একটি ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে হাজির হয়ে গেলাম আবার নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে অন্য রকম একটি আর্ট শেয়ার করব। এই আর্টটিকে কি আর্ট বলবো ঠিক বুঝতে পারছি না। মেহেদির আর্টও বলা যায় আবার খুব সুন্দর একটি ফুলের আর্টও বলা যায়। এভাবে হাতে মেহেদি দিলে খুব ভালো লাগবে দেখতে। কিন্তু এটি আমি যখন এঁকেছি তখন মেহেদির আর্ট হিসেবে আঁকিনি। এমনিতে একটি ফুলের আর্ট করেছিলাম। পরে মনে হল যে এভাবে হাতে মেহেদি লাগালে খুব ভালো লাগবে দেখতে। সবথেকে যে জিনিসটি ভালো লেগেছে তা হলো আর্টটি করার পর খুব চমৎকার লাগছে দেখতে। আর আর্টটির বাইরের দিকে যে পেন্সিল দিয়ে ছোট ছোট ডিজাইন করেছি তার কারণে আরো বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। এ ধরনের অন্যরকম আর্ট মাঝে মধ্যে করতে ভালই লাগে। এজন্যই তো মাঝেমধ্যে খুঁজে খুঁজে ভিন্ন রকমের আর্ট করার চেষ্টা করি। আশা করি আমার আজকের ফুলের আর্টটি আপনাদের ভালো লাগবে।


IMG20221023202445.jpg


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ
    • পেন্সিল
      • রাবার
        • কালো কলম

প্রথমে পেন্সিল দিয়ে একটি গোল ৩ এর মত এঁকেছি। তারপর তার সাইড দিয়ে ছোট ছোট ফুল এঁকেছি।


IMG20221023200017.jpgIMG20221023200239.jpg

ছোট ছোট ফুল এঁকে সম্পূর্ণ গোলের চারপাশ দিয়ে ভর্তি করেছি। তারপর কলম দিয়ে ফুলগুলোকে গাঢ় করেছি।


IMG20221023200513.jpgIMG20221023200858.jpg

ফুলের ভিতরের অংশ ভরাট করেছি এবং তার বাইরে দিয়ে ছোট ছোট দাগ দিয়ে ডিজাইন করেছি।


IMG20221023201129.jpgIMG20221023201426.jpg

এখন ফুলের নিচে গোল গোল ডিজাইন করেছি এবং ভিতরের দিকে আরেকটু ভরাট করেছি। তারপর ফুলের উপর দিয়ে পেন্সিল দিয়ে ডিজাইন করেছি।


IMG20221023201850.jpgIMG20221023202218.jpg

সবশেষে আমার নামের সাইন করে দিয়েছি।


IMG20221023202412.jpg


IMG20221023202440.jpg


এভাবেই আমার আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন একদম নজর ফেরানো মুশকিল।
এ ধরনের চিত্র প্রস্তুত করতে করতে আপনার অনেক দক্ষতা হয়েছে মুহূর্তের মধ্যেই অনেক সুন্দর সুন্দর চিত্র প্রস্তুত করতে পারছেন দেখছি এখন।।
প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

 3 years ago 

খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না ভাইয়া। খুব সহজ আর্টটি। চাইলে আপনিও আঁকতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই চমৎকারভাবে আপনি ফুলের আর্ট করেছেন। আমি আপনার আর্ট সেভ করে রেখেছি আমি নিজেও আর্ট করার চেষ্টা করব। খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন। খুব ভালো লেগেছে আমার।

 3 years ago 

আপনিও চেষ্টা করে দেখতে পারেন ভাইয়া খুব সহজে আঁকতে পারবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার করা ফুলের আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনি সময় নিয়ে ধাপে ধাপে তুলে ধরেছেন। খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু অনেক সময় নিয়ে এই ফুলের আর্টটি করেছি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আপু এভাবে মেহেদির ডিজাইন করে যদি হাতে লাগানো হয় দেখতে অনেক সুন্দর লাগবে। যদিও আপনি মেহেদি ডিজাইন আঁকেননি কিন্তু আঁকার মধ্যে মেহেদির ডিজাইন হয়ে গেল। অনেক ধন্যবাদ সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য

 3 years ago 

খুব সহজে এভাবে হাতে মেহেদিও দেয়া যাবে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি একটি ফুলের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি একটি ফুলের আর্ট দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার তৈরি ফুলের আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ চমৎকার একটি একটি ফুলের আর্ট করেছেন আপু। আর্টটি দেখতে চমৎকার হয়েছে এবং ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরাতে আরও বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি ফুলের চিত্রাংকন তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

এই ফুলের আর্টটির ধাপগুলো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সহজে সকলে বুঝতে পারে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ,আপনার ফুলের আর্টটি বেশ সুন্দর হয়েছে।আসলে এটি মেহেদী হিসেবে হাতে ডিজাইন করলে ও বেশ ভালো লাগবে।ছোট ছোট ফুলগুলি কালো কলমে সুন্দরভাবে ফুটে উঠেছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ছোট ছোট ফুলগুলো কালো কলমের কারণে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

এই অংকনের মাঝে পেন্সিল দিয়ে বাহির থেকে ছোট ছোট যেই ডিজাইনগুলো করেছেন সেই ডিজাইনগুলো করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দেখতেও সুন্দর দেখাচ্ছে। চমৎকার একটি অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এই অংকন দেখে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছেও মনে হয়েছে যে পেন্সিলের ডিজাইনটি করার জন্য আর্টটি আরও বেশি আকর্ষণীয় হয়েছে । ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ফুলের আর্ট অসাধারণ হয়েছে। সত্যি অসাধারণ অংকন করেছে, এই চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। ধাপ গুলো দেখে খুবি ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার ফুলের আর্টের ধাপ গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া । ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63435.26
ETH 1684.80
USDT 1.00
SBD 0.41