ডট দিয়ে একটি ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।


আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে জ্যামিতিকভাবে একটি ফুলের আর্ট শেয়ার করব। জ্যামিতিকভাবে এই ফুলের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। কারণ প্রতি হাফ সেন্টিমিটার পর পর ডট দিতে হয়। তারপর সেই ডটগুলোকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল আঁকতে হয়। কিন্তু এই ফুলগুলো আঁকার পর দেখতে খুবই ভালো লাগে। আজকের ফুলটি আঁকার সময় আমি বিভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করেছি। বিভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করার কারণে ফুলটি আরো বেশি আকর্ষণীয় লাগছে। বিশেষ করে ডট দেওয়ার সময় অনেক ধৈর্য সহকারে মেপে মেপে ডট গুলো দিতে হয়। তা না হলে ফুলটির শেপ আসে না। আজকের ফুলটি কাছ থেকে এত ভালো বোঝা না গেলেও মোবাইলটি একটু দূরে ধরলে ফুলটি খুব সুন্দর লাগে দেখতে। আপনারা একটু দূর থেকে মোবাইল ধরে ফুলটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন লাগছে। আজকের ফুলটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


IMG20230227204542.jpg



প্রয়োজনীয় উপকরণ:

পেন্সিল

রাবার

কম্পাস

স্কেল

সাইন পেন



IMG20230227202931.jpgIMG20230227202938.jpg

প্রথমে একটি বৃত্ত এঁকেছি তারপর স্কেল দিয়ে বৃত্তের ভিতরে বেশ কয়েকটি দাগ দিয়েছি। তারপর সম্পূর্ণ আর্টটি সাইনপেন দিয়ে গাঢ় করে নিয়েছি।


IMG20230227203229.jpgIMG20230227203437.jpg

এখন একটি স্কেল দিয়ে প্রতি হাফ সেন্টিমিটার পর পর একটি করে ডট দিয়েছি সম্পূর্ণ আর্টটির উপরে। তারপর একদম উপরের ডান পাশের ডট থেকে নিচের বাম পাশের ডটের সঙ্গে মিলিয়ে লম্বা করে দাগ দিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে হবে।


IMG20230227203529.jpgIMG20230227203702.jpg

এভাবে ঘুরিয়ে দাগ দিলে একটি ঘর পূর্ণ হবে। তারপর অন্য আরেকটি কালারের সাইন নিয়ে একই রকম ভাবে আরেকটি ঘর পূর্ণ করতে হবে।


IMG20230227203928.jpgIMG20230227204312.jpg

একই রকম ভাবে বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে সবগুলো ঘর পূর্ণ করেছি।


IMG20230227204425.jpg


IMG20230227204452.jpg


সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230227204504.jpg


IMG20230227204509.jpg


এভাবে আমার জ্যামিতিক ফুলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

আসলেই এরকম ডট দিয়ে ফুল আঁকতে হলে অনেক হিসাব-নিকাশ করে আঁকতে হয়। একটু এদিক ওদিক হলেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।আপনিতো ডট দিয়ে খুব সুন্দর একটি ফুল অংকন করেছেন একটুও ভুল হয়নি খুব নিখুঁত লাগছে দেখতে। আমার কাছে ভালো লাগলো দেখতে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এরকম ডট দিয়ে ফুল আঁকতে গেলে অনেক বেশি সময় এবং হিসাব-নিকাশ করতে হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর চোখ ধাঁধানো কালারফুল নজর কাড়ানো একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।।
আমি মাঝে মাঝে আপনার চিত্র প্রস্তুত এর নতুন নতুন আইডিয়া এবং ইউনিক চিন্তা-ভাবনা দেখে মুগ্ধ হয়ে যায়।।
ধন্যবাদ

 3 years ago 

আসলেই এরকম আর্ট গুলোতে চোখ ধাঁধিয়ে যায় । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু ফুলটি দেখতে ৷ বিশেষ করে বিভিন্ন কালারের সাইন পেন ব্যাবহার করায় ফুলটি আরো বেশি সুন্দর লাগছে ৷ নিখুঁত ভাবে আর্টটি করেছেন এবং আমাদের দেখিয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

বিভিন্ন কালারগুলো দিয়ে এই আর্টগুলো
করলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু ফুলের আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কালার করাতে আরো বেশি ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কালারফুল সাইনপেন ব্যবহার করার কারণে ফুলটি আমার কাছেও মনে হয়েছে যে বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডট দিয়ে একটি ফুলের আর্ট অসাধারণ হয়েছে। এই চিত্র অংকন গুলো দেখে খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার ডট দিয়ে ফুলের আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

ডট দিয়ে খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপনি। দেখতে ভীষণ সুন্দর লাগছে। বিভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করাতে ফুলটি আরো বেশি আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর ও নিখুঁতভাবে আজকের এই আর্ট সম্পূর্ণ করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই আর্টগুলো যত বেশি নিখুঁত হয় দেখতে তত বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডট দিয়ে অনেক সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ডট দিয়ে এরকম ফুলের আর্ট গুলো দেখতে আসলেই ভালো লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ডট এর মাধ্যমে দারুন একটি আর্ট করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। আসলে এই জাতীয় আর্ট গুলো করার মধ্যে অন্যরকম একটি দক্ষতা কাজ করে থাকে। যাদের সু দক্ষতা রয়েছে এই বিষয়ে তারা অবশ্য খুব সহজেই পেরে যায়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম আর্ট গুলো করলে অনেক বেশি মনোযোগ বৃদ্ধি পায়। কারণ ছোট ছোট ডটগুলো দেখে দেখে আর্ট করতে হয়। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

একেবারে চোখ ধাঁধানো আর্ট ছিল এটি। আপনার এরকম একটা চোখ ধাঁধানো আর্ট দেখে আমিতো একেবারেই মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। বিভিন্ন রকমের রঙিন কলম ব্যবহার করে এই আর্টটি সম্পূর্ণ করার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। এরকম আর্টগুলো করতে অনেক সময় লেগে যায়। নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটে এই কাজগুলোর মাধ্যমে।

 3 years ago (edited)

এই আর্টটি কাছ থেকে দেখার থেকে দূর থেকে দেখলে বেশি ভালো লাগে। দূর থেকে দেখলে আরো বেশি চোখ ধাঁধিয়ে যায়। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37