একটি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গতকালের যে পোস্টটি করেছিলাম সেই পোস্টটি ছুটিতে যাওয়ার আগের দিন করার জন্য রেডি করে রেখেছিলাম। কিন্তু এমন খবর পাওয়ার পর আর পোস্টে চাপ দিতে ইচ্ছা করেনি। সেই পোস্টটি গতকাল করেছি। সেজন্যই করতে সুবিধা হয়েছে। তা না হলে কি লিখব ভাষা খুঁজে পাই না। মন মানসিকতা এতটাই খারাপ। কি করবো তারপরও তো কাজে ফিরতে হবে। কাজের মাঝে থেকে যদি কিছুটা স্বস্তি পাওয়া যায়। যাইহোক আজকে আপনাদের সঙ্গে একটি ইলিউশন আর্ট শেয়ার করব। এই আর্টগুলো করতে বেশ ভালই লাগে। আজকেr আর্টের পাশে কিছুটা ডিজাইন করার কারণে আর্টটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20230131115430.jpg



প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
কম্পাস
স্কেল
পেন্সিল
রাবার
কলম



প্রথমে একটি বৃত্ত এঁকেছি। তারপর ভিতরে স্কেল দিয়ে তিনটি দাগ দিয়েছি।


IMG20230131112704.jpgIMG20230131112847.jpg

এখন দাগগুলো একটি সঙ্গে আরেকটি স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছি। তারপর পুরো আর্টটি কলম দিয়ে গাঢ় করেছি। পেন্সিলের বাড়তি দাগগুলো রাবার দিয়ে মুছে ফেলেছি।


IMG20230131112927.jpgIMG20230131113110.jpg

তারপর স্কেল দিয়ে লম্বা লম্বা দাগ দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে সবগুলো ঘরে দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20230131113322.jpgIMG20230131113503.jpg
IMG20230131113859.jpgIMG20230131114203.jpg

এখন কোনাগুলো কালো করেছি। তারপর প্রতিটি ঘরের কোনায় পেন্সিল দিয়ে কালো রং করেছি।


IMG20230131114301.jpg

IMG20230131114502.jpg


এখন সাইড দিয়ে গোল গোল করে ডিজাইন করেছি। তারপর দুই গোলের মাঝের অংশ কালো রং করেছি।


IMG20230131114714.jpgIMG20230131114750.jpg

বাইরে দিয়ে আরও কিছু ছোট ছোট বৃত্ত এঁকে ডিজাইন করেছি।


IMG20230131115240.jpgIMG20230131115348.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230131115359.jpg


IMG20230131115416.jpg


IMG20230131115425.jpg


এভাবে আমার আর্টটি শেষ করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

সত্যি বলতে কি আপু এ ধরনের সময় প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না কখনো আসে। কারন কোন মানুষই চিরদিন বাচেনা। এক সময় না একসময় সবাইকেই চলে যেতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে হয়ত আপনার কষ্টটা অনেকটাই কমে যাবে কিন্তু যে চলে গেছে তার অভাবটা আর কোনদিনও পুরন হবেনা। দোয়া করি আল্লাহ যেন আপনার বাবাকে পরকালীন জীবনে শান্তি দান করেন।

 3 years ago 

তা ঠিক সবার জীবনেই এই সময়টা আসে কিন্তু তার পরও মন মানতে চায় না। দোয়া করবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর এবং নজর কাটানো একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।
এক কথায় সিম্পল এর মধ্যে গর্জিয়াস।।
এ ধরনের চিত্র প্রস্তুত করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় কেননা আকগুলা একদম নিখুত দিতে হয়।।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা থাকলো আপনার জন্য

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই আর্টগুলো করতে একটু সময়ের প্রয়োজন হয়। কারণ কলম দিয়ে আঁকতে হয় জন্য খুব সাবধানে আঁকতে হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকে আপনি খুবই সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের আর্টগুলো করতে যেমন সময় লাগে তেমন অনেক ধৈর্যেরও প্রয়োজন হয়। কিন্তু আর্ট করার শেষে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরও লাগে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সময় নিয়ে আর্টগুলো করলেও করার পরে দেখে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার ইলিউশন আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

এজন্যই প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। যাতে যে কেউ এই আর্টটি করতে পারে। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি মনে করি কাজের মধ্যে থাকলে পরে অনেকটাই স্বস্তি পাওয়া যায় এবং যত কষ্টই হোক না কেন যদি কাজ নিয়মিত করা হয় তাহলে মন অবশ্যই অনেক বেশি ভালো হয়ে যাবে। খুবই চমৎকার একটি ইলিউশন অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই অংকন দেখে বোঝা যাচ্ছে আপনি এ ব্যাপারে অনেক বেশি দক্ষ খুব চমৎকারভাবে আপনি এটা অঙ্কন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া সেজন্যই কাজে ফিরে আসা। যদিও কষ্ট হয় তারপরও চেষ্টা করছি করার। আশা করি আপনাদের উৎসাহতে আবার আগের মত ফিরে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই আর্ট গুলো করতে আসলেই অনেক ঝামেলা পোহাতে হয়। দেখতে মনে হচ্ছে খুবই সহজ একটি আর্ট কিন্তু আঁকতে গেলে বোঝা যায় কতটা কঠিন এই আর্ট গুলো। যদি একটা দাগ কখনো এলোমেলো হয়ে যায় তাহলে পুরো আর্ট টি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি ধৈর্য সহকারে দারুন আর্ট করছেন। আমার নিজের কাছেও এরকম অনেক ভালো লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই আর্টগুলোর দেখে যত সহজ মনে হয় করতে অত সহজ নয়। কলম দিয়ে করার কারণে আরো বেশি সাবধানে করতে হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ব্যাতিক্রম একটি ইলিউশন আর্ট করেছেন। আপু আপনার হাতের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। আজকের আর্ট তো দেখতে অসাধারণ হয়েছে। চমৎকার ভাবে ধাপ গুলো দেখিলেন। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আমার হাতের কাজগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এরকম ইলিউশন আর্টগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে আজকে অসাধারণ একটি ইলিউশন আর্ট করেছেন। আপনার উপস্থাপনা দেখে যে কেউ খুব সহজে এটি অংকন করে নিতে পারবে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার আজকের আর্ট। বলতে হয় এক কথায় অসাধারণ ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আজকের আর্টটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু আসলে মন খারাপ থাকলে একাকী বসে থাকলে আরো খারাপ লাগে। যদি কাজের মধ্যে ব্যস্ত থাকা যায় তাহলে অনেকটা স্বস্তি পাওয়া যায়। আপনি অনেক সুন্দর করে একটি ইলিউশন আর্ট শেয়ার করেছেন অসাধারণ সুন্দর হয়েছে। ঠিক বলছেন পাশে যে আর্ট গুলো করেছেন তার জন্য আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু মন খারাপ থাকার সত্ত্বেও সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে যাচ্ছেন।

 3 years ago 

এই পোস্টগুলো অনেক আগে রেডি করে রেখেছিলাম। সেজন্যই করতে পারছি। তা না হলে তো করাই হতো না। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65868.72
ETH 1792.94
USDT 1.00
SBD 0.42