তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং🌙||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। পেইন্টিং করা আমার খুবই শখের একটি কাজ। আমি মাঝে মাঝেই পেইন্টিং করি। আমি যখন সময় পাই তখন আমার অবসর সময় কাজে লাগিয়ে সুন্দর সুন্দর পেইন্টিং করি। আজকেও আমি আমার অনেক সুন্দর একটি পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং:

IMG_20220418_122619.jpgCemera: Oppo-A12.


তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। রোমান্টিক কাপলের পেইন্টিং করতে আমার ভালো লাগে এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কারণ আমি মাঝে মাঝেই রোমান্টিক কাপলের সুন্দর মুহূর্ত আমার পেইন্টিং এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও আমি তারা ভরা রাতে রোমান্টিক কাপলের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • কার্টিজ পেপার।
  • পোস্টার রং।
  • তুলি।
  • পানি।
  • মাসকিং টেপ।
  • পেন্সিল।

IMG20220417210155.jpgCemera: Oppo-A12.


তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং তৈরির ধাপসমূহ:

♥️ধাপ-১:♥️

IMG20220417211934.jpgCemera: Oppo-A12.

IMG20220417211946.jpgCemera: Oppo-A12.


তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং করার জন্য প্রথমে একটি কার্টিজ পেপার নিয়েছি। এবার কার্টিজ পেপারের চারপাশে সুন্দর করে মাসকিং টেপ লাগিয়েছি। মাসকিন টেপ লাগানো হয়ে গেলে এবার আমি আমার পেইন্টিং করার জন্য প্রথমে আকাশী রংয়ের ব্যবহার করেছি।

♥️ধাপ-২:♥️

IMG20220417212119.jpgCemera: Oppo-A12.

IMG20220417212632.jpgCemera: Oppo-A12.


এবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচের দিকের অংশে ঘাস ও নদী অঙ্কনের জন্য বিভক্ত করে নিয়েছি। এরপর নিচের দিকের অংশে নদীর পানি গাঢ় রং করে দিয়েছি।

♥️ধাপ-৩:♥️

IMG20220417212957.jpgCemera: Oppo-A12.


এবার আমি আমার এই পেইন্টিং সুন্দর করার জন্য এবং দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য সবুজ ঘাসের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। এজন্য আমি সবুজ রংয়ের ব্যবহার করেছি।

♥️ধাপ-৪:♥️

IMG20220417214153.jpgCemera: Oppo-A12.

IMG20220417214208.jpgCemera: Oppo-A12.


আমার পেইন্টিং সুন্দর ও আকর্ষণীয় করার জন্য এবার রোমান্টিক কাপলের চিত্র অঙ্কনের জন্য প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে নিয়েছি।

♥️ধাপ-৫:♥️

IMG20220417215241.jpgCemera: Oppo-A12.


এবার আমি আমার এই পেইন্টিং সুন্দর করার জন্য কয়েকটি ছোট বড় গাছের চিত্র অঙ্কন করেছি। আমার এই পেইন্টিং তৈরির মাঝে একটু ভিন্নতা আনতে এবং দেখতে সুন্দর করার জন্য পাতা ঝরা গাছের চিত্র অঙ্কন করেছি।

♥️ধাপ-৬:♥️

IMG20220417215536.jpgCemera: Oppo-A12.


এবার আমার এই পেইন্টিংয়ের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আকাশের চিত্রের অংশে গাড়ো রং করেছি। যাতে করে আকাশ দেখতে সুন্দর লাগে।

♥️ধাপ-৭:♥️

IMG20220417220509.jpgCemera: Oppo-A12.

IMG20220417221046.jpgCemera: Oppo-A12.


আমার এই পেইন্টিং দেখতে আরো বেশি সুন্দর করার জন্য গাছ রং করেছি। এর ফলে এই পেইন্টিং ও রাতের প্রকৃতি আরো বেশি সৌন্দর্য্যপূর্ণ হয়েছে।

♥️ধাপ-৮:♥️

IMG20220417221753.jpgCemera: Oppo-A12.

IMG20220417222329.jpgCemera: Oppo-A12.


এবার আমি আমার এই পেইন্টিং এর সৌন্দর্য তুলে ধরার জন্য ও আরো বেশি আকর্ষণীয় কিছু তৈরি করার জন্য কাপলের চিত্র রং করেছি। এরপর পেন্সিল দিয়ে সুন্দর একটি চাঁদের চিত্র অঙ্কন করেছি।

♥️ধাপ-৯:♥️

IMG20220417222731.jpgCemera: Oppo-A12.

IMG20220417223029.jpgCemera: Oppo-A12.


পেন্সিল দিয়ে চাঁদের চিত্র অঙ্কন করা হয়ে গেলে এবার এই চাঁদের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সাদা রঙের ব্যবহার করেছি। চাঁদের চিত্র সুন্দরভাবে রং করেছি এর ফলে এই পেইন্টিং আরো সুন্দর হয়েছে এবং চাঁদ সুন্দরভাবে তৈরি হয়েছে।

♥️ধাপ-১০:♥️

IMG20220417224725.jpgCemera: Oppo-A12.

IMG20220417225116.jpgCemera: Oppo-A12.


আকাশের সৌন্দর্য উপভোগ করতে সবারই অনেক ভালো লাগে। তাই আমি আকাশের দিকের অংশে রং দিয়ে অনেক বেশি সুন্দর করার জন্য হালকা ভাবে সাদা রংয়ের ব্যবহার করেছি। এভাবে আকাশে চিত্র সুন্দর করে তুলেছি।

♥️ধাপ-১১:♥️

IMG20220417225537.jpgCemera: Oppo-A12.

