এসো নিজে করি মজাদার ডোনাটের কার্টুন আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি আর্ট নিয়ে। সব সময় তো ম্যান্ডেলার আর্ট, থ্রিডি আর্ট এবং প্রাকৃতিক দৃশ্যের আর্ট করি। তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম আর্ট করার চেষ্টা করি। আজকে আমি একটি ডোনাট কার্টুনের আর্ট করেছি। ডোনাট খেতে সবাই পছন্দ করে । তাই ভাবলাম যে ডোনাটটিকে যদি কার্টুনের মত করে আর্ট করা যায় তাহলে দেখতে মনে বেশ ভালই লাগবে। ভাবতে ভাবতেই আর্টটি করে ফেললাম। করার পরে আসলে খুব কিউট লাগছিল দেখতে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে আমার এই নতুন ধরনের আর্ট। আপনাদের ভালো লাগলে পরবর্তীতে এ ধরনের আর্ট করার চেষ্টা করব। কারণ এ ধরনের আর্ট করতে বেশ ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে আমার আজকের আর্টটি কিভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণ
পেন্সিল
রাবার
সাইন পেন
এভাবেই আমার আজকের আর্টটি সম্পূর্ণ হল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
আপনি খুব সুন্দর ভাবে ডোনাটের কার্টুন চিত্রাঙ্কন করেছেন। আমার কাছের আপনার আর্ট দেখে মনে হচ্ছে এটি বাস্তব একটি ডোনাট। আসলেই আপু আপনার আর্ট কোয়ালিটি সত্যি অসাধারণ। কালার করর পর পুরোই বাস্তব লাগছে। ধন্যবাদ আপনাকে।
আমার ডোনাটটি দেখে আপনার কাছে সত্যিকারের ডোনাট মনে হয়েছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি খুব সুন্দর করে একটি মজাদার ডোনাটের চিত্র অঙ্কন করেছেন। এই কার্টুন চিত্র গুলো দেখতে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ধাপের এর বর্ণনা শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ইউনিক কার্টুন চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এই কার্টুন চিত্রগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। সেজন্য এই ডোনাটের কার্টুনটি এঁকেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ওয়াও আপু সত্যি খুব চমৎকার হয়েছে ডোনাট এর কার্টুন আর্ট। সত্যিই অসাধারণ চমৎকার আর্ট করেছেন। দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের একটি ডোনেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার ডোনাটের আর্টটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।
আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। তবে আজকে একটু ব্যতিক্রমী আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।
আপনি প্রতিনিয়ত আমার আর্ট গুলো দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আচ্ছা আপু বাস্তবে ডোনাটের ওপর কি এমন ডিজাইন করা সম্ভব? তাহলে দারুন হবে। যদি করা যায় আমাকে জানাবেন কেমন। আর দারুন এঁকেছেন সত্যি। একটা আদুরে ব্যাপার আছে ছবিটার মাঝে।
বাস্তবের ডোনাট এর উপর এরকম ডিজাইন করে আপনাকে খাওয়ার জন্য দাওয়াত দিব। অপেক্ষা করুন ধন্যবাদ ভাইয়া।
ডোনাটের কার্টুন আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। খুবই সুন্দর ভাবে আপনি এটি আটক করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ডোনাটের আর্টের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেছেন এবং সুন্দর মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ডোনাটের কার্টুন আর্ট তৈরি খুব অসাধারণ। আমার কাছে বেশ অসম্ভব ভালো লেগেছে। বলতে গেলে অসাধারণ আপনি অনেক সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ডোনাট কার্টুনের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন আশা করি।