(এসো নিজে করি) কাপের ভিতরে একটি বিড়ালের আর্ট।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আপনাদের সামনে আবার একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। আমি আগে একদমই আর্ট করতে পারতাম না। আমার বাংলা ব্লগের জয়েন করার পর সবার আর্ট দেখে একটু একটু আর্ট করা শিখছি। আপনাদের উৎসাহতে আর্ট করার ইচ্ছা আরো বেড়ে যায় । আমার আজকের আর্টটি হচ্ছে একটি কাপের মধ্যে বিড়াল বসে একটি প্রজাপতিকে ধরার চেষ্টা করছে। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের ভাল লাগবে। আমি কিভাবে আর্টটি করেছি তা নিচে পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
| প্রথমে আমি বিড়ালটির একটি চোখ এবং অন্য একটি চোখের ভ্রু এঁকে নিয়েছি। |
|---|
| তারপর একটি ফুল এঁকে নিয়েছি। |
|---|
| এখন অন্য চোখের ভ্রু এবং আর একটি চোখ এঁকে নিয়েছি।তারপর মুখ এবং কান এঁকে নিয়েছি। |
|---|
| এখন বিড়ালের হাত দুটি এঁকে নিয়েছি। তারপর বিড়ালের নাক এঁকেছি। |
|---|
| তারপর কাপটি এঁকেছি। |
|---|
| তারপর বিড়ালের লেজ এঁকে নিয়েছে। |
|---|
| এখন বিড়ালের হাতের মধ্যে ছোট ছোট করে কালো করে এঁকে নিয়েছি। |
|---|
| এখন বিড়ালের সামনে একটি প্রজাপতি এঁকে নিয়েছি। |
|---|
| এখন কলম দিয়ে পুরো আর্টটিকে কালো করেছি। প্রজাপতির ভিতরে এবং মাথার ফুলটি লাল রং করে দিয়েছি। কাপের ভিতরে হার্ট এঁকেছি এবং তার মধ্যে আমার বাংলা ব্লগ লিখেছি। তারপর কাপের হ্যান্ডেল এঁকেছি । |
|---|
| এখন কাপের হ্যান্ডেলটিকে কলম দিয়ে কালো করে দিয়েছি। এভাবেই আমি আবার আর্টটি সম্পন্ন করেছি। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময় সাবধানে থাকবেন। |
|---|
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
বাহ আপু বুদ্ধিমত্তা নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট তৈরী করেছেন। একসাথে একটি কাপের ভিতরে বিড়ালের আর্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। প্রত্যেকটা ধাপ ছিল অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাপের ভিতর বিড়ালের চিত্রটি অসাধারণ হয়েছে ।দেখতে খুবই সুন্দর লাগছে ।আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
আমার উপস্থাপনা দেখে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপু আর্ট টা জাস্ট অসাধারণ হয়েছে। বিড়াল ছানাটিকে খুব কিউট লাগছে দেখতে সাথে প্রজাপতিটাকে ও ভালো লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য
একটি কাপের ভিতর বিড়ালের চিত্র অংকনটি খুবই আকর্ষণীয় দেখাচ্ছে যা দেখে খুবই ভাল লেগেছে। আপনার এই চিত্র অংকন অসাধারণ হয়েছে এবং প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিত্র অংকন উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
কাপের ভিতরে একটি বিড়ালের আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার অঙ্কিত এই চিত্রটি। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।
আমার অংকনটা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও বিড়ালছানা টাকে দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। কাফের মধ্যে খুব সুন্দরভাবে বিড়ালছানা টাকে অংকন করলেন। বিড়ালছানা তার মাথায় থাকার ফুলটা কারণে বিড়ালছানা টাকে আরো কিউট দেখাচ্ছে। আবার বিড়ালছানা টার সামনে থাকা প্রজাপতিগুলো দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যিই আপনি অনেক সুন্দর একটা অংকন করলেন আজকে। বিড়ালছানা অংকন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বিড়ালছানাটি আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কাপের ভেতরে খুব সুন্দর কিউট একটি বিড়ালের অংকন করেছেন আপনি অতি চমৎকার হয়েছে।গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ আপু কাপের ভিতরে বিড়ালটি দেখতে অনেক সুন্দর লাগতেছে । বিশেষ করে হালকা একটু রং করে সেটাকে আরও সুন্দর লাগতেছে । ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল আপু
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।
ওয়াও ভাইয়া আপনার তৈরি তুলনায় হয় না, তাইআপনার কাপের ভিতরে একটি বিড়ালের আর্ট টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আর আমি ভাইয়া না।