একটি থ্রিডি ইলিউশন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি ইলিউশন আর্ট শেয়ার করবো। থ্রিডি আর্ট এবং ইলিউশন আর্ট দুই ধরনের আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। ইলিউশন আর্ট কিছুটা ঝামেলার লাগে। কারণ এই আর্টগুলো কলম দিয়ে করতে হয়। এজন্য খুব সাবধানে এবং সময় নিয়ে আঁকতে হয়। তা না হলে ভুল হলে আর ঠিক করার উপায় থাকে না। তখন আবার প্রথম থেকে আঁকতে হয়।সবসময় থ্রিডি এবং ইলিউশন আর্ট আলাদা আলাদা ভাবে করি। তাই আজকে ভাবলাম যে দুই আর্ট এক সঙ্গে করি। প্রথম যখন এই ইলিউশন আর্ট গুলো করতাম তখন খুব কঠিন লাগতো। এখন করতে করতে অনেকটাই সহজ মনে হয়। খুব একটা ভুল হয় না। যাইহোক আজকে থ্রিডি ইলিউশন আর্টটি করার পর খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231120193916.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
কলম
স্কেল



প্রথমে সাদা কাগজের এক কোনায় একটি চারকোনা ঘর এঁকেছি। তারপর বাইরের দিকে আরও একটি ঘর এঁকেছি।


IMG20231120185952.jpgIMG20231120190155.jpg

এখন বাইরের দিকে ছোট ছোট করে ঘর এঁকেছি। তারপর এক ঘর ফাঁকা রেখে কালো রং করেছি।


IMG20231120190654.jpgIMG20231120191238.jpg

নিচের ঘর তিন ভাগ করেছি। তারপর চার কোনা থেকে স্কেল দিয়ে মেপে মেপে ঘুরিয়ে ইলিউশন আর্ট করেছি।


IMG20231120191422.jpgIMG20231120191757.jpg

IMG20231120192226.jpgIMG20231120192704.jpg

এখন উপরের ঘরটিতে ইলিউশন আর্ট করেছি। তারপর নিচের অংশে পেন্সিল দিয়ে কালো রং করেছি।


IMG20231120193305.jpgIMG20231120193604.jpg

পেন্সিলের রংটি ঘষে মিশিয়ে দিয়ে সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20231120193737.jpgIMG20231120193745.jpg

IMG20231120193811.jpg

IMG20231120193819.jpg

IMG20231120193859.jpg


এভাবে আমার থ্রিডি ইলিউশন আর্ট শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনার ইলিউশন আর্টগুলো আগেও দেখেছি। যথেষ্ট এক্সপার্ট আপনি এই আর্টে আপু। না হয় এতো সৃক্ষ্ম বিষয়গুলো ভুল করেন না। কলম দিয়ে আর্ট করা এমনিতেই রিস্কি। যায়হোক, আজকের থ্রিডি ইলিউশন আর্টটি চমৎকার হয়েছে। 🌼

 2 years ago 

ভাইয়া অনেকদিনের থেকে করতে করতে এখন অনেকটাই শিখে ফেলেছি। এজন্য খুব সহজেই করতে পারি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আর্ট পোস্ট গুলো দেখতে বরাবরই অনেক ভালো লাগে।তারমধ্যে যদি এরকম ইউনিক আর্ট হয় তাহলে তো কোনো কথায় নেই।আপু আপনি সবসময়ই অনেক সুন্দর এবং নতুন নতুন আর্ট শেয়ার করেন যা সবসময়ই অনেক ভালো লাগে।আজকের থ্রিডি ইলিউশান আর্ট টি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আর্ট পোস্টে ভিন্নতা আনলে সেগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাজটি দেখে যতটা সহজ মনে হচ্ছে, ততটাও সহজ না। এই আর্ট টি বেশ দারুন দক্ষতায় আপনি সম্পূর্ণ করেছেন।এত সুন্দর করে ডিজাইনটি করেছেন দেখতেও বেশ চমৎকার লাগতেছে। একদম মন মুগ্ধ করার মত ইলিউশন আর্ট ছিল। বেশ দারুন ভাবে সম্পন্ন করেছেন। এই কাজটির জন্য প্রশংসার দাবিদার। আপনার থ্রিডি ইলিউশন আর্ট বেশ সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ধরনের কাজ দেখলে খুব সহজ মনে হয়। কিন্তু করতে বসলে বোঝা যায় কতটা কঠিন। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কি যে কি সুন্দর হয়েছে আর্টটি।দেখে মনে হচ্ছে বেশ কস্টকর আঁকা। কিন্তু যারা ভালো পারে এ ধরনের আর্ট করতে তাদের কাছে বেশ সহজ। যেমন আপনার কাছে। বেশ সময় ও ধৈর্য নিয়ে আর্টটি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে। বেশ ভালো লেগেছে আজকের আর্টটি।

 2 years ago 

কিছুটা কষ্টকরতো বটেই আপু। কিন্তু এখন শিখে ফেলেছি জন্য খুব একটা কষ্ট লাগে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি বলতে আপু আপনার থ্রিডি আর্ট গুলো দুর্দান্ত হয়। আমি কিন্তু সব সময় আপনার আর্ট পোস্টগুলো দেখে থাকি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বেশ সুন্দরভাবে থ্রিডি ইলিউশন আর্ট করেছেন। বিশেষ করে দাগ গুলো খুব সমানভাবে দেওয়ার কারণে আপনার এই আর্ট আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট করতে গেলে কিন্তু অনেক সাবধানে করতে হয়। কারণ কখনো কখনো একটুর জন্য উপর ওয়ার্ড নষ্ট হয়ে যেতে পারে। যাইহোক এত সুন্দর একটি আর্ট করার জন্য।

 2 years ago 

আপনি সবসময় আমার আর্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি।

 2 years ago 

আপনার আজকের এই আর্ট একেবারে চোখে ধাঁধানো ছিল। যেটা দেখেই তো আমি জাস্ট মুগ্ধ হয়েছি। এই আর্টগুলো মেপে মেপে আঁকা লাগে। আর এগুলো আঁকতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময় আর ধৈর্য ধরে যদি আর্টগুলো না করা হয়, তাহলে সুন্দর হয় না এবং দেখতেও ভালো লাগেনা। আসলে প্রথম প্রথম সব কাজ কঠিন লাগে তবে করতে করতে সহজ হয়ে যায়। সুন্দর করে পুরো আর্টটি করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। এরকম থ্রিডি ইলিউশন আর্টগুলো সবসময় আশা করছি দেখব।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ওয়াও আপনার আর্ট দেখে তো চোখ ফেরাতে পারছি না এত সুন্দর ছিল। এ ধরনের আর্ট দেখতে এবং করতে দুটোই আমার অনেক বেশি ভালো লাগে।একটি থ্রিডি ইলিউশন আর্ট। আট করার সময় আপনার মনোযোগ সম্পন্ন আর্ট এর উপর ছিল দেখে বোঝা যাচ্ছে একদম নিখোঁজ ছিল ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট দেখে আপনি চোখ ফেরাতে পারছেন না জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

বেশ অসাধারণ আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। থ্রিডি ইলিউশন আর্ট দেখে ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। থ্রিডি ইলিউশন আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আপনার আর্ট করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। এত অসাধারণ থ্রিডি ইলিউশন আর্ট আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এই ধরনের আর্ট করতে কিছুটা দক্ষতার প্রয়োজন হয়। কারণ কলম দিয়ে সম্পূর্ণ আর্টটি করতে হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65824.46
ETH 1792.50
USDT 1.00
SBD 0.43