একটি গাছ ও শেকড়ের ম্যান্ডেলার আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে। এজন্য সবসময় করা হয় না। যখনই সময় পাই তখনই ম্যান্ডেলার আর্ট গুলো করতে বসি। এই আর্টগুলো করতে সময় লাগলেও আমার কাছে আঁকতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে ভিতরের ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক ভালো লাগে। এই ডিজাইনগুলো যত নিখুঁতভাবে করা যায় আর্টটি তত বেশি সুন্দর হয়। আজকে আমি একটি গাছের ম্যান্ডেলার আর্ট করেছি। বিশেষ করে গাছের উপরের অংশ আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_20230617_001213.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
স্কেল
কম্পাস
কলম
রাবার
রং পেন্সিল



প্রথমে স্কেল দিয়ে একটি লম্বা দাগ দিয়েছি। তার উপরে একটি গাছ এঁকেছি। কলম দিয়ে গাঢ় করেছি। তারপর ভিতরে শিকড়ের মত এঁকে উপরে কিছু পাতা এঁকেছি।


IMG20220928114112.jpgIMG20220928114441.jpg
IMG20220928114650.jpgIMG20220928115124.jpg

ভেতরের শিকড় গুলো পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে কালার করেছি। তারপর নিচে কম্পাস দিয়ে কিছু অর্ধবৃত্ত এঁকেছি।


IMG20220928115626.jpgIMG20220928115831.jpg

এখন অর্ধবৃত্তের ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইন করেছি। কিছু ছোট ছোট পাতার মত এঁকে তার ভিতরে দাগ দিয়েছি। আবার কিছু বড় পাতার মতো এঁকেছি। কিছু কিছু জায়গায় ৩এর মতো এঁকে ডিজাইন করেছি।


IMG20220928120134.jpgIMG20220928120727.jpg
IMG20220928120836.jpgIMG20220928121443.jpg

সবশেষের অর্ধবৃত্তে আরো কিছু ডিজাইন করে বাইরে পেন্সিলের দাগটি রাবার দিয়ে মুছে দিয়েছি। তারপর আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20220928122115.jpgIMG20220928122953.jpg

IMG20220928123002.jpg


IMG20220928123057.jpg


IMG20220928123111.jpg


এভাবে আমার গাছের ম্যান্ডেলার আর্টটি শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি কিন্তু অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন। গাছ এবং শিকড়ের ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। খুবই চমৎকারভাবে আপনি ম্যান্ডেলাটা সম্পূর্ণ করেছেন। গাছটা যেমন অনেক সুন্দর করে অঙ্কন করেছেন, তেমনি ম্যান্ডেলাটিও অনেক সুন্দর ভাবে ডিজাইন করেছেন। আপনার এরকম দক্ষতা মূলক কাজের যত প্রশংসা করবো ততই কম হবে।

 3 years ago 

আমার গাছটি এবং ম্যান্ডেলার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু এই ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে । তবে সময় লাগলেই আঁকতে কিন্তু অনেক ভালো লাগে । আমি আগে অনেক ম্যান্ডেলা আর্ট করতাম ইদানিং আর্ট গুলো করাই হচ্ছে না । আপনার গাছ ও শিকড়ের ম্যান্ডেলা আর্টটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতে খুব বেশি ভালো লাগছে ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আঁকতে ভালো লাগে জন্যই সময় লাগলেও খারাপ লাগে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

আপু যখনই আপনি সময় পান তখনই মেন্ডেলা আর্ট করতে বসেন এটা জেনে বেশ ভালো লাগলো। সত্যি বলতে এত সুন্দর আর্ট করতে পারলে ভালো এমনিতেই লাগে। গাছ আর শিকড় এর মেন্ডেলা আর্ট দেখতে বেশ চমৎকার লাগছে আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

