আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি আর্ট নিয়ে। বেশ কিছুদিন ধরে এই ইলিউশন আর্ট গুলোর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। সময় পেলে এই আর্টগুলো আঁকার চেষ্টা করছি। আর্টগুলোতে নতুনত্ব কিভাবে আনা যায় চিন্তা করতে করতে ভাবলাম যে যদি আগে কালার করা নেওয়া যায় কাগজটিকে তার উপরে এই আর্ট করলে কেমন লাগবে দেখতে। তাই আজকে ইলিউশন আর্ট করার আগে মোম রং দিয়ে রং করে নিয়েছি। তারপর আর্টটি করেছি। কিন্তু মোম রংয়ের কারণে কলম দিয়ে দাগাতে খুব কষ্ট হয়েছে। কারণ মোম রং এর উপরে কলমের দাগ ভালো মতো বসছিল না। অনেক সময় লেগেছে সেজন্য। আর্ট শেষ করার পরে দেখলাম যে আসলেই ভালো লাগছে। অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে এই আর্টের। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে শুরু করি।

প্রয়োজনীয় উপকরণ:
প্রথমে সাদা একটি কাগজ নিয়ে তার উপরে বিভিন্ন কালারের মোম রং দিয়ে ছবির মত করে রং করেছি ।
এখন একটি টিস্যু দিয়ে রং গুলোকে ভালোমতো ঘষে মিশিয়ে নিয়েছি।

একটি স্কেল দিয়ে ছবির মত বেশ কিছু ঘর একে নিয়েছি ।

এখন একটি স্কেলের সাহায্যে নিচের ছবিগুলোর মত করে তিনকোনা থেকে প্রতি ঘরে লম্বা লম্বা করে দাগ দিয়েছি ।
এভাবে প্রতিটি ঘরে তিনকোনা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে সবগুলো ঘর ভরাট করেছি। সবগুলো ঘর ভরাট করার পর নিচের ছবির মত হয়েছে ।
আর্টটি শেষ করার পর আমি আমার নামের সাইন করে দিয়েছি ।

কলম দিয়ে আর্টটি করার কারণে খুব ধীরে ধীরে করতে হয়েছে । যাতে ভুল হয়ে না যায়। এজন্য বেশ সময় লেগেছে আমার আজকে আর্টটি করতে ।

এভাবেই আমার আজকের আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
ধন্যবাদ
| Photographer | @tania |
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |



VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আপনি অনেক সুন্দর করে মোম রং করে তার উপর ইলিউশন আর্ট করেছেন। দেখে খুব ভালো লাগলো। এগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় । দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক টাইম দিয়ে এটি আর্ট করেছেন। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জী আপু মোম রঙের উপরে কালো কলমের দাগ বসছিল না। এজন্য একটু সময় লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আর্ট তো বুঝি না। তাই যা দেখছি মনে হচ্ছে আজ রবিবার নাটকের মত হিবিজিবি হিবিজিবি লাগছে।
এই আর্টগুলোর বিশেষত্ব একটু হিজিবিজি। যার কারণে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
এই ধরনের অংকন আমি প্রথম দেখছি আপু।খুব ইউনিক লাগলো ব্যাপার খানা অনেক পরিশ্রম এর বিষয় এটা।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও নতুন নতুন শিখছি। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার আর্টটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা করতে অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে অর্টটি সম্পূর্ণ করেছেন। আর এটা দেখতে অনেক সুন্দর হয়েছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
জি আপু কলম দিয়ে করতে হয় জন্য ধীরে ধীরে করতে হয়। একবার ভুল হলেই শেষ। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
ছবিটা দেখে যতটা সহজ মনে হলো ততটা সহজ নয়। ভেতরে অনেক কাজ আছে। মনে হলো বেশ কিছু বুদ্ধির খেলাও আছে। যদিও আমার মাথার ওপর দিয়ে গেল আপাতত। আপনিও এভাবে চেষ্টা করে যান, আমিও দেখতে থাকি ,, আশা করি অনেকটাই বুঝে যাব একটা সময়। ধন্যবাদ আপু।
জানি দেখতে দেখতে আপনিও একসময় শিখে যাবেন। তারপর আপনিও একদিন এঁকে দেখাবেন। সেই অপেক্ষায় রইলাম।
আপু আর্টটি অনেক সুন্দর হয়েছে। ইলিউশন আর্ট অনেক কঠিন। খুব মনযোগ দিয়ে আর্টটি করতে হয়। কমিউনিটিতে আরো কয়েকজনকে দেখলাম এমন আর্ট করতে। বাস্তব জীবনে এমন কিছু দেখি না। ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া এই আর্ট গুলো খুবই কঠিন। মনোযোগ সহকারে না করলে ভুল হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
মোম রং করে তার উপর ইলিউশন আর্টটি অসাধারণ হয়েছে। আমি কখনো এধরণের আর্ট করি নি।তবে বুঝতে পারছি অনেক ধৈর্য আর মনোযোগ না দিলে এ ধরনের আর্ট সম্ভব না।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
এই আর্টগুলো কলম দিয়ে করতে হয় জন্য অনেক বেশি মনোযোগ সহকারে করতে হয়। তা না হলে ভুল হয়ে গেলে আর ঠিক করার উপায় নেই। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।