মই আর এরোর থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি এরোর ভিতরে মইয়ের থ্রিডি আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। এজন্য যখনই সময় পাই তখনই থ্রিডি আর্টগুলো করার চেষ্টা করি। থ্রিডি আর্টগুলো দেখলে যতটা সহজ মনে হয় আঁকতে গেলে আসলে বোঝা যায় কতটা কঠিন। বিশেষ করে ভিতরে পেন্সিলের ছোট ছোট অনেক কাজ করতে হয়। যার কারণে থ্রিডি আর্টটি আকর্ষণীয়ভাবে ফুটে ওঠে। সবথেকে বেশি কঠিন হলো এর ছবি তোলা। ঠিক অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে না পারলে থ্রিডি আর্টটাই বৃথা হয়ে যায়। আজকের থ্রিডি আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230611121829.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
স্কেল
রাবার
কলম



প্রথমে একটি পেন্সিলের মতো এঁকেছি। তারপর দুই পাশে বাড়তি অংশ দিয়ে এরো এঁকে নিয়েছি।


IMG20230611114914.jpgIMG20230611115018.jpg

এখন এরোর ভিতরে কোনাকুনি করে বেশ কিছু দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230611115134.jpgIMG20230611115307.jpg

কোনাকুনি দাগ গুলোর একটিতে
আড়াআড়ি করে কিছু দাগ দিয়ে মই এঁকে নিয়েছি। তারপর কলম দিয়ে গাঢ় করেছি।


IMG20230611115358.jpgIMG20230611115446.jpg

এখন বাকি দাগ গুলোর কিছু কিছু অংশে কলম দিয়ে কালো করেছি। তারপর মইয়ের নিচে আরেকটি মইয়ের শ্যাডোর মতো এঁকেছি।


IMG20230611115730.jpgIMG20230611120207.jpg

এখন ভেতরের কিছু কিছু অংশে পেন্সিল দিয়ে কালো করেছি।


IMG20230611121056.jpgIMG20230611121301.jpg

পেন্সিলের কালো করা অংশগুলো হাত দিয়ে ঘষে মিশিয়ে ফিনিশিং করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230611121621.jpgIMG20230611121627.jpg

IMG20230611121751.jpg


IMG20230611121816.jpg


আশা করি আমার আজকের থ্রিডি আর্টটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমারো তাি মনে হয় আপু, থ্রিডি আর্টের পূর্ণতা পায় রাইট ওয়েতে ছবি তুলতে পারলে, এতে করে দূর থেকে বুঝা যায়। দেখতে সহজ মনে হলেও বেশ কঠিন কাজ। পেন্সিল দিয়ে নিখুঁতভাবে অঙ্কন করেছেন।

 3 years ago 

থ্রিডি আর্টগুলো করার থেকে এগুলো ছবি তুলতে আমার কাছে বেশি কঠিন মনে হয়। কারণ ঠিক ভাবে ছবি তুলতে না পারলে আর্ট করাই বৃথা হয়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই থ্রিডি আর্ট সহজ নয়। বিশেষ করে মাপজোক আর ভেতরে পেন্সিলের বেশ কিছু কাজ থাকে। আপনার অংকনটি বরাবরের মতো সুন্দর হয়েছে 👌
ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মাপঝোঁক ছাড়াও ভিতরে পেন্সিলের অনেক কাজ থাকে। যেগুলো ছবিতে বোঝানো যায় না।তার জন্য অনেক সময় লাগে।

 3 years ago 

বাহ কি টেলেন্ট আপনার। এরোর থ্রিডি আর্ট টি মোটামুটি বুঝা যাচ্ছে। কিন্তু মইটা দেখে ‍বুঝার কোন উপায় নেই যে এটা একটি আর্ট। মনে হচ্ছে সত্যকারের একটি মই রেখে দিয়েছেন। এরকম দেখা যাওয়ার মূল কারন হলো মইয়ের ছায়া দেওয়ার কারনে। ধন্যবাদ।

 3 years ago 

থ্রিডি আর্টগুলোরর সৌন্দর্যইতো এখানে। হুট করে দেখলে বোঝা যায় না। কিন্তু খুব ভালো লাগে দেখতে।

 3 years ago 

ওয়াও আপু মই আর এরোর থ্রিডি আর্ট দারুন হয়েছে আপু। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। যে কেউ দেখলে খুব সহজেই আর্ট করতে পারবেন। সত্যি আপনার দক্ষতা আছে আপু বলতে হবে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

থ্রিডি আর্টের প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যাতে সহজেই বোঝা যায়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার এরকম দক্ষতা মূলক কাজ দেখে আমি তো সত্যি অনেক মুগ্ধ। আপনার আইডিয়া সত্যি অনেক ইউনিক ছিল। আসলে এই ধরণের আর্টগুলো করা সহজ মনে হয়, তবে এগুলো কিন্তু অনেক কঠিন। কিন্তু করার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এবং সময় দিয়ে এটা করেছেন যা দেখে বুঝতে পারছি। উপস্থাপনা দেখে আমার কাছে আরো ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম আর্ট গুলো দেখলে মনে হয় যে খুবই সহজ। কিন্তু করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আপু। এই আর্ট গুলোর দিকে তাকালে চোখগুলো কেমন যেন ধাঁধা লেগে যায়। বোঝাই যায়না ছবিটি চিত্র অংকন নাকি বাস্তব। তবে আট গুলো বেশ সাবধানে করতে হয়। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু থ্রিডি আর্ট গুলোর দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক দিন আগে ঠিক এমন একটি থ্রিডি আর্ট আমি তৈরি করেছিলাম। থ্রিডি আর্ট গুলো তৈরি করা বেশ সহজ। আপনি খুব সুন্দর করে থ্রিডি আর্ট তৈরি করেছেন এবং তৈরির ধাপ গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং পাশাপাশি সুন্দর বর্ণনাও করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনিও এরকম থ্রিডি আর্ট এঁকেছিলেন জেনে ভালো লাগলো। আমার দেখা হয়নি। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট গুলো দেখতে চমৎকার হয়। এমন ভাবে আর্ট করেছেন মই দেখে মনে হচ্ছে খাড়া হয়ে আছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাক মইটিকে তাহলে সোজা করে দাঁড় করাতে পেরেছি। আপনি যেহেতু বুঝতে পেরেছেন তাহলে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ একই সাথে আপনার এই আর্ট মই ও এরো দিয়ে তৈরি হওয়ার কারণে এটিকে একদম বাস্তবের মত দেখা যাচ্ছে৷ মই এবং এরো দিয়ে আর্ট করে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে খুবই ভালোভাবে প্রকাশ করেছেন৷

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37