একটি মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_5371.jpeg

আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।আর্ট করার সময় পাচ্ছি না, প্রায়ই বাইরে যাওয়া হচ্ছে।যখন সময় পাই তখন ঘরের কাজ করতে করতে দিন যায়।এই আর্ট টি অনেক দিন আগে করে রেখেছিলাম তাই আজকে পোস্ট করে ফেললাম। আজকের মেহেদি আর্টটি করেছি তিনটি ফুল এবং কতগুলো পাতা দিয়ে। সাধারণত ছোট ছোট ফুল দিয়ে কোন মেহেদি ডিজাইন করলে আমার কাছে বেশি ভালো লাগে। তাই এ ধরনের আর্ট গুলো আপনাদের সাথে বেশি শেয়ার করে থাকি। এই আর্টটি অনেক সহজ, যে কেউ খুব সহজেই হাতে পড়ে ফেলতে পারবে। হাতে পড়লে খুবই চমৎকার লাগবে। আশা করি আর্টটি আপনাদের ভালো লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে বর্ণনা করে দিয়েছি। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_4812.jpeg

IMG_5154.jpeg

প্রথমেই একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_5155.jpeg

এরপর ওই বৃত্তের মাঝখানে ছোট ছোট অনেকগুলো বৃত্ত দিয়ে ভরাট করে তাকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_5156.jpeg

এরপর ঐ বৃত্তটির চারিপাশে ছোট ছোট পাপড়ির মতো এঁকে নিয়েছি।

IMG_5157.jpeg

এরপর ওই পাপড়িগুলোর চারিপাশে অনেকগুলো পাতার মতো এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_5158.jpeg

IMG_5159.jpeg

এরপর ফুলটির এক সাইডে কতগুলো পাতা এবং নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_5160.jpeg

IMG_5161.jpeg

এরপর উপরের দিকে একইভাবে একটি ফুল এবং পাতা এঁকে ডিজাইন করে নিয়েছি।

IMG_5162.jpeg

IMG_5163.jpeg

IMG_5164.jpeg

এরপর উপরের দিকে আরও একটি ফুল এঁকে এভাবে ক্রমান্বয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_5165.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করি হাতের মধ্যে মেহেদি অঙ্কন করতে। যদিও ঈদের সময় ছাড়া মেহেদী হাতের মধ্যে পড়া হয় না, তবে আমার অনেক ভালো লাগে মেহেদি পড়তে। আমি সব সময় খুব নিখুঁতভাবে ডিজাইনগুলো করে থাকেন যেগুলো অনেক সুন্দর হয়। আর এই ডিজাইন টা হাতের মধ্যে অঙ্কন করলে আমার মনে হয় দেখতে অনেক সুন্দর লাগবে। এ ডিজাইনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। উপস্থাপনা দেখে অঙ্কন করার চেষ্টা করব সময় পেলে।

 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে ন্যায় এ সপ্তাহে দারুন একটি মেহেদী ডিজাইন এর আর্ট করেছেন। আপনার তৈরি আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর্ট তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু বরাবরের মত আপনি আজও বেশ সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা আজকের মেহেদী আর্টটি দেখে মনে হচেছ যে যে কেউ চাইলেই মেহেদী ডিজাইনটি সহজেই হাতে পড়ে নিতে পারবে । এত সুন্দর করে ছোট ছোট ফুলের মেহেদী ডিজাইনটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার মেহেদী ডিজাইন গুলো আমার খুবই ভালো লাগে। আসলেই ঠিক বলেছেন ছোট ছোট ফুল দিয়ে ডিজাইন গুলো করলে আরো বেশি ভালো লাগে যেনো। আপনার আগের করা অনেক ডিজাইন আমার পছন্দ হয়েছিলো। বিয়ের পর বউ রে দিয়ে এগুলো করাবো আমি। হেহেহে।

 3 years ago 

আপনি খাতার মধ্যে সবসময় অনেক সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন অংকন করে থাকেন, এবং আমাদের মাঝে সেগুলো শেয়ার করে থাকেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনার করা এই মেহেদির ডিজাইনগুলো দেখতে‌। ফুল এবং পাতার মাধ্যমে এই মেহেদির ডিজাইনটা করা হয়েছে। আপনি এটি নিখুঁতভাবে করেছেন দেখে অনেক বেশি সুন্দর লাগছে। আর যে কেউ কিন্তু এটা অঙ্কন করে নিতে পারবে উপস্থাপনা দেখে।

 3 years ago 

আপু অনেকদিন পর আপনার মেহেদি ডিজাইন আর্ট দেখতে পেলাম।খুব সুন্দর হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য যে কেউ দেখে এঁকে নিতে পারবে।আর ডিজাইনটি ঠিক মতো দিলে হাতে বেশ ভালোই লাগবে। অনেক ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন করেছেন আপনি৷ এর সকল ধাপগুলো আমার খুবই পছন্দ হয়েছে৷ এই ধাপ গুলো খুবই ভালোভাবেই বোঝা যাচ্ছে৷ এই ধাপগুলি অনুসরণ করে নতুন একটি আর্ট খুবই ভালো ভাবে তৈরি করা যাবে৷ আপনার খাতার মধ্যে যদি এই আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে এটি হাতের মধ্যে অংকন করার চেষ্টা করব৷

 3 years ago 

ঠিক বলেছেন আপু ছোট ছোট ফুল দিয়ে মেহেদির ডিজাইন করলে সেই মেহেদির ডিজাইনটি আরো বেশি চমৎকার লাগে। আপনার আজকের মেহেদির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। ফুলের কারণে আরো বেশি ভালো লাগছে। সব সময় আপনার মেহেদির ডিজাইনগুলো ইউনিক হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করেছেন তো আপু আপনি। সিম্পল এবং ছোট ছোট মেহেদী ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এমন ডিজাইনগুলো হাতে দিলে হাত গুলো অনেক সুন্দর দেখায়। কলম দিয়ে খাতার মধ্যে সুন্দর এই মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আশা করি আপু ভালো আছেন? আজ আপনি আমাদের মাঝে খুবই চমৎকার মেহেদি ডিজাইন এর আর্ট উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার মেহেদি ডিজাইন এর আর্ট খুবই নিখুঁত এবং দুর্দান্ত হয়েছে। আর্ট করার প্রক্রিয়া চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এই ধরনের মেহেদী আর্ট ডিজাইন করলে হাতে বেশ মানাবে । এতো চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে দুর্দান্ত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66505.19
ETH 1941.23
USDT 1.00
SBD 0.38