ডট দিয়ে একটি ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ভিন্ন ধরনের আর্ট শেয়ার করবো। রোজ রোজ একই ধরনের আর্ট করতে ভালো লাগে না। এজন্য মাঝেমধ্যে চেষ্টা করি একটু ভিন্ন ধরনের আর্ট করার। আজকে আমি অনেকগুলো ডট দিয়ে এই ডিজাইনটি করেছি। আর্টটি হঠাৎ করে দেখলে বেশ কঠিন মনে হয়। কিন্তু ধাপ গুলো সহজ ভাবে দেখলে বুঝতে পারবেন আর্টটি খুব একটা কঠিন না। দেখতে কঠিন মনে হলেও আর্টটি খুবই সহজ লেগেছে আমার কাছে। আঁকার পরেও দেখতে খুব ভালো লাগছিলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


IMG20230401202408.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • স্কেল
    • পেন্সিল
      • কালো কলম
        • লাল সাইন পেন


প্রথমে চারকোনা একটি ঘর এঁকেছি। তারপর ঘরের উপর দিয়ে বেশ কিছু ডট দিয়েছি। তারপর পেন্সিলের দাগটি মুছে ভিতরে স্কেল দিয়ে মেপে আরো কতগুলো ডট দিয়েছি ।


IMG20230401200413.jpgIMG20230401200753.jpg

IMG20230401200923.jpg


প্রথমে চারপাশে চারটি এবং মাঝে একটি যোগ চিহ্ন দিয়েছি। তারপর চারপাশ দিয়ে দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230401201134.jpgIMG20230401201220.jpg

তারপর যোগ চিহ্নগুলোকে মিশিয়ে দিয়েছি এবং ভিতরে লম্বা লম্বা করে দাগ দিয়েছি।


IMG20230401201235.jpgIMG20230401201510.jpg

এখন নিচের ছবির মত করে গোল করে দাগ দিয়েছি। এই জায়গার আর্টটি আসলে মুখে বোঝানো সম্ভব নয়। তাই আমি বেশ কিছু ছবি দিয়ে দিলাম। আশা করি আপনারা ছবি দেখে বুঝতে পারবেন।


IMG20230401201545.jpgIMG20230401201752.jpg
IMG20230401201943.jpgIMG20230401202112.jpg

এখন সবগুলো দাগ দেওয়া হয়ে গেলে ভিতরে গোল চিহ্নের চারপাশে কলম দিয়ে আবারো গোল এঁকেছি। তারপর আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230401202219.jpgIMG20230401202303.jpg

IMG20230401202309.jpg


IMG20230401202352.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ডট দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন আপু। এই ধরনের আর্ট গুলো আমার কাছে বেশ কঠিন মনে হয়। আর এই আর্ট গুলো করার জন্য অনেক ধর্যো এবং দক্ষতার প্রয়োজন। সত্যিই অসাধারণ হয়েছে আর্ট টি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এই আর্ট গুলো দেখতে যতটা কঠিন করতে ততটা কঠিন না। কিন্তু একটু ধৈর্য্য এবং সময় প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি আর্ট পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে লাল বিন্দু গুলো দেওয়ার পরে বেশ সুন্দরভাবে ডিজাইন তৈরি সম্পন্ন করেছেন পোস্ট তৈরি দেখে বোঝা যাচ্ছে । আসলে এই ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় । ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে ডট দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তাই চেষ্টা করে দেখলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডট দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন আপু। এভাবে ডট দিয়ে ডিজাইন তৈরি করতে আমারও খুব ভালো লাগে। সুন্দর এই ডিজাইনটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ডিজাইনটি সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সহজেই বোঝা যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এধরনের আর্টগুলো আমার কাছে বেশ কঠিন লাগে। তবে ধাপগুলো একবার বুঝতে পারলে এবং আর্ট করতে পারলে দারুন দেখায়। আপনার আর্ট বেশ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পুরো আর্টটি একবারে দেখলে বেশ কঠিন লাগে। কিন্তু ধীরে ধীরে প্রথম থেকে ধাপ গুলো দেখলে বুঝতে পারবেন যে খুবই সহজ আর্টটি করা। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি এত সুন্দর করে নিজের মেধা খাটিয়ে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। ডট দিয়ে একটি ডিজাইন আর্ট করেছেন যা আমার অনেক ভালো লেগেছে আপু। আপনার কাজ আমার অনেক ভালো লাগে এবং খুবই ভালো লাগলো সামনে আরো ভালো কিছু পেতে যাচ্ছি আপনার কাছ থেকে এবং আবারো আপনাদের মাঝে ফিরে আসলাম

 3 years ago 

আপনি আবারো কাজে ফিরে এসেছেন জেনে ভালো লাগলো ভাইয়া । শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এরকম ভাবে ডট মিলিয়ে আরো একটি আর্ট দেখেছিলাম আমি। আপনি অনেক সুন্দর করে ডট মিলিয়ে একটা ডিজাইনের আর্ট করেছেন যেটা বেশ দারুন ছিল। আমার কাছে আপনার এই ডিজাইনের আর্ট টা দেখতে খুব ভালো লেগেছে। একেবারে চোখ ধাঁধানো ছিল আপনার করা এই আর্ট। উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর করে এটা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। এরকম আর্ট গুলো পরবর্তীতেও শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

আমার ডিজাইনটি আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি ডিজাইন আর্ট অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ডট থেকে কিভাবে এমন সুন্দর আর্ট রূপান্তরিত করেছেন সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার ডিজাইনটি দেখে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডট দিয়ে একটি ডিজাইন আর্ট দেখে ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। ছোট বেলায় আমরা বন্ধুরা মিলে বই এর উপরের পেজে এভাবে আর্ট করেছিলাম। খুব একটি আর্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছোটবেলায় একটা ডিজাইন ছিল যেটি সবাই ডট দিয়ে তৈরি করত। এখন বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডট দিয়ে অনেক সুন্দর করে একটা ডিজাইন আর্ট করেছেন যেটা দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনি অনেক নিখুঁতভাবে এটি অংকন করেছেন যেটা খুবই সুন্দর হয়েছে। এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। সুন্দর এই কাজটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার ডট দিয়ে তৈরি ডিজাইনটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38