আর্ট পোস্ট - " অন্য রকম ফুলের পেইন্টিং "

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

অন্য রকম ফুলের পেইন্টিংঃ


20250715_092447.jpg

20250715_091653.jpg

20250715_092439.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি পেইন্টিং শেয়ার করে নেবো।ছেলের এক্সাম শেষ হয়েছে।তাই এখন কিছুটা টেনশন মুক্ত।আর তাইতো আজকাল সময় পেলেই পেইন্টিং করতে বসে যাই। আমি কোন শিল্পী নই। তবে চেষ্টা করছি পেইন্টিং এ কি করে দক্ষ হওয়া যায়। আর আমি মনে করি প্রতিনিয়ত চেষ্টাতে ভালো কিছু হয়।আর এ কারনেই পেইন্টিং আজকাল একটু বেশী ই করছি।আশাকরি আপনাদের কাছে আমার পেইন্টিং গুলো ভালো ই লাগে।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করে।আজকে আমি ফুলের পেইন্টিংটি একটু ভিন্ন ভাবে করেছি।আসুন আগে দেখি এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরন লেগেছিল ----

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.এ্যাক্রেলিক কালার
৩.তুলি

20250712_200120.jpg

ধাপ-১


20250715_084358.jpg

আমি প্রথমে কিছু পাতা এঁকে নিলাম।

ধাপ-২


20250715_085058.jpg

ভিন্ন ভিন্ন রঙের আমি বেশ কিছু পাতা এঁকে নিলাম।

ধাপ-৩


20250715_090406.jpg

এরপর আমি ফুল এঁকে নিলাম।

ধাপ-৪


20250715_090648.jpg

20250715_091313.jpg

এরপর আমি একে একে ভিন্ন ভিন্ন রঙের ফুল এঁকে নিলাম।এরই মধ্যে আমার পেইন্টিংটি করা শেষ হয়ে গেলো।

উপস্থাপনা


20250715_092758.jpg

20250715_092439.jpg

20250715_092414.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ফুলের পেইন্টিং চমৎকার হয়েছে আপু। ফুল গুলো অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই আর্ট করেছেন আপু। অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।

 last year 

কালো কাগজের উপর বিভিন্ন রঙের ফুলের কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপু। আর্ট এর সৌন্দর্য দেখেও ভালো লেগেছে।

 last year 

একেবারে চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ পেইন্টিং দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকে সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে রঙের সংমিশ্রণ গুলো একেবারে অসাধারণ ভাবে দিয়েছেন৷ এখানে যেভাবে ডিজাইনগুলো দিয়েছেন সেগুলো একেবারে চমৎকার হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38