একটি ফুলের আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফুলের আর্ট শেয়ার করবো। আজকের ফুলের আর্টটি কলম দিয়ে করেছি। কলম দিয়ে যেকোনো ধরনের আর্ট করতে গেলে অনেক বেশি সাবধানে করতে হয়। যত বেশি সময় নিয়ে করা যায় তত বেশি নিখুত এবং সুন্দর হয়। কলম দিয়ে আর্ট করতে গেলে সাবধানে না করলে একবার ভুল হলে আর ঠিক করার উপায় থাকে না। আবার প্রথম থেকে আঁকতে হয়। এজন্য আজকে আমি ভিতরের ফুল এবং পাতাগুলোকে পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিয়েছি। তারপর কলম দিয়ে ডিজাইন করেছি। এর কারণে আমার একটু সুবিধা হয়েছে। আর্টটি সম্পূর্ণ করার পর দেখতে খুবই চমৎকার লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
স্কেল
প্রথমে চারকোনা একটি বক্স এঁকেছি। তারপর নিচের দিকে ঢেউয়ের মতো কিছু দাগ দিয়েছি এবং দাগের উপরে গোল গোল কিছু বলের মত এঁকে তার ভিতরে ডিজাইন করেছি।
এখন ঢেউগুলোর ভিতরে চিকন চিকন করে কলম দিয়ে দাগ দিয়েছি। এভাবে সব জায়গায় কলম দিয়ে দাগ দিয়েছে।
এখন পেন্সিল দিয়ে উপরে কিছু ফুলের মত এঁকেছি। ফুলের চারপাশ দিয়ে কিছু পাতা এঁকে তারপর রাবার দিয়ে পেন্সিলের দাগ গুলো মুছে কলম দিয়ে ফুলগুলো গাঢ় করেছি। ফুলের ভেতরের অংশে ছোট ছোট কিছু ডটের মত দিয়েছি।
পাতা গুলোকে কলম দিয়ে গাঢ় করেছি এবং পাতার বাইরের অংশে ভরাট করে দিয়েছি। তারপর সাইড দিয়ে আরো ছোট ছোট পাতার মত কিছু ডিজাইন করেছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবেই আমার ফুলটি আঁকা হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনার বিভিন্ন আর্ট পোস্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। একটি ফুলের খুব সুন্দর আর্ট করেছেন। যেটা আপনার অনেক বড় একটি দক্ষতা যেটা আমাদের মধ্যে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভালো লাগলো।
আমার আর্ট পোস্ট গুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
এমনিতেই কলম দিয়ে সরাসরি যেকোনো আর্ট করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রথমে যদি পেন্সিল দিয়ে করে তারপরে কলম দিয়ে করা হয় তখন অনেক সুন্দর হয়। আপনি অনেক সুন্দর করে একটা ফুলের আর্ট করেছেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনার করা এই আর্ট। নিখুঁতভাবে করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আর্টটি সাদা কালো হওয়ার কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
এজন্যই আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যাতে ভুল না হয়। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আপনার এই বুদ্ধিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো আপু।আর্ট করার আগে, মানে কলম দিয়ে আর্ট করার আগে পেন্সিল দিয়ে এঁকে নেন। কারণ কলম দিয়ে আর্ট করার পর যদি ভুল হয় কোনক্রমে তাহলে তো সেটা সংশোধন করা যাবে না। যদিও দেখেই বোঝা যাচ্ছে এটা করতে অনেক সময় লেগেছে এবং যথেষ্ট সুন্দর হয়েছে দেখতে।
আপনিও এই বুদ্ধি কাজে লাগাতে পারেন ভাইয়া। তাহলে খুব সহজেই আর্ট কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।
আমি তো মাঝখানে আর্ট করতে করতে থেমে গেছি আপু, কারণ পরীক্ষা ছিল। তবে খুব তাড়াতাড়ি হয়তো আবার আর্ট করা শুরু করব। যদিও এই বুদ্ধিটা আমার কাছে অনেক ভালো লাগলো যে কলম দিয়ে আর্ট করার আগে পেন্সিল দিয়ে আর্ট করে নিতে হবে। আপনার এই আর্ট করতে যে অনেক সময় লেগেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আপু। আর দেখতেও বেশ সুন্দর লাগছে।
আমিও আপু অনেকদিন পরপর আর্ট করতে বসি। আর একবার বসলে বেশ কয়েকটি করে রাখি। তা না হলে সব সময় সময় পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে।
কলম দিয়ে আর্ট করতে গেলে সত্যি অনেক সাবধানে আর্ট করতে হয়। আসলে একবার ভুল হয়ে গেলে সুধরানোর সুযোগ থাকে না আপু। আপনার সুন্দর এই আর্ট দেখে সত্যিই ভালো লাগলো। কলম দিয়ে আপনি অনেক সুন্দর করে এই আর্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। দেখতেও বেশ সুন্দর লাগছে।
ঠিক বলেছেন আপু কলমের আর্টগুলো ভুল হলে আর ঠিক করা যায় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক সুন্দর আর্ট করেছেন আপু আর ঢেউগুলোর ভেতরে চিকন করে কলমের দাগ দেওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার কাছেও মনে হয়েছে ঢেউ এর ভেতরে চিকন চিকন দাগ দেয়ার কারণে ঢেউগুলো আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি ফুলের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের আট দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে এত সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি কিছুই বুঝে পাইনা। আপনার তৈরি ফুলের নিচের ঢেউগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার ফুলের আর্টের নিচের ঢেউগুলো আপনারা সবচেয়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন আপনি । যত বেশি সময় নিয়ে আপনি আর্ট করবেন তত বেশি সুন্দর হবে। খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপনি। দেখতে খুব সুন্দর লাগছে। এধরনের আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আর্ট টি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু আর্ট এর ক্ষেত্রে যত সময় দেয়া যায় যত বেশি নিখুঁত এবং সুন্দর হয় ধন্যবাদ আপনাকে।
আপনার আর্ট গুলো আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি। এরকম আর্ট গুলো খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে করা লাগে। আপনি অনেক সুন্দর করে কলম দিয়ে এই ফুলের আর্ট করেছেন। আমিও আর্ট করার আগে প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করি, তারপরে কলম দিয়ে করি। কারণ কলম দিয়ে করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অন্য দিনের মতো এই আর্টটি ও খুব মনোমুগ্ধকর ছিল।
আপনি আমার আর্টগুলো পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য।