একটি মেহেদির ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো। এবার ঈদে অনলাইন থেকে একটি হারবাল মেহেদি কিনেছিলাম এই মেহেদিগুলো কোন রকম কেমিক্যাল ছাড়া তৈরি জন্য ডীপ ফ্রিজে রাখতে বলেছিল । তাই ডীপে রেখে দিয়েছিলাম। কিন্তু ঈদে বাড়ি যাওয়ার সময় ভুলে না নিয়ে চলে গিয়েছিলাম। তাই ঈদের পরে বাসায় এসে সবার মেহেদি দেওয়া দেখে আমিও হাতে মেহেদি দিয়েছি। মেহেদি দেওয়ার সময় বারবার ছবি তুলতে বিরক্তি লাগে সেজন্য আর ছবি তোলা হয়নি। তাই ভাবলাম যে ডিজাইনটি খাতায় এঁকে আপনাদের সঙ্গে শেয়ার করি। মেহেদি হাতে দেওয়ার পর খুব ভালো লাগছিল দেখতে। এজন্যই ডিজাইনটি শেয়ার করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


PhotoCollageMaker_20230508_210958422.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
মেহেদি



প্রথমে একটি হাত এঁকে নিয়েছি। নিচে লম্বা লম্বা দাগ দিয়েছি। তারপর তার নিচে পাতার মত এঁকেছি এবং ভিতরে গোল গোল ডিজাইন করেছি।


IMG20230503185947.jpgIMG20230503190136.jpg

উপরে গোল করে তিনটি দাগ দিয়ে ভিতরে বরফির মত এঁকেছি। তারপর একঘর ফাঁকা রেখে এক ঘর ভরাট করেছি।


IMG20230503190309.jpgIMG20230503190501.jpg

উপরের ঘরে লম্বা লম্বা দাগ দিয়েছি এবং তার সাইডে গোল গোল করে দাগ দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20230503190623.jpgIMG20230503190934.jpg

গোল দাগ গুলোর পাশে তিনের মত দাগ দিয়ে বাইরে পাতার মত এঁকেছি ।


IMG20230503191215.jpgIMG20230503191306.jpg

তারপর প্রতিটি আঙ্গুলে নিচের ছবির মত করে কিছু ডিজাইন করেছি।


IMG20230503191439_BURST000_COVER.jpgIMG20230503191754.jpg

সাইড দিয়ে লম্বালম্বি এবং আড়াআড়ি দাগ দিয়ে বক্সের মতো ঘর করেছি। তারপর প্রতি ঘরে একটি করে গোল ডিজাইন করেছি।


IMG20230503192005.jpgIMG20230503192510.jpg

সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230503192513.jpg


IMG20230503192610.jpg


কাগজে আঁকা ডিজাইনটি মেহেদি দিয়ে হাতে দিয়েছি।


IMG20230429234044.jpg


এভাবে আমার মেহেদির ডিজাইনটি আঁকা হয়ে গেল আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

মেহেদির ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

বাহ বেশ চমৎকার লাগলো আপু । প্রথমে খাতায় দারুন একটি মেহেদির ডিজাইন আর্ট করলেন । তারপর আবার সেটি হাতে পড়লেন সত্যিই চমৎকার হয়েছে । হুবহু একই রকম হয়েছে দুটি দেখতে । ভীষণ ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 3 years ago (edited)

না আপু আগে হাতে নিয়েছি তারপরে খাতায় এঁকেছি। এজন্য একই রকম হয়েছে দেখতে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মেহেদী আর্টি অনেক বেশি সুন্দর হয়েছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের সাথে বর্ণনা করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মেহেদির আর্টের ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর সাবলীল ভাষায় ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি অনেক দক্ষতার সহিত মেহেদী আর্ট করেছেন আমার খুব ভালো লেগেছে আপনার আর্ট দেখে।একটি মেহেদির ডিজাইন আর্ট। খাতায় ডিজাইন আর্ট এর মতই আপনি হাতের ডিজাইন আর্ট করেছেন। দেখে একদম স সেম মনে হচ্ছে তারপরও আপনার হাতের আটটা অসাধারণ ছিল।

 3 years ago 

ভাইয়া ডিজাইনটি আগে হাতে এঁকেছিলাম। ভালো লেগেছে জন্য খাতায় এঁকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাঝে মাঝে এত ভালো মেহেদী আর আমাদের মাঝে শেয়ার করেন যে নকশাগুলো দেখে সত্যি আমি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকি কিভাবে সম্ভব।।

আজকের মেহেদি ডিজাইনটি অসাধারণ হয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে।।
প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

 3 years ago 

আমার মেহেদির ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধাপগুলো সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাড়িতে যাওয়ার সময় মেহেদী নিয়ে যেতে ভুলে গেছেন।তাই কাল মেহেদী ডিজাইন করলেন হাতে।খুব সুন্দর লাগছে আপু।আপনি ডিজাইনটি একটি হাত এঁকে শেয়ার করলেন।এটা ভালোই করেছেন।কারন মেহেদী দেয়ার সময় বার বার ফটোগ্রাফি করা সত্যি ই বিরক্তিকর। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

হাত এঁকে শেয়ার করলে মেহেদির ডিজাইনগুলো বুঝতে সুবিধা হয়। এজন্যই হাত এঁকে শেয়ার করেছি আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো দেখছি কাগজে আঁকা মেহেদির ডিজাইনটি হাতের মধ্যে অঙ্কন করেছেন। হাতের মধ্যে অঙ্কন করার কারণে সত্যি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। হাতের ডিজাইন টা আমাকে একটু বেশি মুগ্ধ করেছে। এরকম মেহেদির ডিজাইনগুলো অঙ্কন করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখে বুঝতে পারছি। জাস্ট অসাধারণ ভাবে ফুটে উঠেছে মেহেদির ডিজাইন টা।

 3 years ago 

আপু কাগজে আঁকা ডিজাইনটি হাতে অঙ্কন করিনি। হাতের আঁকা ডিজাইনটি কাগজে অঙ্কন করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডিজাইন টি তো বেশ চমৎকার হয়েছে, আমি এবার ঈদে এমনেই ডিজাইনের মেহেদী পড়েছিলাম। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

আপনিও ঈদে এমন ডিজাইন করেছিলেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

জানেন তো আপু, আমি ভাবতাম যে কাগজে কলমে আঁকা এই ডিজাইনগুলো হয়তো বাস্তবে অতটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। বিশ্বাস করেন আমি আজ ভুল প্রমাণিত হয়ে গেলাম। শুধু সুন্দর বললে ভুল হবে, অসম্ভব সুন্দর লাগছে আপু। একদম অবাক গিয়ে গেছি সত্যি। এজন্যই আপনি বস 😉।

 3 years ago 

আজকে আমি হাতে প্রথমে মেহেদি নিয়েছি। তারপর ডিজাইনটি ভালো লাগার জন্য কাগজে এঁকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39