছে আপনার অনেক সময় লেগেছে আর্ট করতে। খুব সুন্দর করে থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছু কিছু থ্রিডি আর্ট আছে খুবই জটিল। আবার কিছু কিছু থ্রিডি আর্ট খুব সহজে করা যায়। আপানিও চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই ধরনের আর্ট গুলো আমি সবসময় দেখে থাকি। প্রথম প্রথম ভুল হলেও, করতে করতে যখন এই কাজগুলোর প্রতি হাত চলে আসে, তখন আর ভুল হয় না। ধৈর্য এবং সময় নিয়ে আপনি এই আর্ট গুলো করে থাকেন যা দেখেই বুঝতে পারি। এই থ্রিডি ইলিউশন আর্ট টি ও অনেক ধৈর্য ধরে করেছেন। একেবারে চোখ ধাঁধানো একটা আর্ট ছিল। এরকম কাজগুলো স্কেল দিয়ে মেপে মেপে করা লাগে। আপনার সম্পূর্ণ আর্ট দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনার আর্টের প্রশংসা করতে হয় আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু প্রথম প্রথম এগুলো আর্ট করতে অনেক ভুল হতো। এখন খুব সহজে আঁকতে পারি। তেমন একটা ভুল হয় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38