কিন্তু সময়ইতো করে উঠতে পারি না। এই আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে। এজন্য সবসময় বসা হয় না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় বলে বর্তমানে আর্ট করাটা বন্ধ রেখেছি। কারণটা হলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পাশাপাশি আসলে শখের অনেক কিছুই করা হয়ে ওঠে না। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে আর্ট করার দক্ষতা থাকলে সে ক্ষেত্রে সময় লাগলেও সেটা অঙ্কন করতে আলাদা একটা আগ্রহ কাজ করে। আপনি গাছ এবং গাছের শেকরের দারুন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। একদম নিখুঁত আর্ট করেছেন আপু অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আর্ট করতে পারলে সেই আর্ট করতে আর বেশি কষ্ট হয়না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার করা শেকড়সহ একটি গাছের ম্যান্ডেলা আর্টটি বেশ সুন্দর হয়েছে আপু। আর আসলেই এমন ম্যান্ডেলা আর্ট এর ডিটেইলস গুলো যত নিখুঁত ভাবে করা যায়, ওভারওল আর্টটি তত সুন্দর হয়। আমার এখনো এমন ডিটেলস গুলো অতটা নিঁখুত হয় না। তবে চেষ্টা করে যাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু এই আর্ট গুলো করতে করতেই ভালো হয়। আপনিও চেষ্টা করতে থাকুন একসময় ভালো হবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু আমি আপনার সাথে একমত মেন্ডেলা আর্ট গুলো তৈরি করতে বেশ ধৈর্য এবং সময় লাগে। আর এর কারণে আপনি নিয়মিত এটা করতেও পারেন না। যাহোক আজকে আপনি যখন মেন্ডেল আর্ট তৈরি করেছেন আপনার এই আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কত সুন্দর করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একটি গাছ ও সেকড়ের মেন্ডেলা আর্ট আপনি তৈরি করেছেন। তৈরি আশপাশে আপনি খুব সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ম্যান্ডেলার আর্টটি দেখার জন্য এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে প্রচুর সময় ও ধৈর্যের প্রয়োজন হয় যার কারণে আমার এগুলো নিয়ে খুব একটা বসা হয় না ।আপনি চমৎকারভাবে একটি গাছও শেকড়ের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে খুবই চমৎকার লাগছে ।দারুন ভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমারও খুব একটা বসা হয় না। কিন্তু মাঝেমধ্যে সময় পেলে তখন করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়, ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি অনেক সময় ব্যবহার করে নিখুঁত নিখুঁত ফুলের মাধ্যমে এই ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনি গাছ ও শেকড়ের ম্যান্ডেলা আর্ট করার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে এটা দেখতে। আপনার কিন্তু অনেক দক্ষতা রয়েছে এটা বলতেই হচ্ছে। আপনার এরকম দক্ষতা মূলক কাজগুলো আমার খুব পছন্দের। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

আমার গাছ এবং শিকড়ের ম্যান্ডেলার আর্টটি দেখার জন্য এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে মেন্ডেলা আর্ট তৈরি করতে অনেক নিখুঁত বুদ্ধি এবং ধৈর্যের প্রয়োজন হয়। আমি বহুবার চেষ্টা করছি তবে ব্যর্থ হয়েছি।

আসলে মনের সৌন্দর্য না থাকলে কোন আর্ট তৈরি করা সম্ভব না।

যদিও অনেক দেরি লেগেছে তৈরি করতে তারপরে অনেক চমৎকার করে নিখুঁতভাবে শেয়ার করেছেন। স্যালুট আপনার ক্রিয়েটিভিটি কে

 3 years ago 

এই আর্টগুলো করতে আসলেই অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। কারণ অনেক সময় লাগে আঁকতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি গাছ ও গাছের শিকড়ের ম্যান্ডেলা আর্ট। আসলে যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট পোস্ট তৈরি করতে হলে অনেক বেশি সময় প্রয়োজন হয়। আপনি তো বেশি দারুণভাবে ম্যান্ডেলা আর্ট পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্টগুলো পোস্ট করতে অনেক বেশি সময় লাগে। তাছাড়া এগুলো আঁকতে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38