একটি মেহেদি ডিজাইন এর আর্ট
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার অনেকদিন পর একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের আর্টটি একেবারেই সহজ এবং অনেক সুন্দর, হাতে পড়তে খুব বেশি সময় লাগবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে অবশ্যই আপনারাও পারবেন এই আর্টটি করতে।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে প্যাঁচানো অংশটিতে কতগুলো পাপড়ির মতো এঁকে নিয়ে একটি ফুলের শেপ দিয়েছি। ফুলের উপরের দিকেও নিচের মতো করে ডিজাইন করে নিয়েছি।
এবার নিচের মত করে উপরের দিকেও ঠিক একই ভাবে ফুল এঁকে নিয়েছি।
এরপর ক্রমান্বয়ে এভাবে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।
হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
একটি মেহেদি ডিজাইন এর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের পাপড়ি গুলো দেখি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার মেহেদির ডিজাইন এর আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আর্ট টি দেখে আসলেই অনেক সহজ মনে হলো।তবে নকশাটি দেখতে অনেক সুন্দর আছে।আর তৈরীর ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করে আরো বেশি সহজবোধ্য হয়েছে।
সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমার কাছে পেন্সিল দিয়ে আর্ট করতে বেশ ভালো লাগে। আপনার এই আর্টটি হাতে পড়লে বেশ ভালো লাগবে। কারণ সিম্পল আর্ট গুলো হাতে নিলে সুন্দর দেখায়। আপনার ডিজাইনটি আসলে সহজ মনে হয়েছে। আমিও মাঝে মধ্যে মেহেদী ডিজাইন আর্ট করি। মেহেদী ডিজাইন আর্ট করার প্রসেস সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সহজভাবে দেখিয়েছেন যে কেউ চাইলে সহজেই তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু আপনাকে।
আসলে আজকের মেহেদির ডিজাইনটি অনেক সহজ এবং সুন্দর। এই ডিজাইনটি হাতের নিচ থেকে শুরু করে এবং মাঝের আঙ্গুলের মাথায় গিয়ে শেষ করলে খুব ভালো লাগবে দেখতে। আপনি পেন্সিল খুব ভালো সিলেক্ট করেন আঁকার জন্য। সেজন্য আর্ট গুলো আরো বেশি চমৎকার লাগে দেখতে।
ঐ যে কথায় বলে না বেল পাকলে কাঁকের কী সেরকম মেহেদী ডিজাইন দেখে আমার কী। আমি তো মেহেদী নেয় না। হি হি মজা করলাম আপু। আপনার মেহেদী ডিজাইন গুলো বেশ ইউনিক হয়। তবে এগুলো সত্যি সত্যি হাতের উপর করতে গেলে অবশ্য বেশ দক্ষ হওয়া লাগে। বেশ দারুণ ছিল আপনার মেহেদী ডিজাইন আর্টটা আপু।।
খুবই ভালো লাগলো আপু আপনি খুব সুন্দর ভাবে পেন্সিলের মাধ্যমে মেহেদি ডিজাইন এর আর্ট করে দেখিয়েছেন আমাদের মাঝে। অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট। কিছুদিন আগে আমার ভাইকেও দেখলাম এত সুন্দর একটি আর্ট করেছে কিন্তু আজ পর্যন্ত আমি করতে পারলাম না তাই আফসোস।
আপু বেশ কয়েকদিন পরে আপনার মেহেদির ডিজাইন এর আর্ট দেখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। মেহেদি ডিজাইনের আর্ট করার প্রক্রিয়াটি অতি চমৎকার ছিল। মেহেদি ডিজাইন এর ভিতরে ফুলের চিত্র অংকনটির কারণে মেহেদী ডিজাইনের আর্ট টি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে।
আপু কি এখন পুরোপুরি সুস্থ?
অনেক দিন পর আপনার আঁকা মেহেদী ডিজাইন দেখে বেশ ভালো লাগলো।যাই হোক প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