একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_2566.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। বরাবরের মত আজকের আর্টটিও সিম্পল।সব সময় এ ধরনের সিম্পল আর্ট গুলো করতে বেশি পছন্দ করি।আর এই আর্ট গুলো হাতে এঁকে নিলেও কিন্তু দারুণ সুন্দর লাগে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_2550.jpeg

প্রথমেই একটি বৃত্ত এঁকে নিয়েছি। এরপর বৃত্তটিকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_2551.jpeg

এরপর বাইরের বৃত্তের চারপাশে এভাবে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_2552.jpeg

এরপর ওই পাপড়িগুলোর চারিপাশে বড় করে আরো কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_2553.jpeg

এরপর ফুলটির উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_2554.jpeg

ডিজাইনের বাইরে ও ভেতরের দিকে এভাবে আরেকটু ডিজাইন করে নিয়েছি।

IMG_2556.jpeg

এরপর উপরের দিকে ঠিক একইভাবে এঁকে ভেতরের দিকে এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_2557.jpeg

IMG_2558.jpeg

এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে তিনটি ফুল এঁকে নিয়েছি।

IMG_2559.jpeg

এরপর দুই পাশে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_2561.jpeg

এরপর উপরের দিকে কতগুলো পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_2564.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু, আপনার কাছ থেকে মাঝে মাঝেই এমন সুন্দর মেহেদী ডিজাইনের আর্ট গুলো আমরা দেখতে পাই। আসলে আপনি অনেক সুন্দর মেহেদী ডিজাইনের আর্ট করতে পারেন। যাইহোক, এত সুন্দর একটি মেহেদী ডিজাইনের আর্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বাহ্! দারুণ একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। আজকের আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও আপনার মেহেদি ডিজাইনের আর্ট গুলো সবসময়ই খুব সুন্দর হয়ে থাকে। যাইহোক এই মেহেদি ডিজাইনটি হাতে পড়লে সত্যিই দারুণ লাগবে। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন আপু। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকের মেহেদি ডিজাইন আর্ট একটু বেশি ভালো লেগেছে। হ্যাঁ এটা হাতে পড়লে বেশি ভালো লাগবে। চমৎকার মেহেদি ডিজাইন আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি একটা বিষয় লক্ষ্য করে থাকি আপু আপনি প্রত্যেক মঙ্গলবারে মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করার চেষ্টা করে থাকেন এবং বুধবারে পাওয়ার বৃদ্ধি করে থাকেন। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পোস্ট করা বিষয়গুলো আমার কাছে পছন্দ। কারণ একটা নির্দিষ্ট পর্যায়ে বজায় থাকে। যাই হোক অনেক সুন্দর হয়েছে আপনার এই আর্ট।

 2 years ago 

আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। এত নিখুঁতভাবে ডিজাইনগুলো করেছেন দেখে মুগ্ধ হয়েছি। চমৎকারভাবে ডিজাইনের প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এই টাইপের মেহেদি ডিজাইন একবার আমি ট্রাই করেছিলাম। সিম্পল ডিজাইন গুলো বেশ দারুন লাগে। আমার নিজেরও সিম্পল ডিজাইন গুলো খুবই পছন্দ। আজকের মেহেদী ডিজাইন এর আর্ট অসাধারণ হয়েছে আপু। এই ডিজাইনটা হাতে খুবই সুন্দর লাগবে দেখতে। আপনি নিখুঁতভাবে খুব সুন্দর একটা ডিজাইন আর্ট করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি এত সুন্দর করে প্রতিনিয়ত মেহেদীর ডিজাইন আর্ট করেন যেগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক নিখুঁত ভাবে এই মেহেদির ডিজাইন টা অঙ্কন করেছেন। ডিজাইন টা কিন্তু অনেক সুন্দর। হাতে অঙ্কন করলেও দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে। মেহেদি লাগাতে আমি অনেক পছন্দ করি। আর এরকম সুন্দর ডিজাইনগুলো দেখতেও আমার অনেক ভালো লাগে। আপনার অংকন করা আজকের এই ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়েছে। বোঝার সুবিধার্থে সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। সম্ভব ভালো লেগেছে আপু আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন গুলো আমি সবসময়ই খুব ভালোভাবে দেখি। আমার কাছে কেন যেন আপনার এই মেহেদি ডিজাইনগুলো খুবই ভালো লাগে।একদম নিখুঁত হাতে এই কাজগুলো আপনি করেন।আপনার এই মেহেদি ডিজাইনগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখি,আমার বাসার কেউ কখনো যদি মেহেদি দিতে চায় তাহলে আমি তাদেরকে এই ডিজাইনগুলো দেখায়।আপনার করা মেহেদি ডিজাইনগুলো দেখে তারাও খুব প্রশংসা করে।যাইহোক আমাদের মাঝে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আর্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপু আপনি বরাবর ই মেহেদি ডিজাইন আর্ট খুব ভালো করেন।আজও চমৎকার একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। ধাপে ধাপে তুলে ধরার জন্য সহজ হলো ডিজাইনটি।অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38