একটি থ্রিডি আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আবারো আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে থ্রিডি আর্টগুলোতে পেন্সিলের খেলা হয়। যত বেশি পেন্সিলের কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে থ্রিডি আর্টগুলো দেখতে। আজকে থ্রিডি আর্টটি দেখে মনে হচ্ছে যে একটি কাগজ বাতাসে ঢেউ খেয়েছে। যেরকম আঁকার চেষ্টা করেছি এবং আঁকা শেষে মনে হল যে আমি অনেকটা সফল হয়েছি। কারণ দূর থেকে দেখে মনে হচ্ছে যে আসলেই কাগজটি ঢেউ খেয়ে আছে। দেখতেও খুব চমৎকার লাগছিলো। আজকের আর্টটি দেখে মনে হচ্ছে যে খুবই সহজ। কিন্তু আজকের আর্টটি তিনবারে শেষ করেছি। প্রথম দুই বারে দাগের গরমিল হয়ে যাওয়ার কারণে হচ্ছিল না। পরে তৃতীয়বারে ঠান্ডা মাথায় করার পর সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- সাদা কাগজ
- পেন্সিল
- কলম
- রাবার
- স্কেল
- কাঁচি
প্রথমে সাদা কাগজের উপরে পেন্সিল দিয়ে এরকম ঢেউয়ের মতো এঁকেছি।
এখন নীল কালারের কলম দিয়ে ঢেউয়ের বাইরের দিকে স্কেল দিয়ে লম্বা লম্বা দাগ দিয়েছি। তারপর ঢেউয়ের মতো যে অংশ এঁকেছি তার উপর নীল কলম দিয়ে গাঢ় করেছি।
এখন ঢেউয়ের ভেতরে পেন্সিল দিয়ে ছবির মত করে দাগ দিয়েছি।
ঢেউয়ের ভিতরের দাগগুলোকে নীল কলম দিয়ে গাঢ় করে দিয়েছি এবং বাইরের অংশ কলম দিয়ে কালো রং করেছি।
এ পর্যায়ে বেশ কিছু পেন্সিলের ছোট ছোট কাজ করেছি। ঢেউয়ের উপর দিয়ে প্রথমে পেন্সিল দিয়ে হালকা কালো করে তারপর ঘষে মিশিয়ে দিয়েছি। তারপর ভিতরের অংশ কালো রং করেছি।
এখন ভিতরের অংশ এবং উপরের অংশে পেন্সিল দিয়ে আরো কিছু কাজ করেছি। তারপর আমার নামের সাইন করেছি।
এখন সাইড দিয়ে পেন্সিল দিয়ে লম্বা একটি দাগ দিয়েছি। তারপর উপরে এবং সাইডের অংশ কাঁচি দিয়ে কেটে ফেলেছি।
সবশেষে এই অ্যাঙ্গেল থেকে ছবি তোলার পর মনে হল যে এখান থেকে ছবিটি বেশি ভালো লাগছে।
এভাবেই আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনি অনেকটা সফল হয়েছেন বললে ভুল হবে আপনি পুরোপুরি ভাবেই সফল হয়েছেন। আসলে প্রথমে আমি বুঝতে পারিনি এটা আর্ট ছিল। এত সুন্দরভাবে আর্ট করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। থ্রিডি আর্টগুলো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কখনো করা হয়নি। আজকে এই আর্টটি দেখে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। দারুন ছিল আপু।
আসলে আজকের থ্রিডি আর্টটি করে আমার কাছেও খুবই ভালো লেগেছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। আপনার কাছেও ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।
আপু সত্যি দেখতে মনে হচ্ছে কাগজ বাতাসে ঢেউ খাচ্ছে। ঠিক বলেছেন আপু থ্রিডি আর্টগুলোতে পেন্সিলের খেলা হয়। আমার কাছেও থ্রিডি আর্ট করতে অনেক ভালো লাগে। আপনার এই থ্রিডি আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই আর্ট খুব ইউনিক হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার থ্রিডি আর্টটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
থ্রিডি চিত্র প্রস্তুত করতে আপনার ভালো লাগে যেন খুবই খুশি হলাম। আসলে আমি ভালো থ্রিডি চিত্র আঁকতে না পারলেও আপনাদের আঁকা চিত্রগুলো দেখে অনেক ভালো লাগে।।
একটি পেপার বাতাসে দোল খাওয়ার সুন্দর থ্রিডি চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ঠিকই বলেছেন আপু এই ধরনের চিত্র মানেই পেন্সিলের রেখার খেলা।।
অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আপনিও চেষ্টা করে দেখতে পারেন ভাইয়া। চেষ্টা করলেই পেরে যাবেন আশা করি। খুব একটা কঠিন না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
থ্রিডি আর্ট গুলো করতে অনেক ধৈর্য, দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অসম্ভব সুন্দর একটা থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গেলাম আপনার এই থ্রিডি আর্ট দেখে। খুবই ইউনিট ছিল আপনার এই থ্রিডি আর্ট। উপস্থাপনা ও খুবই ভালো ছিল। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হচ্ছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
আসলেই থ্রিডি আর্টগুলো করতে ধৈর্যের প্রয়োজন হয়। কারণ ফিনিশিং গুলো দিতে অনেক সময় লাগে। কিন্তু করার পরে দেখতে খুব ভালো লাগে দেখেই করা হয় । ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার থ্রিডি আর্ট মনোমুগ্ধকর হয়েছে। অনেক সময় এবং ধৈর্য সহকারে আপনি এটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। একথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। আর্ট করার পাশাপাশি উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। সুন্দর একটি থ্রিডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জি ভাইয়া এই থ্রিডি আর্টগুলো অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে করতে হয়। ফিনিসিং ভালো না হলে থ্রিডি তেমন একটা বোঝা যায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
থ্রিডি আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে এই আর্টটি করেছেন এবং ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্টগুলো দেখতে আসলেই ভালো লাগে। এজন্যই যে সময় পেলে থ্রিডি আর্ট করতে বসি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু, আমি তো প্রথমে বুঝতেই পারিনি আপনি থ্রিডি অংকন করেছেন। আমি তো ভেবেছিলাম কাগজ ঢেউ খেয়ে আছে, পরে উপরে যখন টাইটেল দেখলাম, তখনই বুঝতে পারলাম আপনি থ্রিডি অংকন করেছেন। এক কথায় আপনার থ্রিডি অংকন অসাধারণ হয়েছে আপু। আমার কাছে মনে হচ্ছে আপনার এই থ্রিডি অংকন অবশ্যই অবশ্যই সফল হয়েছে। থ্রিডি অংকনের প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার কাছে আমার আজকের থ্রিডি আর্টটি বাস্তব মনে হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি আসলেই সফল হয়েছেন আপু। একদম নিখুঁত আর্ট। দেখে বোঝার উপায় নেই আর্ট নাকি বাস্তব। একদম পারফেক্ট ভাবে পেন্সিলের খোঁচায় সুন্দর একটি আর্ট উপহার দিলেন আমাদের।🖤✌️
আমার আজকে আর্টটি এঁকে আমি সফল হয়েছি জেনে ভালো লাগলো। অনেক সময় নিয়ে আজকের আর্টটি করেছিলাম। আপনাদের ভালো লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
জাস্ট অসাধারন হয়েছে আপু থ্রিডি আর্ট। এরকম থ্রিডি আর্ট গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে এই আর্ট গুলো তৈরি করা যায়। থ্রিডি আর্ট এর প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
থ্রিডি আর্টের প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সকলেই বুঝতে পারে। ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য।