একটি ফুলের ডিজাইনের আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আর্ট করতে আমার কাছে ভালোই লাগে। আগে আর্ট নিয়ে তেমন একটা বসা হত না। এখন আর্ট করতে করতে অনেকটা নেশা হয়ে গেছে। সব সময় একই ধরনের আর্ট করতে ভালো লাগে না। তাই বিভিন্ন ধরণের আর্ট করার চেষ্টা করি। থ্রিডি আর্ট করতে আমার বেশি ভালো লাগে। থ্রিডি আর্ট বিভিন্ন রকমভাবে করা যায়। আজকে আমি একটি ফুলের ডিজাইনের থ্রিডি আর্ট করেছি। আর্টটি দেখলে মনে হবে যে খুব অল্প সময়ে করেছি। কিন্তু আর্টটিতে পেন্সিলের অনেক কাজ করতে হয়েছে। তার জন্য অনেক সময় লেগেছে। আর্ট করার পর দেখতে ভালোই লাগছিলো। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
প্রথমে একটি S এঁকেছি। তারপর S এর নিচে V এর মত করে এঁকেছি।
একই রকম করে আরো কতগুলো এঁকেছি। আবারও S এর মত করে এঁকেছি।
আবারো কোনা করে দাগ দিয়েছি। এভাবে আরও বেশ কয়েকটি এঁকেছি। তারপর আরেকটি পেন্সিল দিয়ে সবগুলো গাঢ় করেছি।
এখন সবগুলো ডিজাইনের ভেতরে পেন্সিল দিয়ে হালকা রং করেছি। তারপর ঘষে মিশিয়ে দিয়েছি। মাঝের অংশে পেন্সিল দিয়ে আরো কিছু কাজ করেছি। তারপর ঘষে মিশিয়ে দিয়েছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবেই আমার থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বেশ ভালে লাগার মতো এককি আর্ট। আমারগো আর্ট এখন নেশায় পরিনত হয়েগিয়েছে। এখন আর্ট না করলেও ভালো লাগেনা। তবে আপনার কাছ থেকে প্রায় থ্রিডি আর্টগুলো পেয়ে থাকি যা আসলেই বেশ চমৎকার।
আপনার আর্ট গুলো খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
যেকোনো কিছু করতে করতে তার প্রতি একটা নেশা হয়ে যায়।আপনার আজকের করা ফুলের ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে।এভাবে মাঝে মধ্যে আমাদের সাথে এমন ডিজাইন শেয়ার করবেন আপু। আপনার জন্য শুভ কামনা রইলো।
ঠিক বলেছেন ভাইয়া আর্ট করতে করতে আর্ট করাটাও একটা নেশা হয়ে গিয়েছে। ভালোই লাগে করতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি ফুলের ডিজাইনের আর্ট । আপনার তৈরি ফুলের ডিজাইন এর আর্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এমনিতেই থ্রিডি আর্ট তৈরি দেখতে সত্যি প্রত্যেকটি মানুষের কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে আর্ট তৈরি সম্পন্ন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
থ্রিডি আর্টগুলো করার পরে সুন্দর লাগে জন্যই দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
S অক্ষর দিয়ে আপনি বেশ সুন্দর একটি ফুল এঁকেছেন আপু। ফুলটি দেখতে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে।। পেন্সিল দিয়ে এরকম থ্রিডি আর্ট গুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। প্রতিটি ধাপ আপনি বেশি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার ফুলের ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক সুন্দর একটা ফুলের থ্রিডি আর্ট অঙ্কন করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার করা এই ফুলের ডিজাইনের আর্ট। অনেক সুন্দর করে আপনি এই আর্ট টা করে আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন। পেন্সিল দিয়ে এটা অঙ্কন করার কারণে একটু বেশি ভালো লেগেছে দেখতে। আপনি সব সময় নিজের দক্ষতার সাহায্যে কাজ করে থাকেন আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
পেন্সিল দিয়ে আর্ট করার কারণে আমার কাছেও মনে হয়েছে যে বেশি ভালো লাগছিল। দেখতে ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি থ্রিডি ফুলের আর্ট করেছেন আপু। থ্রিডি আর্টগুলা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আজকের আর্ট টা কিছুটা ভিন্ন রকম হয়েছে। বেশ ভালই লাগছে দেখতে। ধন্যবাদ আপু ইউনিক একটি আর্ট শেয়ার করার জন্য।
থ্রিডি আর্ট গুলো আপনার কাছে যে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি ফুলের ডিজাইন আর্ট করেছেন। কিন্তু সত্যি বলতে আপু এটা কি ফুল আমি বুঝতে পারলাম না। অনেকক্ষণ ধরে দেখলাম। এমন ফুল আমি কখনো দেখি নাই। যদি দয়া করে এই ফুলের নামটি বলতেন আপু। তবে আপনি খুব চমৎকার ভাবে এঁকেছেন। ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
এটা সত্যি কারের কোন ফুল না। ফুলের একটি ডিজাইন করেছি। ফুলের বিভিন্ন ধরনের ডিজাইন হয়। আপনি হয়তো কখনো দেখেননি। ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু সব সময় একই ধরনের আর্ট করতে একদমই ভালো লাগেনা। তাই মাঝে মাঝে ভিন্ন কিছু করতে ভালো লাগে। থ্রিডি আর্ট আমার কাছেও অনেক ভালো লাগে। তবে কখনো নিজে করা হয়নি। আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে।
আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার। ধন্যবাদ আপনারা গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। আজকেও অনেক সুন্দর করে ফুলের ডিজাইনের আর্ট করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। S অক্ষর দিয়ে সম্পূর্ণটা অঙ্কন করেছেন দেখছি। পুরোটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনি নিজের সৃজনশীলতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা অঙ্কন করার চেষ্টা করেছেন যা দেখে বুঝতে পারছি।
আপনি সব সময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো। এভাবেই সব সময় উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ ফুলের ডিজাইনের আর্ট করেছেন আপু। আপনার ফুলের আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ফুলের ডিজাইন করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। ফুলের আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর ফুলের ডিজাইনের আর্ট
অত্যন্ত নিখুঁতভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার ফুলের ডিজাইনটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।