একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।এই আর্টটি প্রায় এক মাস আগে করেছিলাম। যেহেতু শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি তাই নতুন করে আর কোন আর্ট শুরু করিনি। যাইহোক আজকের আর্টটি কিন্তু অনেক সুন্দর। সময় নিয়ে হাতে পড়লে দেখতে খুবই ভালো লাগবে।খুব সহজেই যে কেউ হাতে পড়ে ফেলতে পারবে এই ডিজাইনটি।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_6067.jpeg

প্রথমেই ডাবল লেয়ারে এভাবে বরফির মত এঁকে নিয়েছি।

IMG_6068.jpeg

এরপর বরফির ভিতরে এভাবে ডিজাইন করে নিয়েছি। আর নিচের দিকে এভাবে পেঁচিয়ে একে চারিপাশে কতগুলো ছোট ছোট পাপড়ির মতো এঁকে নিয়েছি।

IMG_6069.jpeg

এরপর ছোট ছোট পাপরিগুলোর চারিপাশে বড় বড় কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আরো দুটি ফুল এঁকে নিয়েছি বরফির দুই সাইডে।

IMG_6070.jpeg

এরপর বাম পাশে দুটি ফুলের মাঝে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_6071.jpeg

IMG_6072.jpeg

এরপর নিচের দিকে এভাবে এঁকে ডিজাইন করে নিয়েছি।

IMG_6074.jpeg

IMG_6075.jpeg

এরপর উপরের দিকে ঠিক একইভাবে এঁকে ডিজাইন করে নিয়েছি।

IMG_6076.jpeg

এরপর উপরের দিকে আরো কিছু ফুল ও ডিজাইন করে আমার অংকন শেষ করেছি।

IMG_6082.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

প্রথমে বরফি অঙ্কন করে পরবর্তীতে ফুলের পাপড়ির সৌন্দর্যটা ফুটিয়ে তুলে দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করেছেন অসাধারণ সুন্দর লাগছে আপু। ধারাবাহিকভাবে আপনার মেহেদি ডিজাইন আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি।তাই এক মাস আগে করা এই মেহেদি ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করে নিলেন।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।আজকের মেহেদি ডিজাইনের ফুল তিনটি দেয়ার পর পরই আর্টটি খুব সুন্দর লাগলো দেখে।এরপর বাকি ডিজাইন গুলো দেয়ার পর আরো বেশী সুন্দর হলো ডিজাইনটি।আপনি ধাপে ধাপে শেয়ার করলেন তাই যে কেউ সহজে এই ডিজাইনটি হাতে দিয়ে নিতে পারবে।ধন্যবাদ আপু শেয়ার করে নেয়ার জন্য।

 last year 

আসলে আপু সুস্থতা অনেক বড় রহমত। আর অসুস্থ থাকলে সুস্থতার মর্ম বোঝা যায়। যাই হোক আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু।তবে এক মাস আগের আর্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আর আপনার আর্ট গুলো এমনিতেই অনেক চমৎকার হয়ে থাকে। ধন্যবাদ আপু আমাদের মাঝে এই আর্টটি উপস্থাপন করার জন্য।

 last year 

আগে শরীর পুরোপুরি ঠিক হোক,তারপর নতুন আর্ট করবেন আপু। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। যাইহোক মেহেদি ডিজাইনের আর্টটি দারুণ হয়েছে আপু। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনার জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। এই আর্ট আগে করা ছিল বলেই আমরা আজ এত সুন্দর ডিজাইন দেখতে পেলাম। আপনার মেহেদির ডিজাইন সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়তে পারলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

দোয়া করি আপু যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি। আপনার আজকের এই মেহেদি ডিজাইন অনেক সুন্দর ছিল। আমার কাছে ডিজাইন টা অনেক ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে এটা সম্পূর্ণ করা হয়েছে। যেহেতু আগেই এটা আঁকা ছিল তাই শেয়ার করতে পারলেন। সুস্থ হওয়ার পর আশা করি নতুন করে এঁকে শেয়ার করবেন। এই ডিজাইন টা হাতে পরলে আসলেই ভালো লাগবে।

 last year 

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। শরীর সুস্থ না থাকলে কোন কিছুতেই মন বসে না। তবে আপনার করা মেহেদীর ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। হাতে পরলে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ সুন্দর একটি মেহেদীর ডিজাইন শেয়ার করার জনয।

 last year 

দোয়া করি শরীর যেন শীঘ্রই ভালো হয়ে যায়। অনেক সুন্দর করে মেহেদি ডিজাইনের আর্ট করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম মেহেদি ডিজাইনের আর্ট গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে মেহেদি ডিজাইনের আর্ট করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর আর্ট গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।

 last year 

বাহ চমৎকার। দেখে বেশ দারুণ লাগছে আপু। মেহেদী ডিজাইন আর্ট টা বেশ চমৎকার করেছেন আপনি। খুবই সুন্দর উপস্থাপন করেছেন আপনি আর্ট টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61213.72
ETH 1607.70
USDT 1.00
SBD 0.41