IMG20220417230328.jpgCemera: Oppo-A12.


এবার আমি তারা ভরা রাতের প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য সুন্দরভাবে ছোট ছোট তারা অঙ্কন করেছি। ছোট ছোট তারা অঙ্কন করার ফলে এই পেইন্টিং দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। এরপর আমি ছোট ছোট সবুজ ঘাসের চিত্র অঙ্কন করেছি। এর মাধ্যমে আমার পেইন্টিং আরো সুন্দর ভাবে ফুটে উঠেছে।

♥️ শেষ ধাপ:♥️

IMG_20220418_122158.jpgCemera: Oppo-A12.


এভাবে অন্যান্য কিছু অংশের কাজগুলো শেষ করার মাধ্যমে আমি আমার পেইন্টিং সম্পূর্ণরূপে তৈরি করেছি এবং চারপাশের মাসকিং টেপ খুলে নিয়েছি।

♥️ উপস্থাপন:♥️

IMG_20220418_122508.jpgCemera: Oppo-A12.


তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং তৈরি হয়ে গেলে আমি সকলের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে ফটোগ্রাফি করেছি। এই পেইন্টিং করতে ভালো লেগেছে আমার। আসলে রোমান্টিক কাপলের পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। আর রোমান্টিক কাপলের পেইন্টিং আপনাদের কাছেও অনেক ভালো লাগে এটা আমি বুঝতে পেরেছি। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে উৎসাহ যোগায় সুন্দরভাবে এই পেইন্টিং গুলো করার জন্য। তাই আজকেও একটি সুন্দর পেইন্টিং শেয়ার করলাম।

তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী এই সুন্দর পেইন্টিং আপনারাও তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🥀

Sort:  
 4 years ago 

আপনার রাতের দৃশ্য গুলি দেখলে ভালোই লাগে। আজকে অনেক সুন্দর একটি রাতের দৃশ্য অংকন করেছেন। কালার কম্বিনেশন টা সবথেকে বেশি ভালো লাগলো। সুন্দর কাপলদের দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

সুন্দর কাপলদের দেখে আপনার ভীষণ ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি আপু। এত সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 🌷🌷

 4 years ago 

ভাইয়া, আপনার তারাভরা রাতের পেইন্টিংটি দেখে আমার একটি গান মনে পড়ে গেল। গানটি হচ্ছে,তারা ভরা রাতে, তোমার কথা যে মনে পড়ে বেদনায়। তবে আপনার পেইন্টিংটি তে বেদনার কোন ছাপ নেই। তারা ভরা রাতে রোমান্টিক কাপলের দৃশ্যটি দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। পেইন্টিংটির কালার কম্বিনেশন অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার অসাধারণ সুন্দর এই পেইন্টিংটি দেখামাত্রই ভালো লেগে গেল। আর এই অপূর্ব পেইন্টিংটি আপনি কিভাবে অঙ্কন করেছেন তার প্রত্যেকটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া আমার পেইন্টিং এ কোন বেদনার ছাপ নেই। আমি সবসময় রোমান্টিক পেইন্টিং করতে ভালোবাসি। আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।💝💝

 4 years ago 

রোমাঞ্চকর মুহুর্তগুলো অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন। আসলে কিছু পেইন্টিং আছে৷ দেখলেই ভালো লেগে যায় আপনার পেইন্টিং তেমনই ছিলো।

 4 years ago 

রোমাঞ্চকর মুহূর্ত গুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗

 4 years ago 

তারা ভরা রাতে রোমান্টিক এই কাপলের চিত্রটি অসম্ভব সুন্দর ভাবে এঁকেছেন ভাই। মধু মাখাময় এই মুহুর্ত টি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন যা অসাধারণ হয়েছে দেখতে।

 4 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💞💞

 4 years ago 

তারা ভরা রাতে রোমান্টিক কাপলের পেইন্টিং জাষ্ট অসাধারণ হয়েছে 👌
খুব ভালো দেখাচ্ছে😍
ভালো অংকন করছেন দিন দিন।।।
সত্যিই প্রশংসনীয়।।।

 4 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য দেখে পেইন্টিং করার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। 💖💖

 4 years ago 

খুব সুন্দর ভাবে আপনি পেইন্টিং এর কার্য সম্পন্ন করেছেন, আমি তো দেখে অবাক! এত সুন্দর ভাবে পেন্টিং করা যায়, ভাবাই যায় না।

 4 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন ভাইয়া।❣️

 4 years ago 

বাহ্ খুব সুন্দর পেইন্টিং শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে আপনার পুরো পেইন্টিংয়ের আকাশটা। আর এছাড়াও রঙ গুলো খুব নিখুঁত ভাবে এবং সুন্দর করে করেছেন। যেমন সুন্দর পেইন্টিং ঠিক তেমনি সুন্দর উপস্থাপনা। সবমিলিয়ে আমার কাছে পোষ্টটি খুব ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আমার পেইন্টিং এর পুরো আকাশটা আপনার বেশি ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। এত সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।🌹🌹🌹

 4 years ago 

ওয়াও কি সুন্দর দেখাচ্ছে এই রোমান্টিক দৃশ্যটি। তারাগুলো খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে এই দৃশ্য টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালোই লাগছে দেখতে ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য

 4 years ago 

আমার পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 🌹🌹

 4 years ago 

আপনার তৈরি তারা ভরা রাতে রোমান্টিক কাপল এর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে আসলেই মুহূর্তটা অনেক রোমান্টিকে ভরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি রোমান্টিক চিত্রাংকন উপস্থাপন করার জন্য। আপনার জন্য রইলো শুভকামনা।

 4 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।💓💓

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39