ক্যান্ডেলসহ একটি ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে একটি ভিন্নধর্মী আর্ট নিয়ে। সাধারণত মেহেদি ডিজাইনের আর্টগুলো করতে বেশি ভালোবাসি।আজকে ভাবলাম একটু ভিন্নতা আনার চেষ্টা করি।যদিও আমি আর্টে তেমন বেশি পারদর্শী নই,তারপরও মাঝেমধ্যে একটু একটু আকটু চেষ্টা করি।আজকের আর্টটি করেছি একটি ক্যান্ডেল কে কেন্দ্র করে। ক্যান্ডেলের চারিপাশে কতগুলো পাতা ও ফুল দিয়ে আমার আর্টটি সম্পন্ন করেছি।আশা করছি আপনাদের খুব বেশি খারাপ লাগবে না।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি।চলুন তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্ট করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_4736.jpeg

প্রথমেই বৃত্তের মতো এঁকে তার মাঝখানে ছোট ছোট অনেকগুলো বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_4737.jpeg

এরপর বৃত্তগুলোর চারিপাশে কতগুলো পাপড়ির মতো এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_4738.jpeg

এরপর ফুলটির দুই সাইডে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_4739.jpeg

এরপর ক্যান্ডেল আঁকার জন্য উপরের দিকে সমান্তরাল দুটি রেখা এঁকে নিয়েছি।

IMG_4740.jpeg

এরপর উপরের দিকে একটি আগুনের শিখা এঁকে নিলাম। আর নিচের দিকে ক্যান্ডেলটি গলে গলে পরছে তা একটু বোঝানোর চেষ্টা করেছি।

IMG_4741.jpeg

এরপর ক্যান্ডেলটির বাম পাশে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_4743.jpeg

এরপর ক্যান্ডেলটির উপরের দিকে ডান পাশে একটি ফুল এবং নিচের দিকে কতগুলো পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_4753.jpeg

polish_save.jpeg

হয়ে গেল ক্যান্ডেলসহ একটি ফুলের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সুন্দর আর্ট করা সত্যেও যদি আপনি বলেন, আপনি আর্টে তেমন পারদর্শী নয়। তাহলে কিভাবে মানতে পারি বলেন। আপনি তো জাস্ট চমৎকার আর্ট করেছেন। যেটা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে। ক্যান্ডেলসহ ফুলের এই আর্ট দেখতে জাস্ট চমৎকার লাগছিল। অনেক নিখুঁতভাবে আর সময় ব্যবহার করে এটি সম্পূর্ণ করেছেন দেখে বুঝতে পারছি আপু। বিভিন্ন রকম ফুল পাতা দেওয়ায় দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

ক্যান্ডেলসহ চমৎকার একটি ফুলের আর্ট করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলের পাপড়ি আর ক্যান্ডেলের উপরের অংশে আগুনের শিখা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আপু।

 2 years ago 

ক্যান্ডেলসহ একটি ফুলের আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ফুলের অংকনটি এঁকেছেন ও আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করেছেন। আপনার করা ক্যান্টের সহ একটি ফুলের আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এতদিন আপনার মেহেন্দি আর্ট দেখেছি। আজকে মোমবাতির ছবিটি এঁকেছেন দেখে মনে হচ্ছে সত্যিই ক্রিসমাস এসে গেছে। আপনিও ও দেশে থেকে উৎসবে মেতে উঠেছেন।

 2 years ago 

বাহ ক্যান্ডেলসহ সাদাকালো পেন্সিলের আটটি খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট গুলো বরাবর খুব সুন্দর হয় আপু। আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্যান্ডেলসহ একটি ফুলের অনেক সুন্দর তীব্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পেন্সিল আর্ট এর মাধ্যমে এই ধরনের চিত্র অঙ্কন করলে সেগুলো দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্যান্ডেলসহ খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের আর্ট দেখে। ক্যান্ডেলের চারপাশে ফুলগুলো দেওয়ার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। ক্যান্ডেলটাও খুব সুন্দর ভাবে এঁকেছেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যদিও আমি আর্টে তেমন বেশি পারদর্শী নই।

এটা কিন্তু মানতে পারলাম না আপু। কারণ আপনি বেশ ভালো আর্ট করেন। ক্যান্ডেলসহ ফুলের আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। ক্যান্ডেলটি দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি চারপাশে থাকা ফুল এবং পাতা গুলোও চমৎকার হয়েছে। সবমিলিয়ে দারুণ একটি আর্ট দেখলাম। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

ক্যান্ডেল এবং ফুল সহ চমৎকার একটি আর্ট করেছেন আপু। প্যান্ডেলের সাথে এরকম ফুলগুলো অ্যাড করে আর্ট করলে দারুন দেখায়। আপনার আর্টটি দুর্দান্ত হয়েছে সেই সাথে প্রসেস গুলিও সুন্দর বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্যান্ডেল সহ ফুলের চমৎকার একটি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার আর্ট গুলো আমার বরাবরই ভালো লাগে খুব সুন্দর আর্ট করেন আপনি।ক্যান্ডেলের পাশে পাতা ও ফুল গুলো দেখতে অনেক চমৎকার লাগছে এবং আর্টটি অনেক ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি আর্ট আমাদের মাঝে সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38