একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন পর আজ আবার একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম।অনেক দিন ধরে কোন আর্ট করা হচ্ছে না।এই আর্টটি বেশ কিছু দিন আগে করা হয়েছিল। যাইহোক আজকের আর্টটি সহজ ও সিম্পল। একটু সময় নিয়ে হাতে পড়তে পারলে দেখতে খুবই চমৎকার লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই সমান্তরাল তিনটি রেখা এঁকে নিয়েছি। মাঝের রেখাটি একটু ডিপ করে এঁকে নিয়েছি।
এরপর বাইরের রেখা দুটির বাইরের দিকে এভাবে ছোট ছোট পাপড়ির মতো এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে একটি ফুল এবং নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির পাশে ও উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনের উপরের দিকে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে নিচের মতো করে আরও একটু ডিজাইন করে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR