একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করব। আজকের থ্রিডি আর্টের নাম কি দিব তাই বুঝতে পারছিলাম না। কিছু কিছু থ্রিডি আর্টগুলো এমন হয় যে সেগুলোর নাম কি হবে তা বুঝে ওঠা মুশকির। আজকের থ্রিডি আর্টটি অনেকটা রাস্তার মতো বলতে পারেন। আবার রাস্তা বললাম না এইজন্যই যে অনেকে ভাবতে পারেন যে এরকম রাস্তা হলে তো লোকজন গাড়ি নিয়ে এক্সিডেন্ট করবে। রাস্তার মাঝখানে যদি এমন উঁচু নিচু থাকে। যাই হোক আপনারা আজকের থ্রিডি আর্টটির একটি নাম ভেবে নিয়েন। কিন্তু থ্রিডি আর্টটির নাম দিতে না পারলে কি হবে আঁকার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব ভালোভাবে থ্রিডি বোঝা যাচ্ছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20220914205710.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
কলম
স্কেল
কাঁচি



প্রথমে স্কেল দিয়ে লম্বা করে কিছু দাগ দিয়েছি। তারপর সাইডে নিচের ছবির মত দাগ দিয়েছি।


IMG20220914202219.jpgIMG20220914202546.jpg

এখন দুই সাইডে বক্সের মতো করে এঁকেছি। তারপর মাঝখান দিয়ে স্কেল দিয়ে লম্বা লম্বা করে দাগ দিয়েছি।


IMG20220914202627.jpgIMG20220914203149.jpg

দুই সাইড দিয়ে স্কেল দিয়ে আরো লম্বা লম্বা দাগ দিয়েছি।


IMG20220914203345.jpgIMG20220914203512.jpg

এখন কলম দিয়ে একটি ঘর ফাঁকা রেখে আরেকটি ঘর কালো রং করেছি। এভাবে সবগুলো ঘর রং করেছি।


IMG20220914204240.jpgIMG20220914204923.jpg

তারপর পেন্সিল দিয়ে ভিতরে কিছু কিছু অংশ কালো রং করেছি এবং হাত দিয়ে ঘষে মিশিয়ে দিয়েছি।


IMG20220914205233.jpg


IMG20220914205318.jpg


সবশেষে আমার নামের সাইন করেছি। নামের সাইন করার পর মনে হল যে আরো কিছু কিছু অংশে কালো পেন্সিলের কাজ করার দরকার। তারপর পেন্সিল দিয়ে আরো কিছু কিছু অংশে কালো করেছি।


IMG20220914205508.jpg


IMG20220914205618.jpg


IMG20220914205740.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আজকের আর্টের প্রতিটি ধাপ দেখে মনে হচ্ছে যে খুব সহজে আর্টটি করা গিয়েছে। কিন্তু আজকের আর্টটি আমি দুইবারে কমপ্লিট করেছি। প্রথমে একবার করার পরে ঢেউগুলো মিলছিল না। পরে আবার নতুন করে প্রথম থেকে এঁকে মিলাতে পেরেছি। তাছাড়া পেন্সিলের ছোট ছোট অনেক কাজ করেছি সেগুলো আসলে ছবির মাধ্যমে বোঝানো সম্ভব হয়নি। যাই হোক আশা করি আজকের আর্টটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আপনার থ্রিডি আর্ট চমৎকার হয়েছে। এক কথায় অসাধারণ একটি আর্ট করেছেন। আমার কাছে এরকম অসাধারণ থ্রিডি আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। যদি ও কখনো নিজে থ্রিডি আর্ট করিনি। আর্ট টি থ্রিডি আর্ট হিসেবে খুবই সুন্দর করে আপনি ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে একটা আর্ট কে থ্রিডি রুপ দেওয়ার জন্য অনেকটা সময় লাগে। এই আর্টগুলো করতে অনেক সময় লাগে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সামনে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনিও থ্রিডি আর্ট করার চেষ্টা করে দেখতে পারেন। খুব একটা কঠিন না সহজে পেরে যাবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

থ্রিডি আর্ট দেখে খুবি ভালো লেগেছে। আপনার অংকন দেখে আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 3 years ago 

আমার থ্রিডি আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে অনেক সময় ব্যবহার করে আজকের এই থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। এরকম থ্রিডি গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখে বুঝতে পারছি এটি অংকন করতে আপনার অনেক সময় লেগেছে। এরকম নিখুঁত কাজগুলো যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। বর্ণনা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। যা দেখে যে কেউ খুব সহজে এটি অংকন করতে পারবে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম থ্রিডি আর্ট গুলো করতে অনেক সময় লাগে। কিন্তু ছবি দেখে বোঝা যায় না যে এত সময় লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার থ্রিডি আর্ট আমার বরাবরই খুব ভাল লাগে। আজও খুব সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এই ধরনের আর্ট করতে সময় এবং ধৈর্য দুটোই দরকার। আপনি খুব নিখুঁতভাবে থ্রিডি আর্ট সম্পন্ন করেছেন। দেখতে খুব ভালো লাগছে। আমি এই আর্টের একটি নাম দিচ্ছি জাস্ট আমার ইমাজিনেশন থেকে ন্যারো জেব্রা প্যাসেজ। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার থ্রিডি আর্টগুলো আপনি দেখেন এবং আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার নামটিও আমার কাছে খুবই ভালো লেগেছে । আগে জানলে এই নামই দিতে পারতাম ভাইয়া । ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

এরকম নিখুঁত কাজগুলো দেখতে কার কাছেই না ভালো লাগে। আমার কাছে এই আর্টগুলোতে অঙ্কন করতে যেমন ভাললাগে দেখতেও তেমনই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে অনেক সময় ব্যবহার করে আজকে থ্রিডি আর্ট অঙ্কন করে ফেলেছেন দেখছি। থ্রিডি আর্ট গুলো কিন্তু একেবারে মন ছোঁয়া হয়। অসম্ভব ভালো ছিল আপনার আজকের এই থ্রিডি আর্ট অংকন।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্টগুলো দেখলে আসলেই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি থ্রিডি চিত্র প্রস্তুত করেছেন।।। চিত্রের নাম রাস্তা দিলেও খারাপ হতো না কেননা আমাদের এদিকে এমন রাস্তা ও আছে।। তাই আমি মনে মনে এটি রাস্তার থ্রিডি চিত্রই কিন্তু ভেবে নিলাম 🤭🤭🤭
চিত্র প্রস্তুতের ধাপগুলো খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

এত উঁচু-নিচু রাস্তা দিয়ে কিভাবে চলাফেরা করেন? আপনাদের রাস্তা দেখলে তো এটার নাম রাস্তাই দিতে পারতাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

কিছু করার নেই আপু এলাকার মানুষ কষ্ট করে হলেও এ পাশ দিয়ে চলাচল করে একটাই মাত্র রাস্তা তাছাড়া কোন উপায় নেই।। আর আমাদের জনপ্রতিনিধিরা তার টাকা খেয়ে আরামে ঘুমায়।।

 3 years ago 

আসলেই কিছু কিছু জিনিস আছে যেগুলোর নাম দেয়া খুবই মুশকিল। নাম না পেলেও আপনার আঁকা থ্রিডি আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর থ্রিডি আর্ট করার প্রক্রিয়াটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে খুঁজে পাচ্ছিলাম না যে আজকের থ্রিডি আর্টটির কি নাম দিব। তাই আর নাম দেওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আপু আপনি যদি এই থ্রিডি অংকনের নাম রাস্তা দেন তাহলে আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন আপনার নামে কেস হতে পারে হা হা। কারণ এরকম যদি রাস্তা হয় মানুষ যখন তখন অ্যাক্সিডেন্ট করবে আর মারা যাবে হাহাহা সুতরাং আগে থেকেই সাবধান করে দিলাম যদিও আপনি আগে থেকেই সতর্ক ছিলেন রাস্তার নাম দেননি। যাইহোক আপু খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর থ্রিডি অংকন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি আগে থেকে সাবধান হয়েই এই আর্টটির নাম রাস্তা দেইনি। কারণ বিপদে পড়ার সম্ভাবনা ছিল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার থ্রিডি আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

থ্রিডি আর্টের ধাপ গুলো সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38