মিকি মাউসসহ একটি ম্যান্ডেলার আর্ট
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট দিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করবো। আর্টের ভিন্নতা আনার জন্য আমি উপরে একটি মিকি মাউস এঁকেছি। এই মিকি মাউসগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মিকি মাউসের নিচে ম্যান্ডেলার আর্টগুলো করার কারণে আরো বেশি চমৎকার লাগছে। ম্যান্ডেলার আর্ট বিভিন্ন ধরনের হয়। তাছাড়া এই আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় নিয়ে নিখুঁতভাবে করা যায় তত বেশি সুন্দর হয়। মাঝেমধ্যে এর ভিতর ডিজাইনগুলো করতে গিয়ে বিরক্তি চলে আসে। তারপর আবার ঠান্ডা মাথায় শেষ করতে হয়। কিন্তু করার পরে দেখতে খুব ভালো লাগে। আশা করি আজকের ম্যান্ডেলার আর্টটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
স্কেল
কম্পাস
প্রথমে একটি মিকি মাউস এবং তার হাত পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপর কলম দিয়ে গাঢ় করেছি এবং কিছু কিছু জায়গায় কালো রং করেছি।
এখন কম্পাস দিয়ে বেশ কিছু অর্ধবৃত্ত এঁকেছি। তারপর স্কেল দিয়ে ভিতরে লম্বা লম্বা দাগ দিয়েছি।
এখন প্রতিটি ঘরে বিভিন্ন রকমের পাতা, ফুল এবং ভরাট করে ডিজাইন করেছি। নিচে পর্যায়ক্রমে ছবিগুলো দিয়ে দিলাম।
সর্বশেষের ঘরে আরো কিছু ডিজাইন করে আর্টটি শেষ করেছি।
তারপর আমার নামের সাইন করে দিয়েছি।
এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপনি একদম ঠিক বলেছেন আপু, ম্যান্ডেলা আর্টটির উপরে মিকি মাউস এঁকে দেওয়ার কারণে সেটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট করতে সত্যি অনেক ধৈর্য্যের প্রয়োজন হয়, আপনি অনেক ধৈর্য্য সহকারে আর্টটি সম্পন্ন করেছেন দেখে ভালো লাগলো আপু।
ঠিক বলেছেন আপু, মিকি মাউসটি এঁকে নেয়ার কারণে আর্টটি আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।
শুধু মিকি মাউস নয় যেকোনো কিছুর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। অনেক সুন্দর উঠেছেন দেখতে চমৎকার লাগছে। সুন্দর ম্যান্ডেলা আর্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া যে কোন কিছুর ম্যান্ডেলা আর্ট করলেই দেখতে সুন্দর লাগে এজন্যই তো সময় লাগলেও ম্যান্ডেলা আর্টগুলো করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।
ম্যান্ডেলা আর্ট করতে সময়ের প্রয়োজন হয় সাথে প্রয়োজন হয় ধৈর্য ও দক্ষতার। আর সবকিছুর সমন্বয় ঘটলে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট উপহার দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য।
ধৈর্য না থাকলে ম্যান্ডেলা আর্ট করা সম্ভবই না। কারণ এত ছোট ছোট আর্ট অনেক ধৈর্য নিয়ে করতে হয়। ধন্যবাদ আপনাকে।
মিকি মাউসসহ একটি ম্যান্ডেলার আর্ট খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করলেন। আপনার চিত্র অংকন দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আমার আর্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
মিকি মাউস আমার অনেক পছন্দের একটি কার্টুন। আজকে আপনি খুবই সুন্দরভাবে একটি মিকি মাউজ আর্ট করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে মিকি মাউসের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
মিকি মাউস আপনার অনেক পছন্দের কার্টুন জেনে ভালো লাগলো। এর জন্যই তো আর্টটি আপনার কাছে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
যেকোনো মেন্ডেলা আর্ট তৈরি করতে অনেক সময় লাগে এবং এটি খুব কষ্টসাধ্য। কিন্তুু মেন্ডেলা আর্টগুলো তৈরি করার পরে দেখতে ভীষণ ভালো লাগে। কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে। আপনি আজকে মিকি মাউসহ খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মেন্ডেলা আর্ট এর প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এবং খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া এরকম আর্ট গুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ম্যান্ডেলা আর দেখতে তো আমার কাছে খুবই ভালো। আর আপনার তৈরি মিকি মাউসের সাথে ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে আপু। যদিও আমি তেমন একটা ম্যান্ডেলা আর্ট করতে পারিনা। তবে অন্যদের আর্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট এর প্রতিটি ধাপ অনেক ভালো লাগছে আপু।
ভাইয়া এ আর্ট গুলো খুবই সহজ সময় নিয়ে করলে আপনিও করতে পারবেন। চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর একটা দক্ষতা মূলক কাজ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি মিকি মাউস সহ একটি ম্যান্ডেলার আর্ট করেছেন অনেক সুন্দর ভাবে। আমার কাছে আপনার এই ম্যান্ডেলা আর্ট অসম্ভব ভালো লেগেছে দেখতে। আপনি অনেক নিখুঁত ডিজাইন করেছেন যার কারণে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। আপনি উপস্থাপনাটাও খুব সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যি আপু আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
ম্যান্ডেলার আর্টের ডিজাইনগুলো যত নিখুঁত হবে আর্টটি তত বেশি সুন্দর লাগবে। আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আমি ম্যান্ডেলা আর্ট করতে খুব পছন্দ করি, আর ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। খুবই সুন্দর করে আপনি ম্যান্ডেলা আর্ট টা সম্পূর্ণ করেছেন। সাদা মিকি মাউসটা আপনি অনেক সুন্দর করে। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর করে একটি শেয়ার করেছেন। যা দেখলে যে কেউ খুব সহজে এটা অংকন করতে পারবে বলে আমি মনে করি।
আপনিও ম্যান্ডেলার আর্ট করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।