একটি চোখ ধাঁধানো আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আবারো একটি ইলুউশন আর্ট শেয়ার করব। আজকের আর্টটি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। এই আর্টগুলো করতে খুব ভালো লাগে এখন। প্রথম প্রথম খুব ভুল হতো কিন্তু এখন আর ভুল হয় না। কারণ এখন করতে করতে আসল কনসেপ্টটি আমি ধরে ফেলেছি কখন কি করতে হবে শুধু প্রয়োজন একটু মনোযোগের। একটু অন্যমনস্ক হয়েছেন তো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি মনোযোগ সহকারে করতে হয় তাহলে আর ভুল হয় না। নিজের মনের মত করে আর্টটি শেষ করা যায়। আজকের আর্টটি আমি একদম পারফেক্ট ভাবে করতে পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- একটি সাদা কাগজ
- স্কেল
- কালো কলম
- প্রথমে কলম দিয়ে চারকোনা ঘর এঁকে নিয়েছি। তারপর ভিতরে আরো কিছু দাগ দিয়েছি। তারপর একটি পেন্সিল দিয়ে মাকড়সার জালের মত এঁকে নিয়েছি।
- মাকড়সার জালের মত অংশ কলম দিয়ে গাঢ় করেছি এবং উপরের বাম সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আর্ট শুরু করেছি।
- এভাবে সাইডের অংশগুলো তিনকোনা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে ডিজাইন করেছি।
- সাইডের অংশগুলো আর্ট করা শেষ হয়ে গেলে ভিতরেই অংশগুলো একইরকম ভাবে ডিজাইন করেছি। ছবির মত করে সম্পূর্ণ আর্টটি কলম দিয়ে দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।
- আর্টটি শেষ হলে সবশেষে আমার নামের সাইন করে দিয়েছি।
- এভাবে আমার আজকের আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনার ইলুউশন আর্ট দেখে মনে হচ্ছে এটা খুবই কঠিন । একদম মনোযোগ সহকারে কাজটি করতে পেরেছেন । এজন্য খুবই সুন্দর হয়েছে আসলে । ধাপে ধাপে খুব সুন্দর করে বর্ণনা করেছেন । ধন্যবাদ
এই আর্ট যতটা কঠিন তার থেকে বেশি মনোযোগ সহকারে করতে হয়। তা না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলে আমি মনে করি এই আর্টগুলো করা ভীষণ কঠিন। এগুলো করতে অনেক বেশি মনোযোগ এমনকি দক্ষতার প্রয়োজন। তবে হ্যাঁ আপনার আঁকা এর আগেও আর্ট দেখেছি। যদিও প্রথম প্রথম ভুল হলেও এখন ভুল হয় না এটা শুনে খুবই ভালো লাগলো। আসলে আমরা যে কোন কাজ চেষ্টা করলেই সম্ভব। অনেক অসাধারণ এঁকেছেন।
ঠিক বলেছেন আপু এই আর্টগুলো করতে অনেক বেশি মনোযোগ এবং সময়ের প্রয়োজন হয়। কলম দিয়ে আঁকতে হয় দেখে একটু সাবধানে আঁকতে হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু এই আর্ট টি খুব অসাধারণ ছিল। এটি দেখার পর আমি কনফিউজ হয়ে গিয়েছি। কিভাবে সম্ভব। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আমার আর্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য। জটিল বটে কিন্তু মনোযোগ দিয়ে করলে খুব কষ্ট হয় না। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ,