একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। বিভিন্ন ধরনের থ্রিডি আর্ট করতে আমার কাছে ভালোই লাগে। কিছু কিছু জ্যামিতিক থ্রিডি আর্ট আছে সেগুলো করতে অনেক সময় লাগে। আজকে একটু ভিন্ন ধরনের থ্রিডি আর্ট করেছি। এক ধরনের থ্রিডি আর্ট করতে করতে একঘেয়েমি চলে আসে। এজন্য আর্টের ভিন্নতা আনার জন্য একটু অন্যরকম করার চেষ্টা করি। আজকের থ্রিডি আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230813113815.jpg



আজকের থ্রিডি আর্টটি করতে কি কি উপকরণ লেগেছে তা একবার দেখে নেই:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কালো কলম



প্রথমে পেন্সিল দিয়ে পাউরুটির শেপের মত এঁকে নিয়েছি। তারপর স্কেল দিয়ে মাঝখানে দুটি দাগ দিয়েছি এবং চারপাশে ছোট চারটি বক্স এঁকেছি।


IMG20230813110300.jpgIMG20230813110528.jpg

একটি বক্সের চারপাশে ঘুরিয়ে চারটি দাগ দিয়েছি। এভাবে সবগুলো বক্সের চারপাশে দাগ দিয়েছি।


IMG20230813110700.jpgIMG20230813110800.jpg

এখন প্রতিটি ঘরের মাঝে আরো কিছু দাগ দিয়েছি নিচের ছবির মত করে। তারপরে এক ঘর বাদ দিয়ে আরেক ঘরে কলম দিয়ে হালকা দাগ দিয়ে নিয়েছি।


IMG20230813110841.jpgIMG20230813111011.jpg
IMG20230813111152.jpgIMG20230813111514.jpg

যেই ঘরগুলোতে ছোট দাগ দিয়েছি সেই ঘরগুলো কলম দিয়ে কালো রং করেছি।


IMG20230813111903.jpgIMG20230813112423.jpg

এখন বিভিন্ন জায়গায় পেন্সিল দিয়ে প্রথমে কালো রং করেছি। তারপর হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20230813112943.jpgIMG20230813113613.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230813113648.jpg


IMG20230813113727.jpg


IMG20230813113731.jpg


এভাবে আমার থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুব সুন্দর লাগছে আপনার থ্রিডি আর্ট টি।অসাধারণ লেগেছে আপনার করা থ্রিডি আর্ট টি।খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট সকলের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার থ্রিডি আর্টের পোস্টটি দেখার জন্য এবং মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

যে কোন আর্ট দেখতে আর করতে আমার কাছে বেশ ভালোই লাগে। আমিও কিন্তু মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি। আপনি কিন্তু আজ দারুন একটি আর্ট শেয়ার করেছেন ধাপে ধাপে। এমন থ্রি ডি আর্ট গুলো দেখতেও বেশ দারুন লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার আজকে অংকন করা থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে। পেন্সিল ও কলম ব্যবহার করে সাদা কাগজের উপর অঙ্কন করা সুন্দর এই চিত্রটি দেখতে খুবই চমৎকার লাগছে। এই ধরনের অংকন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অঙ্কনের প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অঙ্কনের প্রক্রিয়াটি সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে যে কেউ দেখে বুঝতে পারে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার থ্রিডি চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লাগে। খুবই দক্ষতার সাথে এই চিত্রগুলো অঙ্কন করেন মদেখতে খুবই সুন্দর হয়। আজকের থ্রিডি চিত্রাঙ্গনটি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার থ্রিডি আর্টগুলো আপনি দেখেন এবং আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটি থ্রিডি আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। সাদাকালোর সমন্বয় থ্রিডি আর্ট দেখতে দারুণ লাগছে। চমৎকার আর্ট করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সাদাকালো কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লাগছিল।

 2 years ago 

আপনি তো দেখছি একেবারে ভিন্ন একটা থ্রিডি আর্ট করেছেন। যেটা দেখে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। কারণ আপনার আজকের এই থ্রিডি আর্ট একেবারে চোখ ধাঁধানো ছিল। সাদা কালো আর্ট হওয়ার কারণে একেবারে মনোমুগ্ধকর লাগছে। আপনি অনেক সময় ব্যবহার করে, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, পুরো থ্রিডি আর্ট অংকন করেছেন যেটা দেখেই বুঝতে পারতেছি। আপনি ছিন্ন দিয়ে রেখে ভালোই করেছেন। না হলে এলোমেলো হয়ে গেলে আর সুন্দর লাগত না। ঘর অনুযায়ী কালো কালার করেছেন। সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে পুরো থ্রিডি আর্ট।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটি আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি থ্রিডি আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি থ্রিডি আর্ট দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে আপু। থ্রিডি আর্ট তৈরি করে বেশ চমৎকারভাবে প্রত্যেকটি স্টেপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে এত সুন্দর একটি থ্রিডি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি থ্রিডি আর্টটি দেখতে আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

জ্যামিতিক একটি থ্রিডি আর্ট করেছেন আপু। থ্রিডি ইফেক্ট এর আর্ট গুলো ভালই লাগে দেখতে। আর আপনি এই কাজগুলোতে বেশ দক্ষ। বরাবরের মতই আজকেরটিও অসাধারণ হয়েছে। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

থ্রিডি ইফেক্টগুলো দেখতে ভালো লাগলেও বোঝাতে এগুলো বেশি কষ্টকর। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একই রকম ভাবে কোন কিছু করতে একেবারেই ভালো লাগেনা। ভিন্নতা নিয়ে আসলে কাজটা করতে আরো বেশি ভালো লাগে। তেমনি আপনি ভিন্ন একটা আইডিয়া থেকে আজকের থ্রিডি আর্টটা করেছেন খুব সুন্দর লেগেছে। আপনার এরকম আর্ট গুলো আমি এর আগেও অনেকবার দেখেছি। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে সম্পূর্ণটা এঁকেছেন। আপনার ফটোগ্রাফি করার এই অ্যাঙ্গেল টা অনেক সুন্দর ছিল। সাদা কালো আর্ট করার কারণে একেবারে বেশি সুন্দর লাগতেছে। আর্টটি অনেক সুন্দর হয়েছে তাই ভালো লাগবেই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ভিন্নতা আনলে দেখতে যেমন ভালো লাগে করতেও তেমন ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38