একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_0899.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।আজকের ডিজাইন টা অনেক সহজ ও সুন্দর।কতগুলো ফুল ও পাতা দিয়ে আমার আজকের এই অংকনটি সম্পন্ন করেছি।এভাবে ফুল ও পাতা দিয়ে ডিজাইনগুলো করতে আমার খুব ভালো লাগে। হাতের তালুতে বা পিছনের দিকে এঁকে উপরের দিকে লম্বা অংশটুকু একটি আঙ্গুলে এঁকে নিলে খুবই সুন্দর লাগবে দেখতে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_9659.jpeg

আর্টটি তৈরি করতে যা যা লেগেছে।

IMG_0871.jpeg

প্রথমে ছোট্ট করে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_0872.jpeg

এরপর বৃত্তটির চারিপাশে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।এরপর বৃত্তটির মাঝখানে আরো ছোট্ট একটি বৃত্ত এঁকে ভরাট করে নিয়েছি।

IMG_0873.jpeg

এরপর পাপড়ি গুলোর চারিদিকে এভাবে কতগুলো পাতা এঁকে ভেতরের দিকে এভাবে ডট ডট করে ডিজাইন করে একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_0874.jpeg

এরপর ফুলটির নিচে ও উপরের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_0875.jpeg

এরপর ফুলটির ডান সাইডে এভাবে আরো একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_0877.jpeg

এরপর ওই ফুলটির চারিদিকে এভাবে ছোট ছোট কতগুলো ফুল, পাতা ও একই রকমের আরও একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_0878.jpeg

এরপর ওই ফুলটির উপরের দিকে আরো দুটি পাতা ও একটি ছোট্ট ফুল এঁকে নিয়েছি।

IMG_0879.jpeg

IMG_0880.jpeg

IMG_0881.jpeg

এরপর এভাবে আরো দুই তিনটি ধাপ অঙ্কন করে আমার অঙ্কন সম্পন্ন করেছি।

IMG_0882.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট অঙ্কন করেছেন। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে পরবর্তীতে চারপাশে পাপড়ি অঙ্কন করে পর্যায়ক্রমে পুরোপুরি সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন। প্রতি সপ্তাহে এরকম সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মেহেদি ডিজাইনের আর্ট এক কথায় দারুন হয়েছে। আপু এ পর্যন্ত আপনার মেহেদি ডিজাইনের আর্ট অনেক দেখেছি। যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। এধরনের কাজ গুলো শেয়ার করে আমাদের কে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার শেয়ার করা মেহেদি ডিজাইন আর্টটি দারুন হয়েছে।নানা রকমের ফুল আর পাতার সংমিশ্রণে দেখতে খুব সুন্দর হবে হাতে দিলে।ডিজাইনটি আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই মেহেদি ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ডিজাইনটি মেহেদী দিয়ে হাতে পড়লে অনেক সুন্দর দেখাবে। ডিজাইন টি করার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

ওয়াও আপু আপনি খুবই সুন্দর করে একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন খাতার মধ্যে। সব সময় খাতার মধ্যে সুন্দর সুন্দর নিখুঁত মেহেদির ডিজাইনগুলো অঙ্কন করে থাকেন আপনি। যেগুলো অনেক সুন্দর হয়। এই ডিজাইনটা যদি হাতের মধ্যে অঙ্কন করা হয় মেহেদি দিয়ে, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে। সুন্দর করে পুরো ডিজাইন টা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার মেহেদি ডিজাইন আর্টটি খুবই চমৎকার হয়েছে ।এভাবে হাতে লাগালে দেখতে খুবই আকর্ষণীয় দেখাবে। দারুন আর্ট করেছেন, দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও মেহেদির ডিজাইনটি দেখে ভাবছি উপরের লম্বা অংশটি একটি আঙ্গুলের মধ্যে দেওয়া হবে আর বাকি অংশটুকু হাতে রাঙানো হবে। মেহেদির ডিজাইনটি অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

আপু আপনার মেহেদি ডিজাইনের আর্ট গুলো দেখতে সবসময়ই দারুণ লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। এই ধরনের মেহেদি ডিজাইন হাতে পরলে দেখতে সত্যিই খুব সুন্দর লাগবে। সামনে তো ঈদ আসছে এবং ঈদের সময় অনেকেই এই মেহেদি ডিজাইন হাতে পরতে পারবে। যাইহোক এতো চমৎকার মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

যদিও মেহেদির ডিজাইন সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, তবে সুন্দর লাগে সেগুলো দেখতে। সব সময় আপনি সুন্দর সুন্দর নিখুঁত ডিজাইন করেন যেগুলো খুবই দারুণ লাগে। আজকের এই ডিজাইনটা অনেক সুন্দর ছিল।বিশেষ করে ফুলের সমন্বয়ে এটা আঁকার কারণে বেশি সুন্দর লাগতেছে। আমার মনে হয় এটা হাতে আঁকলেও সুন্দর লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করেন। আপনার প্রতিটা ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই ডিজাইন খুব সুন্দর হয়েছে। ঠিক বলেছেন আপু এই ডিজাইন হাতের তাল কিংবা পিছন দিক থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত মেহেদি দিয়ে দিতে পারলে দেখতে বেশ সুন্দর দেখাবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38